
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নতুন বছরে নতুন বইয়ে পাঠ্যদান নিশ্চিত করতে ইতোমধ্যেই ৩৪টি জেলায় ১ কোটি ৫০ লাখ বই পৌঁছেছে। নতুন বইয়ের ঘ্রাণে মুখোরিত হবে শিক্ষার্থীরা।
জানা গেছে, নতুন বইয়ের কাগজের গুণগতমান নিশ্চিতে তিন সদস্যের একটি টিম গঠন করে দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)। কমিটির সদস্যরা সার্বক্ষণিক ছাপানো বইয়ের কাগজের মান মনিটরিং করেন। দেড় কোটি বই ৩৪ জেলার ১৬২টি উপজেলায় চলে গেছে। আরও প্রায় দুই কোটি নতুন বইয়ের ছাড়পত্র দেয়া হয়েছে। বই ছাপানোর কাজে সংশ্লিষ্ট প্রেসে চলবে ব্যস্ত সময়। কারণ দেরিতে ছাড়পত্র দেয়ায় দিনরাত কাজ করতে হচ্ছে সংশ্লিষ্ট কর্মীদের।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক এ এম মনছুরুল আলম বলেন, ২০২১ সালে শিক্ষার্থীদের পাঠ্যবই উপজেলা পর্যায়ে পাঠানো হয়েছে। ইতোমধ্যে ১ কোটি ৬২ লাখ বই ১৬২টি উপজেলায় পৌঁছেছে।
এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র শাহা শনিবার বলেন, তিন সপ্তাহ ধরে ছাপানো বইগুলো জেলা পর্যায়ে পাঠানো হচ্ছে। ইতোমধ্যে ৩৫ শতাংশ পাঠ্যপুস্তক চলে গেছে।
এফএ




