ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

ইতিহাসে আজকের এই দিনে

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ০৮:২৭ এএম
বইয়ের পাতায় ইতিহাস। ছবি: এআই দিয়ে তৈরি

ঘটনাবহুল এ বিশ্বে প্রতিদিন ঘটে নানান ঘটনা। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্মের পাশাপাশি মৃত্যুও হয় অনেকের। রোজকার এসব ঘটনার মধ্যে বিশেষ কিছু ঘটনা স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে। কিছু উঠে যায় ইতিহাসের পাতায়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।

ঘটনাবলি
খ্রিষ্টপূর্ব ৫৩৯ - ইরানে হাখামানেশিয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সাইরাস ইরাকের ঐতিহাসিক বাবেল শহর দখল করে।

৬৩৫ - খালিদ বিন ওয়ালিদ সিরিয়ার রাজধানী দামেস্ক জয় করেন।

১৫৫৬ - মোগল সম্রাট আকবরের রাজত্বকালের সূচনা হয়।

১৭৭০ - তামার পয়সার বদলে ‘আনি’র প্রচলন শুরু হয়।

১৭৯২ - মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।

১৮১২ - কুইন্সটন হাইডমের যুদ্ধ শুরু হয়।

১৮১৫ - সিসিলির রাজা জোযামিন মোরাটের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

১৮৮৪ - ওয়াশিংটন সম্মেলনে গ্রিনউইচ সর্বজনীন মেরু মধ্যরেখা হিসেবে গৃহীত হয়।

১৯২৩ - আঙ্কারাকে তুরস্কের নতুন রাজধানী ঘোষণা করা হয়।

১৯৩৭ - চীনের জাতীয় বিপ্লবী বাহিনীর নতুন চতুর্থ আর্মি প্রতিষ্ঠিত হয়।

১৯৪৩ - ইতালি জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৯৪৪ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে যুগোশ্লাভিয়ার বিখ্যাত নেতা মার্শাল টিটো সাবেক সোভিয়েত ইউনিয়নের সেনাবাহিনীর সহায়তায় জার্মানির দখলে থাকা যুগোশ্লাভিয়ার রাজধানী বেলগ্রেড মুক্ত করতে সক্ষম হন।

১৯৪৬ - মোহাম্মদ আলী জিন্নাহ ও লর্ড ওয়াডেলের ফলপ্রসূ আলোচনার পর নিখিল ভারত মুসলিম লীগ ওয়ার্কিং কমিটি কর্তৃক অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রীর পদে যোগদানের প্রস্তাব গ্রহণ করেন।

১৯৬২ - যুক্তরাষ্ট্রের অধীনে পানামা খাল অঞ্চল নতুন পানামা খালের সেতুর নির্মাণকাজ শেষ হওয়ার জন্য একটি উদযাপন অনুষ্ঠান আয়োজন করা হয়।

১৯৬৬ - শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ছয় দফা আন্দোলন চলাকালে প্রেসিডেন্ট আইয়ুব খান অস্ত্র প্রয়োগের ভয় দেখালে তিনি এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।

১৯৮৯ - আধুনিক বিশ্বের বৃহত্তম ব্রোঞ্জ বৌদ্ধ মূর্তি—২৬.৪ মিটার উঁচু থিয়েনথান বৌদ্ধমূর্তির নির্মাণকাজ হংকংয়ের তায়ুএ পাহাড়ে সমাপ্ত হয়।

১৯৯০ - ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ও তাত্ত্বিক লে দাক থো মৃত্যুবরণ করেন।

১৯৯১ - বাংলার প্রাচীন প্রেক্ষাগৃহ স্টার থিয়েটার আকস্মিক অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়।

১৯৯৪ - মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র প্রমাণ করে যে, যুক্তরাষ্ট্রের সারাদেশে কমপক্ষে কয়েক হাজার লোক যুক্তরাষ্ট্রের একটি ব্যক্তিগত আইসক্রিম কোম্পানির উৎপাদিত আইসক্রিম খাওয়ার ফলে বিষক্রিয়ার ঘটনা ঘটে, কিন্তু কেউ মারা যায়নি।

১৯৯৭ - পাঁচ দিনের সফরে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জেমস টি উলফেনসন ঢাকা আগমন করেন।

১৯৯৯ - ভারতে ভারতীয় জনতা পার্টির নেতা অটল বিহারি বাজপেয়ি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

২০০১ - ভারতীয় সংসদ ভবনে আতঙ্কবাদী হামলা—সব আতঙ্কবাদী সমেত মোট ১৫ জনের মৃত্যু।

২০০২ - বাঙালি মহীয়সী নারী এবং সংগ্রামী কৃষক নেত্রী ইলা মিত্র মৃত্যুবরণ করেন।

২০০৪ - ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠান ইউনিভার্সিটি কার্ডিয়াক সেন্টারের যাত্রা শুরু হয়।

২০০৬ - শান্তিতে ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংকের নোবেল পুরস্কার লাভ।

২০২০ - বাংলাদেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করে ‘নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ’ জারি করা হয়।

২০২১ - বাংলাদেশে দুর্গাপূজার অষ্টমীর দিন কুমিল্লা শহরের নানুয়ারদীঘি এলাকার একটি পূজামণ্ডপ থেকে কোরআন পাওয়ার পর দেশের বিভিন্ন জেলায় ধর্মান্ধ গোষ্ঠী কর্তৃক পূজামণ্ডপ ও মন্দিরে হামলার ঘটনার সূত্রপাত হয়।

জন্ম
১৮২১ - রুডল্ফ ফিরখো, জার্মান চিকিৎসক, নৃবিজ্ঞানী, রোগ বিজ্ঞানী, জীববিজ্ঞানী, লেখক, সম্পাদক ও রাজনীতিক।

১৮৬২ - পর্যটক ও লেখক মেরি কিংসলে।

১৮৯০ - কনরাড রিখটার, মার্কিন ঔপন্যাসিক।

১৯১১ - অশোক কুমার, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা।

১৯১২ - কর্নেল ওয়াইল্ড, হাঙ্গেরীয়-মার্কিন অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক।

১৯২৫ - লেনি ব্রুস, মার্কিন স্ট্যান্ড-আপ কৌতুকাভিনেতা, সামাজিক সমালোচক ও বিদ্রুপাত্মক রচয়িতা।

১৯২৫ - মার্গারেট থ্যাচার, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী।

১৯৩১ - রেমোঁ কোপা, ফরাসি ফুটবলার।

১৯৩৮ - হুগো ইয়াং, ইংরেজ সাংবাদিক ও লেখক।

১৯৩৯ - মেলিন্ডা ডিলন, মার্কিন অভিনেত্রী।

১৯৪১ - পল সাইমন, আমেরিকান সংগীতজ্ঞ, গায়ক ও গীতিকার।

১৯৪৮ - নুসরাত ফতেহ আলি খান, পাকিস্তানি কাওয়ালি সংগীত শিল্পী।

১৯৬২ - কেলি প্রেস্টন, আমেরিকান অভিনেত্রী।

১৯৭১ - সাশা ব্যারন কোহেন, ব্রিটিশ অভিনেতা, কৌতুক অভিনেতা এবং চিত্রনাট্যকার।

১৯৭৯ - ওয়েস ব্রাউন, ইংরেজ ফুটবল খেলোয়াড়।

১৯৮০ - সোনালি চৌধুরী, বাঙালি ভারতীয় অভিনেত্রী।

১৯৮২ - ইয়ান থর্প, বিখ্যাত অস্ট্রেলীয় সাঁতারু।

১৯৯০ - পূজা হেগড়ে, ভারতীয় অভিনেত্রী।

১৯৯২ - রিয়া শর্মা, ভারতীয় সমাজকর্মী ও ইউনিসেফ গ্লোবাল গোলস পুরস্কারপ্রাপ্ত প্রথম ভারতীয়।

১৯৯৩ - টিফানি ট্রাম্প, ক্যালিফোর্নিয়ার নারী মডেল ও ডোনাল্ড ট্রাম্পের কন্যা।

১৯৯৪ - লিটন দাস, বাংলাদেশি ক্রিকেটার।

১৯৯৫ - অহনা কৃষ্ণা, ভারতীয় অভিনেত্রী এবং সংগীতশিল্পী।

১৯৯৫ - পার্ক জিমিন, দক্ষিণ কোরীয় গায়ক, সংগীত-রচয়িতা এবং নৃত্যশিল্পী।

২০০১ - কেলেব ম্যাকলখলিন, মার্কিন অভিনেতা।

মৃত্যু
৫৪ - ক্লডিয়াস, ছিলেন ৪১ থেকে ৫৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত রোমান সম্রাট।

১২৮২ - নিচিরেন, একজন জাপানি বৌদ্ধ পণ্ডিত।

১৮২২ - আন্তেনিও কানোভা, ইতালীয় ভাস্কর।

১৮৮২ - জোযেফ আর্থার গোবিনো, ফরাসি দার্শনিক ও লেখক।

১৯০৯ - ফ্রান্সিসকো ফেরার ই গার্দিয়া, একজন স্প্যানিশ মুক্ত চিন্তাবিদ এবং নৈরাজ্যবাদী।

১৯১১ - ভগিনী নিবেদিতা, (আসল নাম মার্গারেট এলিজাবেথ নোবেল), অ্যাংলো-আইরিশ বংশোদ্ভূত ভারত হিতৈষী সমাজকর্মী, লেখিকা, শিক্ষিকা এবং স্বামী বিবেকানন্দের শিষ্য।

১৯১৯ - কার্ল অ্যাডলফ গেজেলরুপ, ছিলেন একজন ডেনিশ কবি, ঔপন্যাসিক এবং নোবেল পুরস্কার বিজয়ী।

১৯৬৪ - প্রেমাঙ্কুর আতর্থী, কথাশিল্পী, সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা।

১৯৬৪ - গোলাম মোস্তফা, বাঙালি কবি।

১৯৬৬ - ক্লিফটন ওয়েব, ছিলেন একজন মার্কিন অভিনেতা, নৃত্যশিল্পী, ও গায়ক।

১৯৭১ - আবদুল মোনেম খান, পূর্ব পাকিস্তানের গভর্নর।

১৯৮৩ - অজিতেশ বন্দ্যোপাধ্যায়, অভিনেতা, নাট্যকার ও নাট্যপরিচালক।

১৯৮৭ - কিশোর কুমার, ভারতীয় বাঙালি অভিনেতা ও গায়ক।

১৯৮৭ - অমলেন্দু বিশ্বাস, বাংলাদেশি যাত্রা অভিনেতা ও পরিচালক।

১৯৮৭ - ওয়াল্টার হাউজার ব্র্যাটেইন, একজন মার্কিন পদার্থবিজ্ঞানী এবং নোবেল পুরস্কার বিজয়ী।

১৯৯০ - লি ডাক থো, ভিয়েতনামের বিপ্লবী, জেনারেল, কূটনীতিবিদ এবং রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন।

২০০২ - ইলা মিত্র, বাঙালি মহীয়সী নারী, তেভাগা আন্দোলনের নেত্রী।

২০০৩ - বারট্রাম ব্রকহাউস, একজন কানাডীয় পদার্থবিজ্ঞানী।

২০০৪ - বার্নিস রুবেনস, ছিলেন একজন ওয়েল্‌স বংশোদ্ভূত ব্রিটিশ লেখিকা।

২০০৪ - নিরূপা রায়, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।

২০০৬ - প্রতিভা বসু, ভারতীয় বাঙালি ঔপন্যাসিক, ছোটোগল্পকার ও প্রাবন্ধিক।

২০০৭ - ওবায়েদ উল হক, একজন প্রখ্যাত বাংলাদেশি সাংবাদিক।

২০১৩ - চিত্তরঞ্জন মাইতি, ছিলেন একজন জনপ্রিয় বাঙালি সাহিত্যিক।

২০১৬ - ভূমিবল অতুল্যতেজ, থাইল্যান্ডের রাজা।

২০১৬ - দারিও ফো, ইতালির নোবেলজয়ী নাট্যকার।

২০২০ - রশীদ হায়দার, একুশে পদক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ী বাংলাদেশি লেখক, কথাসাহিত্যিক ও মুক্তিযুদ্ধ গবেষক, নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক।

২০২৩ - লুইজ গ্লিক, একজন মার্কিন কবি ও প্রাবন্ধিক।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ডিএমপি নিউজের ওয়েবসাইট ‘হ্যাক’: আপত্তিকর রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্র
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনলাইন নিউজ ওয়েবসাইট ‘ডিএমপি নিউজের’ ওয়েবসাইটে আপত্তিকর রাজনৈতিক বার্তা ও সহিংসতার চিত্র দেখা গেছে। ওয়েবসাইটে প্রবেশ করলে পুলিশের একটি ছবি, সহিংসতার দৃশ্য এবং ‘পুলিশ-তুমি যতই মারো, ৫ আগস্ট কি ভুলতে পার?’ লেখা একটি ছবি ভেসে উঠছে। পাশাপাশি ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ডে মিউজিকও শোনা যায়। শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে ওয়েবসাইটটিতে প্রবেশ করে এমন দৃশ্য দেখা যায়।  ওয়েবসাইটে এমন পরিবর্তন দেখে সাইবার হামলার আশঙ্কা তৈরি হয়েছে। তবে কারা বা কী উদ্দেশ্যে ওয়েবসাইটটিতে এ ধরনের কনটেন্ট যুক্ত করেছে, তা জানা যায়নি। ডিএমপি নিউজের ওয়েবসাইটে প্রকাশিত পরিচিতি অনুযায়ী, এটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিজস্ব অনলাইন সংবাদমাধ্যম। এতে ডিএমপির বিভিন্ন কার্যক্রম, অপরাধসংক্রান্ত সংবাদ, জনসচেতনতামূলক তথ্য ও পুলিশের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশ করা হয়। এ বিষয়ে জানতে ডিএমপির মিডিয়া বিভাগের একাধিক কর্মকর্তার সঙ্গে ফোনে ও মেসেজে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি। ওয়েবসাইটটি হ্যাক হয়েছে কি না, কারা এর পেছনে রয়েছে এবং কিভাবে এমন ঘটনা ঘটেছে এসব বিষয়ে ডিএমপি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। আরটিভি/টিআর
ডিএমপি নিউজের ওয়েবসাইট ‘হ্যাক’: আপত্তিকর রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্র
আরটিভি লিটল স্টার সিজন-২ এর সম্প্রচার শুরু
দেশের শিশু-কিশোরদের সংগীত প্রতিভা তুলে ধরার লক্ষ্যে আরটিভির আয়োজনে শুরু হয়েছে মিউজিক্যাল রিয়েলিটি শো এসএমসি মনিবিস্কুট প্রেজেন্টস “আরটিভি লিটল স্টার সিজন ২ – আগামীর কণ্ঠস্বর”, পাওয়ার্ড বাই স্মাইল বেবি ডায়াপার। অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রায় ১২ হাজার প্রতিযোগীর ভিডিও জমা পড়ে এই আয়োজনে সেখান থেকে প্রাথমিক বাছাই শেষে ৫০০০ প্রতিযোগীর ভিডিও বিচারকরা বিশ্লেষণ করেন। পরবর্তীতে নির্বাচিত ১৫০ জন প্রতিযোগীকে নিয়ে আরটিভি বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে শুরু হয় মূল প্রতিযোগিতার পথচলা। আয়োজনে বিচারক হিসেবে আছেন, ফেরদৌস ওয়াহিদ, সানিয়া সুলতানা লিজা, জাকিয়া সুলতানা কর্নিয়া। আরজু আহমেদ প্রযোজিত অনুষ্ঠানটি আরটিভির পর্দায় দেখবেন প্রতি বৃহস্পতিবার এবং শনিবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে। আরটিভি/এমএইচজে
আরটিভি লিটল স্টার সিজন-২ এর সম্প্রচার শুরু
আরটিভিতে সংবাদ প্রকাশ: ঘরের ভেতর দাফন করা সেই বৃদ্ধের মরদেহ স্থানান্তর
শেরপুরের শ্রীবরদী উপজেলার শালমারা গ্রামে দাফনের জায়গা না থাকায় বসতঘরের ভেতরে দাফন করা ৭০ বছর বয়সী করিম মিয়ার কবর অন্যত্র স্থানান্তরের ব্যবস্থা করা হয়েছে।
আরটিভিতে সংবাদ প্রকাশ: ঘরের ভেতর দাফন করা সেই বৃদ্ধের মরদেহ স্থানান্তর
এমডির নির্দেশে বলাকায় ২১ দিন সাংবাদিক প্রবেশে বাধা, মন্ত্রীর হস্তক্ষেপ দাবি
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রধান কার্যালয় বলাকায় সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বাটজা)। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটিতে তথ্য সংগ্রহে সাংবাদিকদের অবাধ প্রবেশ নিশ্চিত করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর জবাব ও হস্তক্ষেপ চেয়েছে সংগঠনটি।
এমডির নির্দেশে বলাকায় ২১ দিন সাংবাদিক প্রবেশে বাধা, মন্ত্রীর হস্তক্ষেপ দাবি
রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে সাংবাদিক শফিকুর রহমানের দাফন সম্পন্ন 
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমানের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার এবং নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে সাংবাদিক শফিকুর রহমানের দাফন সম্পন্ন 
আরও পড়ুন
ইতিহাসে আজকের এই দিনে
ইতিহাসে আজকের এই দিনে
ইতিহাসে আজকের এই দিনে
ইতিহাসে আজকের এই দিনে