
জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, মনে হচ্ছে নির্বাচন কমিশন সরকারের এজেন্ডা বাস্তবায়ন করছে। মানুষের ধারণা, কোনো একটি দলকে ক্ষমতাসীন করতেই কাজ করছে ইসি।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেলে বনানীর কার্যালয়ে এক সভায় তিনি এ কথা বলেন।
জি এম কাদের বলেন, অধিকাংশ দলের মতামত উপেক্ষা করে ১৫০ আসনে ইভিএমে ভোট নেওয়ার সিদ্ধান্তে নিজেকেই প্রশ্নবিদ্ধ করেছে নির্বাচন কমিশন।
তিনি বলেন, দেশের অনেক মানুষ এখনও প্রার্থীর নাম পড়তে পারে না। প্রতীক দেখে ভোট দেয়। এ অবস্থায় অধিকাংশ দল ও মানুষ মনে করছে ইভিএম হচ্ছে ভোট কারচুপির মেশিন। তাই তারা নির্বাচনে ইভিএম চায় না।
এমন বাস্তবতায় ইভিএমে ভোট নেওয়ার সিদ্ধান্ত দুরভিসন্ধিমূলক বলেও মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান।




