চারণকবি মুকুন্দ দাসকে নিয়ে লেখা বইয়ের মোড়ক উম্মোচন 

আরটিভি নিউজ

বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩ , ০৬:১০ পিএম


চারণকবি মুকুন্দ দাসকে নিয়ে লেখা বইয়ের মোড়ক উম্মোচন 

ব্রিটিশবিরোধী আন্দোলনের পুরোধা চারণকবি মুকুন্দ দাসকে নিয়ে যুদ্ধাহত প্রয়াত বীরমুক্তিযোদ্ধা মিহির দত্তের লেখা জীবনীমূলক বইয়ের মোড়ক উম্মোচন করলেন জেলার বিশিষ্টজনরা।

শহিদ জিতেন্দ্র-সুবীর স্মৃতি সংসদের উদ্যোগে বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে লেখক মিহির দত্তের বরিশাল নগরীর বাসভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে কোমলমতি শিশুদের সাথে নিয়ে বইটির মোড়ক উন্মোচন করেন স্থানীয় সুধীসমাজ।  

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা কে এস মহিউদ্দিন মানিক (বীর প্রতিক), বরিশাল সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান, চারণকবি মুকুন্দ দাস কালি বাড়ি মন্দিরের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা মুকুল চন্দ্র মুখার্জী, জাতীয় সাংবাদিক সংস্থার বিভাগীয় সভাপতি বিরেন্দ্র নাথ সমাদ্দার, বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী মামুন উর রশিদ, অমৃত লাল দে মহাবিদ্যালয়ের প্রভাষক অনীশ মন্ডল, প্রভাষক পুনা হালদার, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি স্বপন খন্দকার, প্রকৌশলী (অব.) হাবিবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি বরিশালের সদস্য সচিব বাহাউদ্দিন গোলাপ ও শহিদ জিতেন্দ্র-সুবীর স্মৃতি সংসদের আহবায়ক আরিফুর রহমান। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বইটির লেখক মিহির দত্তের ছেলে শুভব্রত দত্ত। মুলত আকস্মিক মৃত্যুর কারণে চারণকবি মুকুন্দ দাসের জীবনীটি বই আকারে প্রকাশ করে যেতে পারেননি প্রয়াত মিহির দত্ত। দীর্ঘ প্রায় ১৮ বছর পর ওই পান্ডুলিপিকে বই আকারে প্রকাশ করলেন তারই ছেলে সাংবাদিক শুভব্রত দত্ত। বইটি প্রকাশ করেছে আখঁরী প্রকাশনী।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission