ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক নেতা নিজাম উদ্দিনকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পিএম
ছবি: সংগৃহীত

গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. আবু নাসের চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চাওয়ায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য নিজাম উদ্দিন দরবেশকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ‘সাধারণ সাংবাদিক সমাজ’-এর ব্যানারে মোহাম্মদ মাসুদের সঞ্চালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে দুর্নীতির অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য জানতে চাওয়া হয়েছিল। কিন্তু বক্তব্য দেওয়ার পরিবর্তে সাংবাদিক নেতা নিজাম উদ্দিন দরবেশকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি।

মানববন্ধনে বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য ফখরুল ইসলাম ও রাজু আহমেদ, জাতীয় প্রেসক্লাবের সদস্য এইচ এম আল আমিন, ডিআরইউর দপ্তর সম্পাদক রাশেদ মোল্লা, বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার মনিরুল ইসলাম রোহান, স্বাধীন সংবাদ পত্রিকার সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, ঢাকা মেট্রোপলিটন ক্রাইম রিপোর্টার্স সোসাইটির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শফিক, সিনিয়র সাংবাদিক আমিনুল ইসলাম, জিয়াউর রহমান, সোহেল রানা শুভ, এনামুল হক তুহিন, মঈনউদ্দীন স্বপন ও সাজাদ মতিনসহ সাধারণ সাংবাদিক সমাজ ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।

বক্তারা বলেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. আবু নাসের চৌধুরীর বিরুদ্ধে নৈতিক স্খলন, দুর্নীতি ও অসংখ্য অনিয়মের অভিযোগ রয়েছে। নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির আত্মীয় পরিচয় দিয়ে বিগত বছরগুলোতে তিনি ব্যাপক অনিয়মের মাধ্যমে বিপুল সম্পদ অর্জন করেছেন। বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের নেতা পরিচয়ে তিনি গণপূর্তে দাপট দেখাতেন। সেই লুটপাটের ধারাবাহিকতা বিএনপি সরকারের আমলেও তিনি রাখতে চান।

তারা বলেন, সাংবাদিকদের কাজ দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের তথ্য তুলে ধরা। সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়া সাংবাদিকতার নীতিমালা ও পেশাগত দায়িত্বের অংশ। এ দায়িত্ব পালনের কারণে কোনো সাংবাদিককে হত্যার হুমকি দেওয়া হলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এ ঘটনায় সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হুমকির ঘটনায় তদন্ত কমিটি গঠন, সাংবাদিক নিজাম উদ্দিন দরবেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং গণপূর্তের কর্মকর্তা আবু নাসেরের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি পালন করবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বৈশাখীর ডিএমডি টিপু আলমের ন্যায় বিচার নিশ্চিতের আহ্বান অ্যাটকোর
সুষ্ঠ তদন্তের মাধ্যমে বৈশাখী টেলিভিশনের উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের ন্যায় বিচার দ্রুত নিশ্চিতের আহ্বান জানিয়েছে টিভি চ্যানেল মালিক সমিতি (অ্যাটকো)।
বৈশাখীর ডিএমডি টিপু আলমের ন্যায় বিচার নিশ্চিতের আহ্বান অ্যাটকোর
ভুয়া আবেদনে ইত্তেফাকের প্রকাশক পরিবর্তন চেষ্টার অভিযোগ
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দৈনিক ইত্তেফাকের এক আনুষ্ঠানিক বিবৃতি ও প্রতিবাদলিপিতে এসব তথ্য জানানো হয়।
ভুয়া আবেদনে ইত্তেফাকের প্রকাশক পরিবর্তন চেষ্টার অভিযোগ
আবারও দৈনিক ইত্তেফাকের প্রকাশকের দায়িত্বে আনোয়ার হোসেন মঞ্জু
এর আগে তার মেয়ে তারিন হোসেন পত্রিকাটির প্রকাশকের দায়িত্বে ছিলেন। তারিন হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতেই প্রকাশক পরিবর্তনের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
আবারও দৈনিক ইত্তেফাকের প্রকাশকের দায়িত্বে আনোয়ার হোসেন মঞ্জু
পটুয়াখালীর সেই ‘শক্তির দানব’-এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সংবাদ সংগ্রহকালে বৈশাখী টেলিভিশনের উপজেলা প্রতিনিধি ফরাজী আবু তাহেরের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত আমিনুর রহমান বিল্লাহর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সাংবাদিকের দায়ের করা অভিযোগ আমলে নিয়ে মামলা রুজু করেন রাঙ্গাবালী চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দোলন হাসান।
পটুয়াখালীর সেই ‘শক্তির দানব’-এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ফেসবুকে ২৭ মিলিয়ন ফলোয়ার নিয়ে শীর্ষে আরটিভি, ভালোবাসা জানাতে পারেন ফ্রেমে
২৭ মিলিয়ন (২ কোটি ৭০ লাখ) ফলোয়ারের মাইলফলক ছুঁয়েছে জনপ্রিয় বেসরকারি সম্প্রচারমাধ্যম আরটিভির মূল ফেসবুক পেজ। এর মধ্য দিয়ে দেশের শীর্ষ ফেসবুক পেজ হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে আরটিভি। আরটিভির এই অর্জনে দর্শক ও পাঠক, শুভাকাঙ্ক্ষীসহ সব শ্রেণির মানুষ চাইলে আপনার ছবি দিয়ে শুভেচ্ছা জানাতে পারবেন। ফটোকার্ড বানানোর লিংক: <এখানে ক্লিক করুন> আরটিভির এই ২৭ মিলিয়ন ফলোয়ার শুধু সংখ্যা নয়; বরং বিশ্বাস, ভালোবাসা ও এক অবিচ্ছেদ্য সংযোগের গল্প। এই সংখ্যা প্রমাণ করে, দর্শকের আস্থা আর ভালোবাসার সঙ্গে তাল মিলিয়ে, সময়োপযোগী সংবাদ, বিনোদন, ট্রেন্ডিং ও এক্সক্লুসিভ সব কন্টেন্টের মাধ্যমে আরটিভি কেবল এগিয়ে চলেনি, ডিজিটাল প্ল্যাটফর্মকেও নিয়ে গেছে জনপ্রিয়তার শীর্ষে। সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় প্রতিযোগিতা যখন তুঙ্গে, তখন ২৭ মিলিয়ন ফলোয়ার অর্জন আমাদের অনুপ্রেরণার। এক দশক আগেও যখন ডিজিটাল মিডিয়ার শক্তি এতটা প্রবল ছিল না, তখন আরটিভি তাদের অনলাইন উপস্থিতি শক্তিশালী করতে কাজ শুরু করে। ধাপে ধাপে কন্টেন্টের মান উন্নত করার পাশাপাশি দর্শকের চাহিদা বুঝে, সময়োপযোগী সংবাদ ও ট্রেন্ডিং বিষয়কে প্রাধান্য দিয়ে আরটিভি তার দর্শকদের সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করেছে। আর বিশাল ফলোয়ারের প্রতিটি সদস্যই আমাদের প্রেরণা। আর হ্যাঁ, এ জন্য দর্শক ও পাঠকদের প্রতিও আমাদের কৃতজ্ঞতা। আপনাদের অনুপ্রেরণায় আধুনিক প্রযুক্তি নিয়ে ভবিষ্যতে আরও বেশি মানুষের কাছে সংবাদ ও বিনোদন পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়ে কাজ করবে আরটিভি। এই অসাধারণ সাফল্যের পেছনে থাকা একঝাঁক সংবাদকর্মী, কলাকুশলী বিজ্ঞাপনদাতা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। সেইসঙ্গে আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা আমাদের দর্শক ও পাঠকদের প্রতি। আরটিভি/এমএইচজে
ফেসবুকে ২৭ মিলিয়ন ফলোয়ার নিয়ে শীর্ষে আরটিভি, ভালোবাসা জানাতে পারেন ফ্রেমে
আরও পড়ুন
দুই কৃষকদল নেতা হত্যার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ
রংপুরের আলোচিত চার হত্যা মামলার চার্জশিটে লোমহর্ষক তথ্য!
মানিকগঞ্জে চম্পা হত্যার রহস্য উদ্‌ঘাটন, পরকীয়া প্রেমিক গ্রেপ্তার
স্বামীকে না পেয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা, মূল আসামি গ্রেপ্তার