
দেশে এসেছে ভিভোর ওয়াই সিরিজের নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩৬। চলতি বছর এটি ভিভোর ওয়াই সিরিজের তৃতীয় স্মার্টফোন। তুলনামূলক কম বাজেটে একটু ভিন্ন লুক আর শক্তিশালী ব্যাটারির এই স্মার্টফোনটি দেখতেই বেশ দারুণ।
ভাইব্রেন্ট গোল্ড এবং মেটিওর ব্ল্যাক এই দুই কালারে মিলবে ভিভো ওয়াই৩৬। গোল্ডেন রিপল প্রসেস ভিভো ওয়াই৩৬ এর ব্যাক সাইডে দেবে প্রিমিয়াম ক্রিস্টাল লুক।
ভিভো ওয়াই৩৬ এ আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। পাশাপাশি ৮ জিবি র্যাম এবং আরও অতিরিক্ত ৮ জিবি র্যামের বিশাল স্টোরেজের মান নিশ্চিত করবে শতভাগ। ফলে এক ট্যাপেই যেকোনো অ্যাপ ওপেন করা যাবে, তেমনি সংরক্ষণ করা যাবে সব অ্যাপ ডেটা। এমনকি একসঙ্গে ২৭টি অ্যাপ রাখা যাবে ব্যাকগ্রাউন্ডে।
ভিভো ওয়াই৩৬ এ আছে পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি। ফাস্ট চার্জিংয়ের জন্য রয়েছে ৪৪ ওয়াটের টাইপ-সি ফাস্ট চার্জার। যা নিরাপদ চার্জিং নিশ্চিত করে ব্যাটারির আয়ু বাড়াবে প্রায় ২৫ শতাংশ।
৬.৬৪ ইঞ্চির ফুল এইচডিপ্লাস এলসিডি ডিসপ্লে পাওয়া যাবে ভিভো ওয়াই৩৬ স্মার্টফোনে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার হোক কিংবা কনটেন্ট দেখা-এমন সব কাজেই ভিভো ওয়াই৩৬ হবে উপযুক্ত সঙ্গী।
ভিভো ওয়াই৩৬ এ আছে ৫০ এমপি রিয়ার ক্যামেরা+২ এমপি বোকেহ এবং ১৬ এমপি ফ্রন্ট ক্যামেরা। ভিভো ওয়াই৩৬ এর ডাবল এক্সপোজার মোড ব্যবহার করে দুটো ছবিকে একসঙ্গে কম্পোজ করা সম্ভব।
ভিভো ওয়াই৩৬ এর দাম রাখা হয়েছে ২৬ হাজার ৯৯৯ টাকা।




