
বিএনপির ছয় সংসদ সদস্যের পদত্যাগের কারণে শূন্য হওয়া আসনের চারটির উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপা)। এর মধ্যে রয়েছে ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া-৬, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) জাপার মনোনয়ন বোর্ড এসব আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন। তবে এখনও চাপাইনবাবগঞ্জ-২ এবং চাপাইনবাবগঞ্জ-৩ আসনে প্রার্থী দেয়নি দলটি।
বাকি ৪টির মধ্যে ঠাকুরগাঁও-৩ আসনে সাবেক এমপি হাফিজ উদ্দিন আহম্মেদ, বগুড়া-৬ আসনে সাবেক এমপি নুরুল ইসলাম ওমর, বগুড়া-৪ আসনে শাহীন মোস্তফা কামাল এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে লাঙলের প্রার্থী হবেন রেজাউল ইসলাম ভূঁইয়া।
খবরটি নিশ্চিত করে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, প্রার্থী না দেওয়া বাকি দুইটি আসনের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।




