
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ী বড় ভাইয়ের কপালে গুলি করে ছোট ভাইকে অপহরণ করার ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ৯টার পর জোহানেসবার্গের বেননী এলাকায় নিজেদের দোকান থেকে ফেরার পথে এ ঘটনা ঘটে।
ভোক্তভোগীদের মামা দক্ষিণ আফ্রিকা প্রবাসী দেলোয়ার হোসেন ঘটনাস্থল উপস্থিত হয়ে জানান, দোকান বন্ধ করে নিজেদের গাড়িতে ফেরার পথে বাসার সামনে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা গাড়িসহ ভাইদের অপহরণ করতে গেলে ধস্তাদস্তির এক পর্যায়ে বড় ভাই নাজমুল হোসেনের কপালে গুলি করলে তিনি মারা যায়। এরপর ছোট ভাই শামীম রহমানকে অপহরণ করে নিয়ে যায়।
ঘটনার সময় বিদুৎ না থাকায় ওই এলাকায় অন্ধকারচ্ছন্ন ছিল বলে জানান তিনি।
প্রবাসী দুই বাংলাদেশি ভাইয়ের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার নজরপুর গ্রামে বলে জানা গেছে।




