ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

এআই ও ফ্যাক্টচেকিং নিয়ে আরটিভিতে কর্মশালা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পিএম
ছবি: আরটিভি

এআই ও ফ্যাক্টচেকিং নিয়ে জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন আরটিভিতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে তেজগাঁওয়ের বেঙ্গল স্কয়ারে এই কর্মশালার আয়োজন করা হয়।

বুম বাংলাদেশের সিনিয়র ফ্যাক্টচেকার তাওসিফ আকবর এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে আলোচনা করেন। তাকে সহযোগিতা করেন ট্রাস্ট ওআরজির সিইও শিমুল হাওলাদার।

কর্মশালায় আরটিভির হেড অব ডিজিটাল অ্যান্ড সোশ্যাল মিডিয়া (ডিজিএম) এম এ এইচ এম কবির আহম্মেদের সভাপতিত্বে আরটিভি অনলাইনের ইনচার্জ আবু আজাদ, ডিজিটাল কনটেন্ট এবং মোবাইল জার্নালিজম (মোজো) বিভাগের ইনচার্জ দেলওয়ার হোসাইন ও আরটিভির ডিজিটাল অ্যান্ড সোশ্যাল মিডিয়ার ম্যানেজার মো. আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

৩ ঘণ্টাব্যাপী এ কর্মশালায় প্রশিক্ষক তাওসিফ আকবর উপস্থিত সবাইকে এআই টুলসের ব্যবহার ও ফ্যাক্টচেকিং নিয়ে বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। পাশাপাশি অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

প্রশিক্ষকের আলোচনায় উঠে আসে কীভাবে ভুল তথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারের ফলে সংবাদমাধ্যমগুলো ঝুঁকির মধ্যে পড়ে। যা থেকে সমাজে নেতিবাচক প্রভাব সৃষ্টি হয়। এর দৃশ্যমান প্ল্যাটফর্ম হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম। ভুল এড়াতে সংবাদ প্রচারের ক্ষেত্রে এআই টুলসের সঠিক ব্যবহারসহ ফ্যাক্টচেকিং নিয়ে খোলামেলা আলোচনা করেন প্রশিক্ষক তাওসিফ আকবর।

কর্মশালায় আরটিভি অনলাইন, মোজো ও ডিএসএম বিভাগের কর্মীরা অংশ নেন।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরটিভিতে আজ (১৫ সেপ্টেম্বর) যা দেখবেন
সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন— সকাল ৯টায় টকশো: আজ পত্রিকায়। সকাল ৯টা ৪৫ মিনিটে: সকালের সংবাদ সকাল ১০টা ১০ মিনিটে: বাংলা ছায়াছবি: বধুবরণ।  অভিনয়ে: ফেরদৌস, মৌসুমী প্রমুখ। দুপুর ২টা ১০ মিনিটে: বাংলা ছায়াছবি: মায়া দ্য লাভ।  অভিনয়ে: জিয়াউল রোশান, বুবলী প্রমুখ। বিকাল ৫টা ৩০ মিনিটে: টার্কিশ ধারাবাহিক নাটক “মোস্তফা’’  সন্ধ্যা ৬টা ৫ মিনিটে: চায়না ফোকাস  সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে: সন্ধ্যার সংবাদ রাত ৭টা ৩০ মিনিটে: এক্সপার্ট রান্না রাত ৮টায় নির্বাচিত নাটক: চৌধুরী বাড়ির মেয়ে।  অভিনয়ে: শামীম হাসান সরকার, তানিয়া বৃষ্টি প্রমুখ। রাত ৯টা ২০ মিনিটে: নির্বাচিত ধারাবাহিক নাটক রাত ১০টায়: প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ধারাবাহিক নাটক- ভাইরাল পরিবার।  রচনা ও পরিচালনা: সুজিত বিশ্বাস।  অভিনয়ে: আফজাল সুজন, সামান্থা, তাসনুভা নিঝুম, আব্দুল্লাহ রানা, সায়কা আহমেদ, সাদ্দাম মাল, মাহমুদুল ইসলাম মিঠু, হারুন রশীদ বান্টি, লাবণ্য লিজা, হানিফ পালোয়ান, মাসুদ মহিউদ্দিন প্রমুখ। রাত ১০টা ৪৫ মিনিটে: রাতের সংবাদ রাত ১১ টা ২০মিনিটে: লাইভ- গণতন্ত্রের সংলাপ রাত ১টায়: মধ্যরাতের সংবাদ  আরটিভি/এসএস
আরটিভিতে আজ (১৫ সেপ্টেম্বর) যা দেখবেন
আরটিভিতে আজ (৭ সেপ্টেম্বর) যা দেখবেন
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (৭ সেপ্টেম্বর) যা দেখবেন
আরও পড়ুন
আরটিভিতে সংবাদ প্রকাশের পর সেই সড়ক থেকে সরছে নিম্নমানের ইট
আরটিভিতে আজ যা দেখবেন
আরটিভির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করেন চাকরিচ্যুত প্রতিনিধি বাবু
আরটিভিতে আজ যা দেখবেন