ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

ইতিহাসে আজকের এই দিনে

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ০৮:০০ এএম
বইয়ের পাতায় ইতিহাস। ছবি: এআই দিয়ে তৈরি

ঘটনাবহুল এ বিশ্বে প্রতিদিন ঘটে নানান ঘটনা। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্মের পাশাপাশি মৃত্যুও হয় অনেকের। রোজকার এসব ঘটনার মধ্যে বিশেষ কিছু ঘটনা স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে। কিছু উঠে যায় ইতিহাসের পাতায়।

রোববার (১১ অক্টোবর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।

ঘটনাবলি
১৫০৩ - দ্বিতীয়বার ভারত ভ্রমণ শেষে পর্তুগিজ নাবিক ভাস্কো-দা-গামা মোজাম্বিকের তাগুসে উপস্থিত হন।

১৬৬৯ - পিটার দি গ্রেট রাশিয়ার জার হন।

১৭৩৭ - কলকাতায় যুগপৎ ভূমিকম্প ও ঘূর্ণিঝড়ে তিন লাখ লোকের মৃত্যু ঘটে।

১৮৭১ - শিকাগোর ভয়াবহ অগ্নিকাণ্ড আয়ত্তে আনা হয়।

১৮৯৯ - দক্ষিণ আফ্রিকায় হল্যান্ড ও ব্রিটিশদের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়।

১৯২৩ - জার্মান মুদ্রার বিপজ্জনক মুদ্রাস্ফীতি ঘটে। ১ পাউন্ডের মূল্যমান দাঁড়ায় ১ হাজার কোটি মার্ক।

১৯৩৭ - চীনের সাংহাইএ চীন আর জাপানের সেনাবাহিনীর মধ্যে তীব্র লড়াই হয়। এই লড়াইয়ে দু’পক্ষের বিপুল সংখ্যক সৈন্য হতাহত হয়।

১৯৫৭ - প্রধানমন্ত্রীর পদ থেকে শহীদ সোহরাওয়ার্দী পদত্যাগ করেন।

১৯৬২ - চীন-ভারত যুদ্ধ শুরু হয়।

১৯৬৪ - কায়রোতে ৪৭ জোট নিরপেক্ষ দেশের সম্মেলন সমাপ্ত হয়।

১৯৭২ - চীন আর জার্মানির মধ্যে কূটনৈতিক সম্পর্ক আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।

১৯৭৪ - গিনি-বিসাউ ও গ্রানাডা জাতিসংঘের সদস্যপদ লাভ করে।

১৯৭৮ - জাতিসংঘের সাধারণ পরিষদে বর্ণবাদ বিরোধী বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়।

১৯৮৯ - তিব্বতের রাজধানী লাসায় অবস্থিত পোতালা প্রাসাদের মেরামত প্রকল্পের কাজ শুরু হয়। এই প্রকল্পে চীন সরকার ৩ দশমিক ৫ কোটি ইউয়ান বরাদ্দ করে।

১৯৯১ - সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে পড়ার কিছু আগে দেশটির গোয়েন্দা সংস্থা কেজেবির তৎপরতা বন্ধ করে দেয়া হয়।

২০০০ - লন্ডনে প্রথমবারের মত একটি মুসলিম মাধ্যমিক স্কুলকে সরকারী হিসাবে অনুমোদন দেওয়া হয়।

২০০০ - চীনের ইনজিনিয়ারীন, প্রযুক্তি ও বিজ্ঞান মহলের সবচেয়ে বড় আকারের এবং সবচেয়ে উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন – আন্তর্জাতিক ইনজিনিয়ারীন, প্রযুক্তি ও বিজ্ঞান সম্মেলন পেইচিংএর গণ মহা ভবনে মহাসমারোহে অনুষ্ঠিত হয়।

২০০১ - চীনের রাষ্ট্রীয় মানদন্ডকরণ ব্যবস্থাপনা কমিটি পেইচিংএ প্রতিষ্ঠিত হয়।

২০০২ - চীনের ছ’টি বে-সামরিক বিমান পরিবহন লিমিটেড কোম্পানি প্রতিষ্ঠার ঘোষণা করা হয়।

জন্ম
১৬১৬ - আন্দ্রিয়াস গ্রয়ফিউস, জার্মান কবি ও নাট্যকার।

১৭৩৮ - আর্থার ফিলিপ, ইংরেজ এডমিরাল ও রাজনীতিবিদ।

১৮৭১ - আবদুল করিম সাহিত্যবিশারদ, বাঙালি সাহিত্যিক ও প্রাচীন পুঁথি সংগ্রাহক।

১৮৭৭ - চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়,প্রখ্যাত বাঙালি লেখক ও ঔপন্যাসিক, সম্পাদক ও অনুবাদক।

১৮৮৪ - ফ্রেডরিখ কার্ল রুডলফ বার্জিয়াস, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান বংশোদ্ভূত আর্জেন্টিনার রসায়নবিদ।

১৮৮৪ - আন্না এলিয়ানর রুজভেল্ট, আমেরিকান মানবাধিকার কর্মী, রাজনীতিবিদ ও ৩৯ তম ফার্স্ট লেডি।

১৮৮৫ - ফ্রাসোয়া মাউরিয়াক, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি লেখক, কবি ও নাট্যকার।

১৯০২ - জয়প্রকাশ নারায়ণ, জনপ্রিয়ভাবে জে পি বা লোক নায়ক নামে পরিচিত ভারতীয় স্বাধীনতা কর্মী, তাত্ত্বিক, সমাজতান্ত্রিক এবং রাজনৈতিক নেতা।

১৯১৬ - ভারতরত্নে ভূষিত সমাজকর্মী, রাজনীতিক নানাজী দেশমুখ‌।

১৯২১ - নীলিমা ইব্রাহিম, বাঙালি শিক্ষাবিদ।

১৯৩৬ - সি. গর্ডন ফুলেরটন, আমেরিকান কর্নেল, প্রকৌশলী ও মহাকাশচারী।

১৯৪২ - অমিতাভ বচ্চন, জনপ্রিয় ভারতীয় অভিনেতা।

১৯৫৭ - পল বওন, ইংরেজ অভিনেতা।

১৯৬৫ - রনিত রায়, ভারতীয় জনপ্রিয় ধারাবাহিক আদালতের অভিনেতা।

১৯৭৩ - তাকেশি কানেসিরো, জাপানি অভিনেতা ও গায়ক।

১৯৮৩ - ব্র্যাডলি জেমস, ইংরেজ অভিনেতা।

মৃত্যু
১৮৫২ - গটথল্ড আইজেনস্টাইন, জার্মান গণিতবিদ ও অধ্যাপক।

১৮৯৬ - অ্যান্টন ব্রুকনার, অস্ট্রিয়ান অর্গানবাদক, সুরকার ও শিক্ষাবিদ।

১৯৩৮ - নগেন্দ্রনাথ বসু, বাংলা বিশ্বকোষের প্রথম প্রণেতা,প্রত্নতাত্ত্বিক ও ইতিহাসবিদ। (জ.০৬/০৭/১৮৬৬)

১৯৪০ - লুলুইস কোম্পানিস, স্প্যানিশ আইনজীবী, রাজনীতিবিদ ও কাতালোনিয়ার ১২৩ তম রাষ্ট্রপতি।

১৯৪০ - জাঁ ককতো, ভিটো ভল্টেরা, ইতালীয় গণিতবিদ ও পদার্থবিজ্ঞানী।

১৯৪৮ - আন্দ্রে ব্লোচ (গণিতবিদ)

১৯৬৩ - জঁ ককতো, ফরাসি লেখক, নাট্যকার, শিল্পী ও চলচ্চিত্র নির্মাতা। (জ. ১৮৮৯)

১৯৮৮ - বনিটা গ্রানভিলে, আমেরিকান অভিনেত্রী, গায়ক ও প্রযোজক।

১৯৯১ - গোলাম সামদানী কোরায়শী, বাংলাদেশী সহিত্যিক, গবেষক ও অনুবাদক। (জ. ১৯২৯)

১৯৯৬ - উইলিয়াম ভিখর, নোবেলজয়ী কানাডীয় অর্থনীতিবিদ।

২০০৭ - চিন্ময় কুমার ঘোষ, শ্রী চিন্ময় নামে পরিচিত, বাঙালি মহাত্মা ও হিন্দুধর্মের সংস্কারক, লেখক, শিল্পী, কবি ও সঙ্গীতজ্ঞ। (জ.২৭/০৮/১৯৩১)

২০১২ - ফ্রাঙ্ক আলমো, ফরাসি গায়ক।

২০১৯ - রবার্ট ফরস্টার, মার্কিন চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা। (জ. ১৯৪১)

২০২১ - বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্বপন গুপ্ত।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইতিহাসে আজকের এই দিনে
সোমবার (১২ অক্টোবর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম ’আরটিভি আলোকিত কোরআন ২০২৬’-এর চ্যাম্পিয়ন ইহতেশামুল
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৬-এ প্রথম স্থান অর্জন করেছেন জিপিএইচ ইস্পাত নিবেদিত আরটিভির ‘আলোকিত কোরআন ২০২৬-এর কৃতী শিক্ষার্থী হাফেজ ইহতেশামুল হক হীরা। বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগীদের মধ্য থেকে কয়েক ধাপের বাছাই শেষে চূড়ান্ত পর্বে ৩৮টি দেশের প্রতিযোগীর অংশগ্রহণে হিফজুল কুরআন বিভাগে প্রথম স্থান অর্জন করে তিনি বিশ্বমঞ্চে বাংলাদেশের লাল-সবুজের পতাকাকে আরও একবার সম্মানের আসনে অধিষ্ঠিত করেছেন। হাফেজ ইহতেশামুল হক হীরা ‘আলোকিত কোরআন ২০২৬’-এর একজন শিক্ষার্থী। তার এই আন্তর্জাতিক সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জন নয়; বরং আরটিভির দীর্ঘদিনের কোরআনভিত্তিক প্রতিভা বিকাশের ধারাবাহিক উদ্যোগ ‘আলোকিত কোরআন’-এর সাফল্যেরও এক উজ্জ্বল স্বীকৃতি। এ উপলক্ষে কোরআন সুন্নাহ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান হাফেজ মাওলানা লুৎফর রহমান মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, এই অর্জন বাংলাদেশের সব কুরআনের খাদেম, শিক্ষক, অভিভাবক ও দেশবাসীর জন্য গর্বের। তিনি হাফেজ ইহতেশামুল হক হীরার উজ্জ্বল ভবিষ্যৎ, কুরআনের খেদমতে আরও সাফল্য এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের মর্যাদা সমুন্নত রাখার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। আরটিভি/এমএইচজে
আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম ’আরটিভি আলোকিত কোরআন ২০২৬’-এর চ্যাম্পিয়ন ইহতেশামুল
শনিবার দেশে পৌঁছাবে তৌফিক ইমরোজের মরদেহ, বুদ্ধিজীবী কবরস্থানে দাফন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ লন্ডন থেকে শনিবার (১০ অক্টোবর) সকালে দেশে পৌঁছাবে।
শনিবার দেশে পৌঁছাবে তৌফিক ইমরোজের মরদেহ, বুদ্ধিজীবী কবরস্থানে দাফন
ইতিহাসে আজকের এই দিনে
বৃহস্পতিবার (৮ অক্টোবর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
আরটিভিতে সংবাদ প্রকাশ / দূতাবাসের হেফাজতে গোপনে ভিডিও পাঠানো সেই রেহেনা
গৃহকর্মী ভিসায় সৌদি আরবের জেদ্দায় গিয়ে নির্যাতনের শিকার হওয়া হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের রেহেনা খাতুনকে অবশেষে বাংলাদেশ দূতাবাসের হেফাজতে নেওয়া হয়েছে।
দূতাবাসের হেফাজতে গোপনে ভিডিও পাঠানো সেই রেহেনা
আরও পড়ুন
ইতিহাসে আজকের এই দিনে
ইতিহাসে আজকের এই দিনে
ইতিহাসে আজকের এই দিনে
ইতিহাসে আজকের এই দিনে