
ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের (একাংশ) দ্বি-বার্ষিক নির্বাচনে জয় পেয়েছে গাজী-গণি পরিষদ। নির্বাচনে অংশ নেওয়া দুটি প্যানেলে সর্বমোট ৩৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। অপর প্যানেল হল এম আব্দুল্লাহ ও নূরুল আমিন রোকন পরিষদ।
শুক্রবার (২৯ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতি পদে রুহুল আমিন গাজী ১৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিপক্ষ এম. আবদুল্লাহ পেয়েছেন ১৪৭ ভোট।
অপরদিকে মহাসচিব পদে কাদের গনি চৌধুরী নির্বাচিত হয়েছেন ২২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নূরুল আমিন রোকন পেয়েছেন ১১২ ভোট।
এছাড়া সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এ কে এম মহসিন (১৫৭ ভোট), ওবায়দুর রহমান শাহীন (২১৪) ও মুহাম্মদ খায়রুল বাশার (১৮৮)।
সহকারী মহাসচিব নির্বাচিত হয়েছেন এহতেশামুল হক শাওন (১৮৯ ভোট), ড. সাদিকুল ইসলাম স্বপন (১৯৮) ও বাছির জামাল (২১৫)।
কোষাধ্যক্ষ হয়েছেন শহীদুল ইসলাম (২১১), সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ (১৮৪), দফতর সম্পাদক মো. আবু বকর (২০৯), প্রচার সম্পাদক মো. শাজাহান সাজু (১৮০)।
নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন শাহীন হাসনাত (২১৩), মো. মোদাব্বের হোসেন (২০৫), অপর্ণা রায় (১৯৪), মুহাম্মদ আবু হানিফ (১৭২), ম. হামিদুল হক মানিক (১৬০), মীর্জা সেলিম রেজা (১৫৮) ও মো. আব্দুর রাজ্জাক বাচ্চু (১৪৫ ভোট)।
নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ছিলেন সাংবাদিক কায়কোবাদ মিলন।




