যে আসনে লড়বেন লুৎফুজ্জামান বাবর

আরটিভি নিউজ

সোমবার, ০৩ নভেম্বর ২০২৫ , ০৬:১৯ পিএম


যে আসনে লড়বেন লুৎফুজ্জামান বাবর
লুৎফুজ্জামান বাবর। সংগৃহীত ছবি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে ২৩২টি আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এরমধ্যে নেত্রকোনা-৪ থেকে প্রার্থী করা হয়েছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে।

সোমবার (৩ নভেম্বর) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটি এবং সাংগঠনিক টিমের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন

তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারি মাসে আমরা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। সেই নির্বাচনে প্রায় ২৩২ আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা দেওয়া হচ্ছে। আর যেসব আসনে যুগপৎ আন্দোলন সঙ্গীদের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে, সেটি বিএনপি সমন্বয় করে নেবে।

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission