ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

ইতিহাসে আজকের এই দিনে

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ এএম
বইয়ের পাতায় ইতিহাস। ছবি: এআই দিয়ে তৈরি

ঘটনাবহুল এ বিশ্বে প্রতিদিন ঘটে নানান ঘটনা। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্মের পাশাপাশি মৃত্যুও হয় অনেকের। রোজকার এসব ঘটনার মধ্যে বিশেষ কিছু ঘটনা স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে। কিছু উঠে যায় ইতিহাসের পাতায়।

রোববার (২৭ সেপ্টেম্বর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।

ঘটনাবলি
১২৯০ - প্রবল ভূমিকম্পে চীনে এক লাখ লোক মারা যায়।

১৭৮১ - হায়দার আলি ও ব্রিটিশ সেনাদের মধ্যে শলনগড় যুদ্ধ শুরু হয়।

১৮২১ - স্পেনের বিরদ্ধে মেক্সিকোর স্বাধীনতা যুদ্ধের সমাপ্তি।

১৮২১ - মেক্সিকো স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

১৮২২ - জ্যা ফ্রাঁস শাপোলি ঘোষণা দেন, তিনি রাশিদা পাথরের (প্রাচীন মিসরীয় লিপি খোদিত পাথর) পাঠোদ্ধার করেছেন।

১৮৩৪ - চার্লস ডারউইন ভালপারাইসোতে ফিরে আসেন।

১৯২৮ - যুক্তরাষ্ট্র চীন প্রজাতন্ত্রকে স্বীকৃতি দেয়।

১৯৩৭ - প্রথম সান্তাক্লজ প্রশিক্ষণের স্কুল চালু হয়।

১৯৪০ - ইংল্যান্ডে ৫৫ জার্মান বিমান ভূপাতিত হয়।

১৯৪২ - স্ট্যালিনগ্রাদে ব্যাপক গুলিবর্ষণ করে জার্মানি।

১৯৪৯ - বেইজিংকে আনুষ্ঠানিকভাবে চীনের রাজধানী হিসেবে ঘোষণা করা হয়।

১৯৫৮ - প্রথম ভারতীয় হিসেবে মিহির সেন ইংলিশ চ্যানেল অতিক্রম করেন।

১৯৬১ - সিয়েরা লিওন জাতিসংঘে যোগ দেয়।

১৯৬২ - উত্তর ইয়েমেন গঠিত হয়।

১৯৮০ - বিশ্ব পর্যটন দিবস পালিত হয়ে আসছে।

১৯৯৬ - তালেবান যোদ্ধারা আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে নেয়।

১৯৯৮ - জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের যাত্রা শুরু।

২০০২ - পূর্ব তিমুর জাতিসংঘে যোগ দেয়।

জন্ম
১৬০১ - অষ্টম লুই, ফ্রান্সের রাজা।

১৭২২ - স্যামুয়েল অ্যাডামস, আমেরিকান দার্শনিক ও রাজনীতিবিদ।

১৭৮৩ - অগাস্টিন ডি ইটুরবিডে, মেক্সিক্যান রাজপক্ষীয় বিদ্রোহী।

১৮৪৩ - গ্যাস্টন টেরি, ফরাসি গণিতবিদ।

১৮৭১ - গ্রাযিয়া ডেলেডা, নোবেল পুরস্কার বিজয়ী ইতালীয় লেখক।

১৯০৬ - সতীনাথ ভাদুড়ী, প্রথিতযশা বাঙালি সাহিত্যিক।

১৯১৮ - মার্টিন রাইল, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ জ্যোতির্বিজ্ঞানী।

১৯২৪ - ফ্রেড সিংগার, মার্কিন যুক্তরাষ্ট্রের বিশিষ্ট পরিবেশবিদ, মহাকাশ গবেষক ও পদার্থবিদ।

১৯২৫ - রবার্ট এডওয়ার্ডস, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ শরীরবিজ্ঞানী।

১৯৩২ - যশ চোপড়া, ভারতীয় চলচ্চিত্রকার।

১৯৩২ - অলিভার উইলিয়ামসন, মার্কিন অর্থনীতিবিদ।

১৯৪৬ - নিকস আনাস্টাসিয়াডেস, সাইপ্রাসের আইনজীবী, রাজনীতিবিদ ও ৭ম প্রেসিডেন্ট।

১৯৫৭ - চার্লস উইলিয়াম জেফ্রি অ্যাথে, সাবেক ইংরেজ ক্রিকেটার ও ফুটবলার।

১৯৬২ - গেভিন রল্ফ লারসেন, নিউজিল্যান্ড ক্রিকেটার।

১৯৬৮ - মারি কিভিনিয়েমি, ফিনল্যান্ডের রাজনীতিবিদ ও ৪১তম প্রধানমন্ত্রী।

১৯৭২ - গ্বয়নেথ পাল্টরও, আমেরিকান অভিনেত্রী, ব্লগার ও ব্যবসায়ী।

১৯৭৬ - ফ্রান্সেসকো টট্টি, ইতালীয় ফুটবলার।

১৯৮১ - ব্রেন্ডন ম্যাককালাম, নিউজিল্যান্ডের ক্রিকেটার।

১৯৯১ - সিমোনা হালেপ, রোমানিয়ান টেনিস খেলোয়াড়।

মৃত্যু
১৫৫৭ - গো-নারা, জাপানের সম্রাট।

১৭৮৩ - এটিয়েনে বেজোউট, ফরাসি গণিতবিদ ও তাত্ত্বিক।

১৮৩৩ - রাজা রামমোহন রায়, বাঙালি দার্শনিক, প্রথম ভারতীয় ধর্মীয়-সামাজিক পুনর্গঠন আন্দোলন ব্রাহ্ম-সমাজের প্রতিষ্ঠাতা।

১৮৯১ - ইভান গোঞ্চারোভ, রাশিয়ান লেখক ও সমালোচক।

১৯৩৩ - কামিনী রায়, বাঙালি কবি, সমাজকর্মী ও নারীবাদী লেখিকা।

১৯৪০ - জুলিয়াস ওয়াগনার-জারেগ, নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রীয় চিকিৎসক।

১৯৪৩ - ভারতীয় উপমহাদেশের ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের ও ভারতীয় নৌবিদ্রোহের শহীদ - কালীপদ আইচ, চিত্তরঞ্জন মুখোপাধ্যায়, দুর্গাদাস রায় চৌধুরী, নন্দকুমার দে, নিরঞ্জন বড়ুয়া, নীরেন্দ্রমোহন মুখোপাধ্যায়, ফণিভূষণ চক্রবর্তী, মানকুমার বসু ঠাকুর, সুনীলকুমার মুখোপাধ্যায়।

১৯৭১ - নাজমুল হক বীর উত্তম, মুক্তিযোদ্ধা ও সেক্টর কমান্ডার।

১৯৭২ - শিয়ালি রামামৃতা রঙ্গনাথন, ভারতীয় গণিতজ্ঞ, গ্রন্থাগারিক ও শিক্ষাবিদ।

১৯৮৪ - মোহাম্মদ ময়েজউদ্দিন, বাঙালি রাজনীতিবিদ, সমাজসেবক এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদ।

১৯৯৬ - মোহাম্মদ নাজিবুল্লাহ, আফগান চিকিৎসক, রাজনীতিবিদ, আফগানিস্তানের ৭ম রাষ্ট্রপতি।

২০০৩ - হারুন ইসলামাবাদী, বাংলাদেশি ইসলামি পণ্ডিত ও শিক্ষাবিদ।

২০০৫ - রোনাল্ড গোলিয়াস, ব্রাজিলীয় কৌতুকাভিনেতা ও অভিনেতা।

২০০৭ - কেঞ্জি নাগাই, জাপানি আলোকচিত্রী ও সাংবাদিক।

২০১৫ - ফ্রাঙ্ক টাইসন, ইংরেজ-অস্ট্রেলীয় ক্রিকেট খেলোয়াড়, কোচ ও সাংবাদিক।

২০১৬ - সৈয়দ শামসুল হক, বাংলাদেশি লেখক।

২০২০ - মাহবুবে আলম, বাংলাদেশি আইনজীবী ও অ্যাটর্নি জেনারেল।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইতিহাসে আজকের এই দিনে
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
ইতিহাসে আজকের এই দিনে
সোমবার (২৮ সেপ্টেম্বর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
ইতিহাসে আজকের এই দিনে
শনিবার (২৬ সেপ্টেম্বর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
এমিতে মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’
বাংলাদেশের জুলাই আন্দোলন ও সেই সময়ের ৩৬ দিনের ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’ ২০২৬ সালের আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেয়েছে। ‘কারেন্ট অ্যাফেয়ার্স’ বিভাগে মনোনয়ন পেয়েছে আল জাজিরার এই প্রযোজনা।
এমিতে মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’
ইতিহাসে আজকের এই দিনে
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
আরও পড়ুন
ইতিহাসে আজকের এই দিনে
ইতিহাসে আজকের এই দিনে
ইতিহাসে আজকের এই দিনে
ইতিহাসে আজকের এই দিনে