ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বিজেসির ট্রাস্টি বোর্ড পুনর্গঠন

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৮ পিএম
ছবি: সংগৃহীত

দেশের টেলিভিশন সাংবাদিকদের প্রধান সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি-র ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করা হয়েছে।

বুধবার(২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ট্রাস্টি ও নির্বাহী সদস্যদের যৌথ সভায় নতুন বোর্ড ঘোষণা করেন সংগঠনের বিদায়ী চেয়ারম্যান রেজোয়ানুল হক ।

এতে যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহিম আহমেদকে চেয়ারম্যান, আরটিভির হেড অব নিউজ ইলিয়াস হোসেনকে সদস্য সচিব, সিনিয়র সাংবাদিক মানস ঘোষকে কোষাধ্যক্ষ করে ১০ সদস্যের নতুন ট্রাস্টি বোর্ডের ঘোষণা দেন তিনি।

আরও পড়ুন

রেজোয়ানুল হক জানান, মেয়াদোত্তীর্ণ হওয়ায় বোর্ড পুনর্গঠন করা হয়েছে। নতুন বোর্ড টেলিভিশন সাংবাদিকদের অধিকার নিশ্চিত করতে আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এর আগে ২৪ ফেব্রুয়ারি নতুন বোর্ড অনুমোদন করে বিদায়ী ট্রাস্টি বোর্ড।

বিজেসি গত সাত বছর ধরে সম্প্রচার গণমাধ্যমের স্বাধীনতা, পেশাদারিত্ব রক্ষায় সাংবাদিকতার নীতিনৈতিকতার দলিল প্রণয়ন এবং তার সদস্যদের কল্যাণে প্রশিক্ষণ-সভা-সেমিনার, স্বাস্থ্য বীমা সহ নানাভাবে ভূমিকা পালন করে আসছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইতিহাসে আজকের এই দিনে
বুধবার (১৪ অক্টোবর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
ইতিহাসে আজকের এই দিনে
মঙ্গলবার (১৩ অক্টোবর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
বাসসের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ড পুনর্গঠন করেছে সরকার। পুনর্গঠিত বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদারকে।
বাসসের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার
ইতিহাসে আজকের এই দিনে
সোমবার (১২ অক্টোবর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
ইতিহাসে আজকের এই দিনে
রোববার (১১ অক্টোবর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে