
৯৩-স্বাস্থ্যসেবা ফাউন্ডেশনের সদস্য ও তাদের পরিবারের স্বাস্থ্যসেবার জন্য ৯৩-স্বাস্থ্যসেবা ফাউন্ডেশন এবং আমেরিকান স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
গত মঙ্গলবার (২৫ ডিসেম্বর) আমেরিকান স্পেশালাইজড হসপিটালে এই সমঝোতা চুক্তি সম্পাদন হয়।
এ চুক্তির আওতায় ফাউন্ডেশনের সকল সদস্য ও এমপ্লয়িরা এখন থেকে আমেরিকান স্পেশালাইজড হসপিটাল চিকিৎসা সেবা এবং পরীক্ষা-নিরিক্ষায় খরচের উপর বিশেষ ছাড় পাবেন।
আমেরিকান স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মহিউদ্দিন সোহাগ ও ৯৩-স্বাস্থ্যসেবা ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ড. সাহাবুদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে ৯৩-স্বাস্থ্যসেবা ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ মাছুদুল আমিন ও কার্য নির্বাহী সদস্য কামাল পাটওয়ারী এবং আমেরিকান স্পেশালাইজড হসপিটালের পরিচালক মো. শহীদ আলম ও ফকরুল ইসলাম বাকেরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




