ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

ক্যানসারে আক্রান্ত সাবেক নিউজ প্রেজেন্টার ফারজানার চিকিৎসায় সহায়তার আবেদন

আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪২ পিএম
সাবেক নিউজ প্রেজেন্টার ও শিক্ষক ফারজানা আফরোজ কুমি। ছবি: সংগৃহীত

ক্যানসারে আক্রান্ত হয়ে কঠিন সময় পার করছেন এশিয়ান টিভি, বাংলাভিশন ও দেশ টিভির সাবেক নিউজ প্রেজেন্টার এবং শিক্ষক ফারজানা আফরোজ কুমি। তার নিয়মিত চিকিৎসা, ওষুধ ও অন্যান্য চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে আর্থিক সংকটে পড়েছে পরিবার।

দীর্ঘদিন গণমাধ্যমে সংবাদ উপস্থাপনার পাশাপাশি শিক্ষকতা করেছেন ফারজানা আফরোজ কুমি। বর্তমানে ক্যানসারের চিকিৎসা চালিয়ে যেতে প্রয়োজন হচ্ছে নিয়মিত চিকিৎসা ও ওষুধ। তবে ক্রমবর্ধমান চিকিৎসা ব্যয় পরিবারের জন্য বড় ধরনের চাপ হয়ে দাঁড়িয়েছে।

এ অবস্থায় তার চিকিৎসা অব্যাহত রাখতে সমাজের বিত্তবান, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও মানবিক মানুষের কাছে আর্থিক সহায়তার আবেদন জানানো হয়েছে। সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করলে ফারজানা আফরোজ কুমির চিকিৎসা চালিয়ে যেতে সহায়ক হতে পারে।

আর্থিকভাবে সহযোগিতা করতে না পারলেও আবেদনটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দেয়ার অনুরোধ জানানো হয়েছে।

সহায়তা পাঠানোর মাধ্যম
নাম: Farzana Afroz
ব্যাংক: Trust Bank, Uttara Branch
ঠিকানা: Garib-e-Newaz Avenue
অ্যাকাউন্ট নম্বর: 00550310013503
বিকাশ: 01712880901

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রবীণ সাংবাদিক সুবীর বসাক মারা গেছেন
কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং দৈনিক ইত্তেফাকের জেলা সংবাদদাতা প্রবীণ সাংবাদিক সুবীর বসাক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
প্রবীণ সাংবাদিক সুবীর বসাক মারা গেছেন
টিএমজিবির ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পর্ষদ গঠন
দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয় সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)-এর ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন কালের কণ্ঠের ডেপুটি এডিটর ও বাণিজ্য এবং অর্থনীতি বিভাগের প্রধান মো. মাসুদ রুমী। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার কুমার বিশ্বজিত রায়।
টিএমজিবির ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পর্ষদ গঠন
আরটিভিতে সংবাদ প্রকাশ: দুমুঠো ভাতের জন্য হাহাকার করা সেই বৃদ্ধ দম্পতির পাশে প্রশাসন
আরটিভিতে সংবাদ প্রকাশের পর ঢাকার ধামরাইয়ের সেই অসহায় ও নিঃস্ব বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন ও জেলা পরিষদ।
আরটিভিতে সংবাদ প্রকাশ: দুমুঠো ভাতের জন্য হাহাকার করা সেই বৃদ্ধ দম্পতির পাশে প্রশাসন
ডিএমপি নিউজের ওয়েবসাইট ‘হ্যাক’: আপত্তিকর রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্র
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনলাইন নিউজ ওয়েবসাইট ‘ডিএমপি নিউজের’ ওয়েবসাইটে আপত্তিকর রাজনৈতিক বার্তা ও সহিংসতার চিত্র দেখা গেছে। ওয়েবসাইটে প্রবেশ করলে পুলিশের একটি ছবি, সহিংসতার দৃশ্য এবং ‘পুলিশ-তুমি যতই মারো, ৫ আগস্ট কি ভুলতে পার?’ লেখা একটি ছবি ভেসে উঠছে। পাশাপাশি ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ডে মিউজিকও শোনা যায়। শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে ওয়েবসাইটটিতে প্রবেশ করে এমন দৃশ্য দেখা যায়।  ওয়েবসাইটে এমন পরিবর্তন দেখে সাইবার হামলার আশঙ্কা তৈরি হয়েছে। তবে কারা বা কী উদ্দেশ্যে ওয়েবসাইটটিতে এ ধরনের কনটেন্ট যুক্ত করেছে, তা জানা যায়নি। ডিএমপি নিউজের ওয়েবসাইটে প্রকাশিত পরিচিতি অনুযায়ী, এটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিজস্ব অনলাইন সংবাদমাধ্যম। এতে ডিএমপির বিভিন্ন কার্যক্রম, অপরাধসংক্রান্ত সংবাদ, জনসচেতনতামূলক তথ্য ও পুলিশের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশ করা হয়। এ বিষয়ে জানতে ডিএমপির মিডিয়া বিভাগের একাধিক কর্মকর্তার সঙ্গে ফোনে ও মেসেজে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি। ওয়েবসাইটটি হ্যাক হয়েছে কি না, কারা এর পেছনে রয়েছে এবং কিভাবে এমন ঘটনা ঘটেছে এসব বিষয়ে ডিএমপি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। আরটিভি/টিআর
ডিএমপি নিউজের ওয়েবসাইট ‘হ্যাক’: আপত্তিকর রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্র
আরটিভি লিটল স্টার সিজন-২ এর সম্প্রচার শুরু
দেশের শিশু-কিশোরদের সংগীত প্রতিভা তুলে ধরার লক্ষ্যে আরটিভির আয়োজনে শুরু হয়েছে মিউজিক্যাল রিয়েলিটি শো এসএমসি মনিবিস্কুট প্রেজেন্টস “আরটিভি লিটল স্টার সিজন ২ – আগামীর কণ্ঠস্বর”, পাওয়ার্ড বাই স্মাইল বেবি ডায়াপার। অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রায় ১২ হাজার প্রতিযোগীর ভিডিও জমা পড়ে এই আয়োজনে সেখান থেকে প্রাথমিক বাছাই শেষে ৫০০০ প্রতিযোগীর ভিডিও বিচারকরা বিশ্লেষণ করেন। পরবর্তীতে নির্বাচিত ১৫০ জন প্রতিযোগীকে নিয়ে আরটিভি বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে শুরু হয় মূল প্রতিযোগিতার পথচলা। আয়োজনে বিচারক হিসেবে আছেন, ফেরদৌস ওয়াহিদ, সানিয়া সুলতানা লিজা, জাকিয়া সুলতানা কর্নিয়া। আরজু আহমেদ প্রযোজিত অনুষ্ঠানটি আরটিভির পর্দায় দেখবেন প্রতি বৃহস্পতিবার এবং শনিবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে। আরটিভি/এমএইচজে
আরটিভি লিটল স্টার সিজন-২ এর সম্প্রচার শুরু
আরও পড়ুন
নিদারুণ কষ্ট নিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে অসহায় জোবায়ের
ক্যানসারে আক্রান্ত ডেন্টাল ছাত্রীর চিকিৎসায় আর্থিক সহায়তার আহ্বান রামেক অধ্যক্ষের
স্তন ক্যানসার সচেতনতায় ‘গোলাপি সড়ক শোভাযাত্রা’
উটের প্রস্রাবেই সারবে ক্যানসার? ভাইরাল দাবির সত্যতা জানাল সৌদি