
বিএনপির সঙ্গে সঙ্গে একই দিনে রাজধানীতে গণঅবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে গণতন্ত্র মঞ্চ। গণতন্ত্র মঞ্চের নেতা ও ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু এ কর্মসূচির ঘোষণা দেন।
শুক্রবার (৩০ ডিসেম্বর) গণমিছিল শেষে রাজধানীর কাকরাইল মোড়ে এক সমাপনী সভায় এ কর্মসূচির দেন তিনি।
গণমিছিল শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে জানিয়ে শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, ১১ জানুয়ারি গণতন্ত্র মঞ্চ জাতীয় প্রেসক্লাবের সামনে গণঅবস্থান কর্মসূচি পালন করবে। সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
এর আগে প্রেসক্লাবের সামনে থেকে সমাবেশ শেষ করে গণমিছিল বের করে গণতন্ত্র মঞ্চ। এ মিছিলটি পুরানো পল্টন, বিজয়নগর হয়ে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়।
গণমিছিলে গণতন্ত্র মঞ্চের নেতা সাইফুল হক, জোনায়েদ সাকী, শহীদুল্লাহ কায়সার, রাশেদ খানসহ অনেকে।




