
অযুহাত বন্ধ করে ২০২২ সালের এইচএসসি পরীক্ষা কোন মাসে হবে তার প্রজ্ঞাপনসহ বেশ কিছু দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
রোববার (১২ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়। বানববন্ধনে ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
দাবিগুলো হলো- পূর্বঘোষিত ৭০ শতাংশ সিলেবাস আরও কমিয়ে ৫০ শতাংশ করা, সিলেবাসের ওপর নির্ভর করে পরীক্ষার সময় নির্ধারণ করা, শুধুমাত্র গ্রুপ সাবজেক্টের পরীক্ষা নিতে হবে এবং করোনাসহ বিভিন্ন অযুহাত বন্ধ করে এইচএসসি ২০২২ এর পরীক্ষা কোন মাসে হবে তার প্রজ্ঞাপন দিতে হবে।
আরএ/




