
সিলেট জেলার ৬টি আসনের ৩৫ জন প্রার্থীর সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের মতবিনিময় শুরু হয়েছে।
শনিবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় সিলেট সার্কিট হাউজে মতবিনিময় সভাটি শুরু হয়।
সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম।
সূচনা বক্তব্যে সিইসি বলেন, সিলেট বিভাগের যেকটি আসন রয়েছে সবকটি আসনে আমরা অবাধ, সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করছি। সিইসি প্রার্থীসহ সবার সহযোগিতা কামনা করেন।
এরপর দুপুর ১২টায় জেলা শিল্পকলা অ্যাকাডেমির সভাকক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে নির্বাচন সংক্রান্ত বিষয়ে সভা করবেন প্রধান নির্বাচন কমিশনার।




