ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

ইতিহাসে আজকের এই দিনে

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ এএম
বইয়ের পাতায় ইতিহাস। ছবি: এআই দিয়ে তৈরি

ঘটনাবহুল এ বিশ্বে প্রতিদিন ঘটে নানান ঘটনা। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্মের পাশাপাশি মৃত্যুও হয় অনেকের। রোজকার এসব ঘটনার মধ্যে বিশেষ কিছু ঘটনা স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে। কিছু উঠে যায় ইতিহাসের পাতায়।

সোমবার (২১ সেপ্টেম্বর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।

ঘটনাবলি
১৭৯২ - ফ্রান্সে রাজতন্ত্রের অবসান ঘটে এবং প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা হয়।

১৮৫৭ - দিল্লীর সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ ব্রিটিশ সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন।

১৯৪২ - ইউক্রেনের দুনাইভসিতে জার্মান নাৎসি বাহিনী ২ হাজার ৬৮৮ ইহুদিকে হত্যা করে।

১৯৬৪ - যুক্তরাজ্য থেকে স্বাধীনতা পায় মাল্টা।

১৯৬৫ - গাম্বিয়া, মালদ্বীপ ও সিঙ্গাপুর জাতিসংঘে যোগদান করে।

১৯৭১ - ভুটান, বাহরাইন ও কাতার জাতিসংঘে যোগদান করে।

১৯৭১ - কলকাতায় অ্যাসোসিয়েশন ফর ইমপ্রুভমেন্ট অব ম্যাথমেটিক্স টিচিং প্রতিষ্ঠিত হয়।

১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় প্যারাগুয়ে।

১৯৭৪ - হন্ডুরাসে জলোচ্ছ্বাসজনিত বন্যায় ৮ হাজারেরও বেশি লোকের মৃত্যু।

১৯৭৬ - জাতিসংঘে যোগ দেয় সেশেল।

১৯৮০ - ইরাকের সাবেক বাথ সরকার ইরানের বিরুদ্ধে সর্বাত্মক আগ্রাসনমূলক যুদ্ধ শুরু করেছিল।

১৯৮১ - যুক্তরাজ্য থেকে স্বাধীনতা পায় বেলিজ।

১৯৮৪ - ব্রুনাই জাতিসংঘে যোগদান করে।

১৯৯১ - সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা পায় আর্মেনিয়া।

২০১৩ - আল-শাবাব জঙ্গিরা নাইরোবির ওয়েসগেট শপিং মলে হামলা করে। এতে ৬২ জন সাধারণ মানুষ নিহত হয় এবং ১৭০ জনেরও বেশি আহত হয়।

১৯৭০ - সোভিয়েত কেট লুনা-১৭-এর চন্দ্রে অবতরণ।

২০২২ - কলকাতায় আলিপুর মিউজিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

জন্ম
০০৬০ - সম্রাট প্রথম কনিষ্ক, ছিলেন কুশান বংশের তৃতীয় সম্রাট।

১৮৪০ - পঞ্চম মুরাদ, ছিলেন ৩৩তম উসমানীয় সুলতান।

১৮৪২ - দ্বিতীয় আব্দুল হামিদ, উসমানীয় সাম্রাজ্যের ৩৪তম সুলতান।

১৮৫৩ - হেইকে কামারলিং ওনেস, নেদারল্যান্ডসে জন্মগ্রহণকারী একজন পদার্থবিজ্ঞানী ও পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।

১৮৫৯ - ফ্রান্সেস ম্যাঁসিয়া, ছিলেন কাতালোনিয়ার ১২২তম রাষ্ট্রপতি।

১৮৬৬ - চার্লস নিকোল, ছিলেন একজন ফরাসি ব্যাকটেরিয়াবিদ এবং মেডিসিনে নোবেল পুরস্কার পেয়েছিলেন।

১৮৬৬ - হারবার্ট জর্জ ওয়েলস, ইংরেজ ঔপন্যাসিক।

১৮৭৫ - কুসুমকুমারী দাশ, খ্যাতনামা বাঙালি মহিলা কবি।

১৮৮৪ - নরেন্দ্রনাথ দত্ত, বাঙালি চিকিৎসক ও শিল্পপতি।

১৮৯১ - ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বাঙালি লেখক, গবেষক ও সম্পাদক।

১৮৯৮ - তুষারকান্তি ঘোষ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি সাংবাদিক।

১৯০১ - লিয়ারি কনস্ট্যান্টাইন, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার, আইনজীবী ও রাজনীতিবিদ।

১৯০৯ - কোয়ামে এনক্রুমাহ, ঘানার স্বাধীনতা সংগ্রামী যোদ্ধা ছিলেন।

১৯১৯ - ফজলুর রহমান মালিক, ইসলামের অন্যতম পরিচিত বিদ্বান ব্যক্তি।

১৯২৬ - ডোনাল্ড আর্থার গ্লেজার, একজন মার্কিন পদার্থবিজ্ঞানী এবং স্নায়ু-জীববিজ্ঞানী।

১৯২৬ - পাকিস্তানের জনপ্রিয় কণ্ঠশিল্পী নূরজাহান।

১৯৩১ - ল্যারি হাগমেন, একজন মার্কিন চলচ্চিত্র অভিনেতা।

১৯৩৪ - লিওনার্ড কোহেন, একজন কানাডীয় গায়ক, গান লেখক, কবি, এবং ঔপন্যাসিক।

১৯৪৭ - স্টিফেন কিং, মার্কিন লেখক।

১৯৫০ - বিল মারি, একজন মার্কিন অভিনেতা, কৌতুকাভিনেতা ও লেখক।

১৯৫৪ - শিনজো আবে, জাপানি সাবেক প্রধানমন্ত্রী।

১৯৫৭ - কেভিন রাড, অস্ট্রেলিয়ার বিশিষ্ট রাজনীতিবিদ।

১৯৬৭ - সুমন পোখরেল, নেপালের একজন কবি, অনুবাদক, নাট্যকার, গীতিকার এবং শিল্পী।

১৯৭৯ - ক্রিস গেইল,জ্যামাইকান বংশোদ্ভূত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার।

১৯৮০ - কারিনা কাপুর, একজন ভারতীয় বলিউড অভিনেত্রী।

১৯৮৭ - রায়ান গুজম্যান, একজন মার্কিন অভিনেতা।

১৯৮৭ - মিহাল পাজদান, একজন পোলিশ পেশাদার ফুটবলার।

১৯৮৮ - বিলাওয়াল ভুট্টো জারদারি, একজন পাকিস্তানি রাজনীতিবিদ।

১৯৯২ - শ্বেতা ভট্টাচার্য, বাঙালি ভারতীয় অভিনেত্রী।

১৯৯৯ - আলেকসান্দার ইসাক, একজন সুয়েডীয় পেশাদার ফুটবল খেলোয়াড়।

মৃত্যু
খ্রিষ্টপূর্ব ১৯ - পুবলিয়ুস ভেরগিলিয়ুস মারো, প্রাচীন রোমান কবি।

১৮৩২ - ওয়াল্টার স্কট, স্কটল্যান্ডের বিখ্যাত ঐতিহাসিক উপন্যাস রচয়িতা এবং কবি।

১৮৬০ - আর্টুর শোপনহাউয়ার, একজন জার্মান দার্শনিক ছিলেন।

১৯৩৩ - ইংরেজ লেখিকা ও ভারতহিতৈষী এ্যানি বেসান্ট।

১৯৪৪ - গোপাল সেন, বাঙালি, ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।

১৯৪৭ - হ্যারি কেরি, ছিলেন একজন মার্কিন অভিনেতা।

১৯৭৪ - ওয়াল্টার ব্রেনান, একজন মার্কিন অভিনেতা।

১৯৯৮ - ফ্লোরেন্স গ্রিফিথ জয়নার, মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টের ক্রীড়াবিদ।

২০২০ - আর্থার অ্যাশকিন, একজন আমেরিকান বিজ্ঞানী ও নোবেল বিজয়ী।

২০২২ - রাজু শ্রীবাস্তব, ভারতীয় কৌতুক অভিনেতা এবং রাজনীতিবিদ।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইতিহাসে আজকের এই দিনে
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
ইতিহাসে আজকের এই দিনে
ঘটনাবহুল এ বিশ্বে প্রতিদিন ঘটে নানান ঘটনা। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্মের পাশাপাশি মৃত্যুও হয় অনেকের। রোজকার এসব ঘটনার মধ্যে বিশেষ কিছু ঘটনা স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে। কিছু উঠে যায় ইতিহাসের পাতায়। রোববার (২০ সেপ্টেম্বর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা। ঘটনাবলি ১১৮৭ - মুসলমান সেনারা খ্রিস্টানদের বিরুদ্ধে ক্রুসেডের অংশ হিসেবে সেনাপতি সালাদিনের নেতৃত্বে জেরুজালেম অবরোধ শুরু করেন, যা ২ অক্টোবর তাদের দখলে আসে। ১৬২০ - তুরস্কের কাছে যুদ্ধে পরাজিত হয় পোল্যান্ড। ১৮৩১ - বাষ্পচালিত প্রথম বাস নির্মাণ করা হয়। ১৮৩৩ - চার্লস ডারউইন ঘোড়ায় চড়ে বুয়েনস আইরেস যাত্রা করেন। ১৮৩৯ - নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে হার্লেম পর্যন্ত রেলপথ খুলে দেওয়া হয়। ১৮৫৪ - অবিভক্ত বাংলায় প্রথম ডাকটিকিট বিক্রি শুরু হয়। ডাকটিকিটের চিত্রশিল্পী ছিলেন নুমারউদ্দিন। ১৮৫৭ - বিদ্রোহী সিপাহিদের হাত থেকে ব্রিটিশ সেনারা দিল্লি পুনর্দখল করে নেয়। ১৮৬৩ - জার্মান ভাষাতাত্ত্বিক, আইনজ্ঞ ও পুরাণবেত্তা ইয়াকপ গ্রিম মৃত্যুবরণ করেন। ১৮৭০ - ইতালির সেনাবাহিনী ফ্রান্সের কাছ থেকে রোম শহর দখল করে। ১৮৭৮ - দ্য হিন্দু ইংরেজি ভাষার সংবাদপত্র জি এস আয়ারের সম্পাদনায় প্রথম ভারতের চেন্নাই শহরে প্রকাশিত হয়। ১৯৪৬ - প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব তথা কান চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়। ১৯৬৪ - আফগানিস্তানের জাতীয় সংসদ নতুন সংবিধান অনুমোদন করে। ১৮৬৭ - হাঙ্গেরীকে অষ্ট্রিয়ার সঙ্গে একিভূত করে বৃহৎ অষ্ট্রিয়ান সাম্রাজ্য গঠন করা হয়। ১৯৭০ - সোভিয়েত রকেট লুনা-১৬ চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে। ১৯৭৩ - নারী টেনিস খেলোয়াড় বিলি জিন কিং লন টেনিস খেলার লিঙ্গের যুদ্ধ নামক মুখোমুখি ম্যাচে পুরুষ টেনিস খেলোয়াড় ববি রিগস্‌কে পরাজিত করেন। ১৯৯২ - আহসান মঞ্জিল জাদুঘর সাধারণ দর্শকদের জন্য খুলে দেওয়া হয়। ১৯৯৯ - বিল ক্লিনটন ৯ দিনের রাষ্ট্রীয় সফরে চীনে আসেন। ২০০০ - চেক প্রজাতন্ত্রে সফল নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০০১ - রাজধানী ঢাকায় রিকশার বিকল্প হিসেবে পরীক্ষামূলকভাবে ‘সিটি সার্কুলার সার্ভিস’ চালু। ২০০৫ - যুক্তরাষ্ট্র ও কিউবায় হ্যারিকেন রিটার তাণ্ডব। জন্ম ১৪৮৬ - ইংল্যান্ডের রাজা সপ্তম হেনরির পুত্র আর্থার। ১৮৩৩ - এর্নেস্তো তেওদরো মোনেতা, ইতালীয় সাংবাদিক, জাতীয়তাবাদী, বিপ্লবী সৈনিক ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ইতালীয় মানব-হিতৈষী। ১৯৪৩ - সানি আবাচা, নাইজেরিয়ার সাবেক রাষ্ট্রপতি। ১৯৪৮ - মহেশ ভাট, ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার। ১৯৫২ - শেখর বসু, প্রখ্যাত ভারতীয় বাঙালি পরমাণু বিজ্ঞানী। ১৯৫৭ - বলিউডের ‘মন কি আওয়াজ প্রতীজ্ঞা’ খ্যাত ভারতীয় অভিনেতা অনুপম শ্যাম। মৃত্যু ১২৪৬ - কিয়েভের শাসক মিখাইল। ১৮৬৩ - ইয়াকপ গ্রিম, জার্মান ভাষাতাত্ত্বিক, আইনজ্ঞ ও পুরাণবেত্তা। ১৮৬৯ - গিরিশচন্দ্র ঘোষ, অবিভক্ত বাংলার ইংরেজি শিক্ষার প্রথম যুগের খ্যাতনামা সাংবাদিক। ১৯৩৩ - অ্যানি বেসান্ত, ব্রিটিশ সমাজতান্ত্রিক, ব্রহ্মজ্ঞানী, নারী অধিকার আন্দোলনকারী, লেখক, বাগ্মী, আইরিশ ও ভারতীয় স্বায়ত্ত শাসনের সমর্থক। ১৯৭১ - নোবেলজয়ী গ্রিক কবি জর্জ সেফেরিস। ১৯৭৫ - নোবেলজয়ী ফরাসি সাহিত্যিক স্যঁ জন পেরস। ১৯৮৬ - প্রবোধচন্দ্র সেন, বাঙালি ঐতিহাসিক, ছন্দবিশারদ ও রবীন্দ্রবিশেষজ্ঞ। ১৯৯৬ - পল এর্ডশ, একজন অতিপ্রজ হাঙ্গেরীয় গণিতবিদ। ২০১১ - আফগানিস্তানের প্রেসিডেন্ট বুরহানউদ্দিন রব্বানীর মৃত্যু হয়। আরটিভি/আইএম
ইতিহাসে আজকের এই দিনে
ইতিহাসে আজকের এই দিনে
শনিবার (১৯ সেপ্টেম্বর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
ইতিহাসে আজকের এই দিনে
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
এআই ও ফ্যাক্টচেকিং নিয়ে আরটিভিতে কর্মশালা
বুম বাংলাদেশের সিনিয়র ফ্যাক্টচেকার তাওসিফ আকবর এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে আলোচনা করেন।
এআই ও ফ্যাক্টচেকিং নিয়ে আরটিভিতে কর্মশালা
আরও পড়ুন
ইতিহাসে আজকের এই দিনে
ইতিহাসে আজকের এই দিনে
ইতিহাসে আজকের এই দিনে
ইতিহাসে আজকের এই দিনে