ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

ইতিহাসে আজকের এই দিনে

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ এএম
বইয়ের পাতায় ইতিহাস। ছবি: এআই দিয়ে তৈরি

ঘটনাবহুল এ বিশ্বে প্রতিদিন ঘটে নানান ঘটনা। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্মের পাশাপাশি মৃত্যুও হয় অনেকের। রোজকার এসব ঘটনার মধ্যে বিশেষ কিছু ঘটনা স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে। কিছু উঠে যায় ইতিহাসের পাতায়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।

ঘটনাবলি
১৭২৬ - ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতা, মাদ্রাজ ও বোম্বাইয়ে মিউনিসিপ্যাল করপোরেশন মেয়র কোর্ট স্থাপনের অনুমতি পায়।

১৭৮৯ - যুক্তরাজ্যে ডাক ব্যবস্থার সূচনা।

১৭৮৯ - মার্কিন যুক্তরাষ্ট্রে সুপ্রিম কোর্ট সৃষ্টি হয়।

১৮০৫ - ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট বৃহৎ সামরিক অভিযান বন্ধ করেন।

১৮৪১ - ব্রুনেইর সুলতান সারাওয়াকা দ্বীপ ব্রিটেনের কাছে ছেড়ে দেন।

১৮৭৫ - ব্রিটিশ ভারতের কলকাতায় আলিপুর চিড়িয়াখানা খোলা হয়।

১৯১৯ - বঙ্গোপসাগর থেকে উত্থিত প্রবল সামুদ্রিক ঝড়ে ফরিদপুর, ঢাকা, পূর্ব ময়মনসিংহ জেলা সম্পূণর্রূপে বিধ্বস্ত হয়।

১৯৩২ - বাংলার প্রথম বিপ্লবী নারী প্রীতিলতা ওয়াদ্দেদার চট্টগ্রামের ইউরোপীয় ক্লাব আক্রমণ শেষে দেশের জন্য আত্মদানের আহ্বান রেখে আত্মহত্যা করেন।

১৯৩২ - মহাত্মা গান্ধী এবং বি আর আম্বেদকর পুনা চুক্তিতে সম্মত হন।

১৯৩৯ - জার্মানির বিমানবাহিনী পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে ব্যাপক বোমা বর্ষণ শুরু করে।

১৯৪৮ - হোন্ডা মোটরস্‌ কোম্পানির প্রতিষ্ঠা।

১৯৬০ - আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ) গঠিত হয়।

১৯৬৮ - সোয়াজিল্যান্ড জাতিসংঘের সদস্যপদ লাভ করে।

১৯৭৩ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় নাইজার।

১৯৭৪ - আফ্রিকার দেশ গিনি-বিসাউ পর্তুগাল থেকে স্বাধীনতা লাভ করে।

১৯৮৮ - বাংলাদেশের বিশিষ্ট আলেম, সমাজ সংস্কারক ও জমিদারদের শোষণবিরোধী বিপ্লবী নেতা শামসুল হুদা পাঁচবাগী পরলোকগমন করেন।

১৯৯০ - সোভিয়েত পার্লামেন্ট বাজার অর্থনীতির পক্ষে রায় প্রদান করে।

২০০৭ - ভারতীয় ক্রিকেট দল টি-২০ বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানকে পরাজিত করে বিশ্বচ্যাম্পিয়ন হয়।

জন্ম
১৫০১ - জিরোলামো কার্দানো, ইতালীয় চিকিৎসক, গণিতবিদ, জ্যোতিষী ও জুয়াড়ি।

১৫৩৪ - গুরু রামদাস, শিখধর্মের দশ শিখ গুরুর চতুর্থ গুরু।

১৮৬১ - ভিকাজী রুস্তম কামা, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও বিপ্লবী আন্দোলনের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।

১৮৬৯ - ক্ষিতীন্দ্রনাথ ঠাকুর, ঠাকুর পরিবারের আদি ব্রাহ্মসমাজের কর্মী ও লেখক।

১৮৮৪ - ইসমত ইনোনু, তুর্কি জেনারেল ও রাজনীতিবিদ।

১৮৯৬ - এফ স্কট ফিট্‌জেরাল্ড, মার্কিন কথাসাহিত্যিক।

১৮৯৮ - হাওয়ার্ড ফ্লোরি, নোবেল বিজয়ী অস্ট্রেলীয় জীববিজ্ঞানী।

১৯০২ - রুহুল্লাহ খোমেনি, পশ্চিমা বিশ্বে আয়াতুল্লাহ খোমেনি হিসেবে পরিচিত, ইরানি রাজনীতিবিদ, বিপ্লবী ও ধর্মীয় নেতা।

১৯০৭ - সুধীররঞ্জন খাস্তগীর, বঙ্গীয় শিল্পকলার ভারতীয় চিত্রকর।

১৯৪০ - আরতি সাহা, ভারতীয় সাঁতারু।

১৯৫০ - মহিন্দর অমরনাথ, ভারতের সাবেক টেস্ট ক্রিকেটার এবং ক্রিকেট বিশ্লেষক।

১৯৫৮ - মহুয়া রায়চৌধুরী, প্রখ্যাত ভারতীয় বাঙালি অভিনেত্রী।

১৯৫৯ - মিশুক মুনীর, বাংলাদেশ টেলিভিশন সাংবাদিকতার রূপকার, বিশিষ্ট চিত্রগ্রাহক।

মৃত্যু
১৮৫৯ - সিপাহি বিদ্রোহের বীর যোদ্ধা নানা সাহেব।

১৮৬০ - ফরায়েজি আন্দোলনের নেতা দুদু মিয়া (মোহসীন উদ্দীন)।

১৯২৪ - উইলিয়াম পিয়ারসন, ব্রিটিশ ধর্মযাজক, শিক্ষাবিদ এবং রবীন্দ্রসাহিত্যের ইংরেজি অনুবাদক।

১৯২৫ - গোকুলচন্দ্র নাগ, প্রখ্যাত ‘কল্লোল’ পত্রিকার অন্যতম প্রতিষ্ঠাতা ও সহকারী সম্পাদক।

১৯৩২ - প্রীতিলতা ওয়াদ্দেদার, ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের আত্মাহুতিদানকারী বাঙালি নারী।

২০০৪ - রাজা রামান্না, ভারতের খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী।

২০১০ - ক্ষেত্র গুপ্ত, বাঙালি অধ্যাপক, সমালোচক ও প্রাবন্ধিক।

২০২০ - শেখর বসু, প্রখ্যাত ভারতীয় বাঙালি পরমাণু বিজ্ঞানী।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইতিহাসে আজকের এই দিনে
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
ইতিহাসে আজকের এই দিনে
সোমবার (২১ সেপ্টেম্বর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
ইতিহাসে আজকের এই দিনে
ঘটনাবহুল এ বিশ্বে প্রতিদিন ঘটে নানান ঘটনা। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্মের পাশাপাশি মৃত্যুও হয় অনেকের। রোজকার এসব ঘটনার মধ্যে বিশেষ কিছু ঘটনা স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে। কিছু উঠে যায় ইতিহাসের পাতায়। রোববার (২০ সেপ্টেম্বর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা। ঘটনাবলি ১১৮৭ - মুসলমান সেনারা খ্রিস্টানদের বিরুদ্ধে ক্রুসেডের অংশ হিসেবে সেনাপতি সালাদিনের নেতৃত্বে জেরুজালেম অবরোধ শুরু করেন, যা ২ অক্টোবর তাদের দখলে আসে। ১৬২০ - তুরস্কের কাছে যুদ্ধে পরাজিত হয় পোল্যান্ড। ১৮৩১ - বাষ্পচালিত প্রথম বাস নির্মাণ করা হয়। ১৮৩৩ - চার্লস ডারউইন ঘোড়ায় চড়ে বুয়েনস আইরেস যাত্রা করেন। ১৮৩৯ - নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে হার্লেম পর্যন্ত রেলপথ খুলে দেওয়া হয়। ১৮৫৪ - অবিভক্ত বাংলায় প্রথম ডাকটিকিট বিক্রি শুরু হয়। ডাকটিকিটের চিত্রশিল্পী ছিলেন নুমারউদ্দিন। ১৮৫৭ - বিদ্রোহী সিপাহিদের হাত থেকে ব্রিটিশ সেনারা দিল্লি পুনর্দখল করে নেয়। ১৮৬৩ - জার্মান ভাষাতাত্ত্বিক, আইনজ্ঞ ও পুরাণবেত্তা ইয়াকপ গ্রিম মৃত্যুবরণ করেন। ১৮৭০ - ইতালির সেনাবাহিনী ফ্রান্সের কাছ থেকে রোম শহর দখল করে। ১৮৭৮ - দ্য হিন্দু ইংরেজি ভাষার সংবাদপত্র জি এস আয়ারের সম্পাদনায় প্রথম ভারতের চেন্নাই শহরে প্রকাশিত হয়। ১৯৪৬ - প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব তথা কান চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়। ১৯৬৪ - আফগানিস্তানের জাতীয় সংসদ নতুন সংবিধান অনুমোদন করে। ১৮৬৭ - হাঙ্গেরীকে অষ্ট্রিয়ার সঙ্গে একিভূত করে বৃহৎ অষ্ট্রিয়ান সাম্রাজ্য গঠন করা হয়। ১৯৭০ - সোভিয়েত রকেট লুনা-১৬ চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে। ১৯৭৩ - নারী টেনিস খেলোয়াড় বিলি জিন কিং লন টেনিস খেলার লিঙ্গের যুদ্ধ নামক মুখোমুখি ম্যাচে পুরুষ টেনিস খেলোয়াড় ববি রিগস্‌কে পরাজিত করেন। ১৯৯২ - আহসান মঞ্জিল জাদুঘর সাধারণ দর্শকদের জন্য খুলে দেওয়া হয়। ১৯৯৯ - বিল ক্লিনটন ৯ দিনের রাষ্ট্রীয় সফরে চীনে আসেন। ২০০০ - চেক প্রজাতন্ত্রে সফল নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০০১ - রাজধানী ঢাকায় রিকশার বিকল্প হিসেবে পরীক্ষামূলকভাবে ‘সিটি সার্কুলার সার্ভিস’ চালু। ২০০৫ - যুক্তরাষ্ট্র ও কিউবায় হ্যারিকেন রিটার তাণ্ডব। জন্ম ১৪৮৬ - ইংল্যান্ডের রাজা সপ্তম হেনরির পুত্র আর্থার। ১৮৩৩ - এর্নেস্তো তেওদরো মোনেতা, ইতালীয় সাংবাদিক, জাতীয়তাবাদী, বিপ্লবী সৈনিক ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ইতালীয় মানব-হিতৈষী। ১৯৪৩ - সানি আবাচা, নাইজেরিয়ার সাবেক রাষ্ট্রপতি। ১৯৪৮ - মহেশ ভাট, ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার। ১৯৫২ - শেখর বসু, প্রখ্যাত ভারতীয় বাঙালি পরমাণু বিজ্ঞানী। ১৯৫৭ - বলিউডের ‘মন কি আওয়াজ প্রতীজ্ঞা’ খ্যাত ভারতীয় অভিনেতা অনুপম শ্যাম। মৃত্যু ১২৪৬ - কিয়েভের শাসক মিখাইল। ১৮৬৩ - ইয়াকপ গ্রিম, জার্মান ভাষাতাত্ত্বিক, আইনজ্ঞ ও পুরাণবেত্তা। ১৮৬৯ - গিরিশচন্দ্র ঘোষ, অবিভক্ত বাংলার ইংরেজি শিক্ষার প্রথম যুগের খ্যাতনামা সাংবাদিক। ১৯৩৩ - অ্যানি বেসান্ত, ব্রিটিশ সমাজতান্ত্রিক, ব্রহ্মজ্ঞানী, নারী অধিকার আন্দোলনকারী, লেখক, বাগ্মী, আইরিশ ও ভারতীয় স্বায়ত্ত শাসনের সমর্থক। ১৯৭১ - নোবেলজয়ী গ্রিক কবি জর্জ সেফেরিস। ১৯৭৫ - নোবেলজয়ী ফরাসি সাহিত্যিক স্যঁ জন পেরস। ১৯৮৬ - প্রবোধচন্দ্র সেন, বাঙালি ঐতিহাসিক, ছন্দবিশারদ ও রবীন্দ্রবিশেষজ্ঞ। ১৯৯৬ - পল এর্ডশ, একজন অতিপ্রজ হাঙ্গেরীয় গণিতবিদ। ২০১১ - আফগানিস্তানের প্রেসিডেন্ট বুরহানউদ্দিন রব্বানীর মৃত্যু হয়। আরটিভি/আইএম
ইতিহাসে আজকের এই দিনে
ইতিহাসে আজকের এই দিনে
শনিবার (১৯ সেপ্টেম্বর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
ইতিহাসে আজকের এই দিনে
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
আরও পড়ুন
ইতিহাসে আজকের এই দিনে
ইতিহাসে আজকের এই দিনে
ইতিহাসে আজকের এই দিনে
ইতিহাসে আজকের এই দিনে