
দেশে দিন দিন বাড়ছে বেকার। বিশেষ করে শিক্ষিত বেকার বাড়ছে আশঙ্কাজনক হারে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য বলছে, বেকারের সংখ্যা এখনো ২৬ লাখের বেশি। যদিও জাতিসংঘের উন্নয়ন সংস্থা’র মতে, দেশে বেকার কমপক্ষে দেড় কোটি মানুষ। চাকরিপ্রত্যাশীদের জন্য তাই নিয়মিত পড়াশোনার আয়োজন করেছে আরটিভি অনলাইন।
১। প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় সময় দেয়–
ক) ৭০.৩% শিশু কিশোর
খ) ৪০.৫০% শিশু কিশোর
গ) ৬০.৩০ শিশু কিশোর
ঘ) ৮১.২% শিশু কিশোর
২। মিয়ানমারের কারাবন্দি রয়টার্সের ২ সাংবাদিকের জন্য আইনি লড়াইয়ে লড়বেন যুক্তরাষ্ট্রের মানবাধিকার কর্মী–
ক) জুলহাস
খ) রবার্ট পার্ক
গ) আমাল ক্লুনি
ঘ) রতন বড়ুয়া
৩। লাই-ফাই এর পূর্ণরূপ-
ক) লাইট ফ্যালাসি
খ) লাইট ফিড্যালিটি
গ) লাইট ফ্লাশ
ঘ) লাইম ফিড্যালিটি
৪। ২০১৭ সালে টাইমের ‘পারসন অব দ্য ইয়ার’ মনোনীত তালিকায় প্রথম হয়-
ক) সাইলেন্স ব্রেকারস
খ) মালালা ইউসুফজাই
গ) বিল গেটস
ঘ) ডোনাল্ড ট্রাম্প
৫। বাংলাদেশের ইতিহাসে শীতলতম দিন-
ক) ৫ জানুয়ারি ২০১৮
খ) ৫ মার্চ ২০১৮
গ) ১২ মার্চ ২০১৮
ঘ) ৮ জানুয়ারি ২০১৮
৬। ২০১৮ সালে জগত্তারিণী পদক লাভ করেন-
ক) বজলুর রহমান বাদল
খ) প্রফেসর ডক্টর এনামুল হক
গ) অধ্যাপক আনিসুজ্জামান
ঘ) ললিত মোহন নাথ
৭। ২০১৭ সালে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার-
ক) সাকিব আল হাসান
খ) বিরাট কোহলি
গ) মোস্তাফিজুর রহমান
ঘ) ডেভিড ওয়ার্নার
৮। ২০১৮ সালের প্রোডাক্ট অব দ্য ইয়ার –
ক) ওষুধ
খ) চামড়া
গ) পাট
ঘ) চা
৯। ইসরায়েল ইউনেস্কোর সদস্য পদ ছাড়বে –
ক) ২০ ডিসেম্বর ২০১৮
খ) ১ ডিসেম্বর ২০১৮
গ) ১ নভেম্বর ২০১৮
ঘ) ৩১ ডিসেম্বর ২০১৮
১০। ২০১৮ সালের জন্য জি-৭৭ এর চেয়ারম্যান দেশ–
ক) সৌদি আরব
খ) পাকিস্তান
গ) মিসর
ঘ) ভারত
উত্তর: ১-ঘ, ২-গ, ৩-খ, ৪-ক, ৫-ঘ, ৬-গ, ৭-খ, ৮-ক, ৯-ঘ, ১০-গ




