পঞ্চগড়বাসীকে ‘সুখবর’ দিলেন সারজিস

আরটিভি নিউজ

বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ , ০১:২৮ পিএম


পঞ্চগড়বাসীর জন্য ‘সুখবর’ দিলেন সারজিস
সারজিস আলম। পুরনো ছবি

নিজ জেলা পঞ্চগড়ের বাসিন্দাদের জন্য দুটি গুরুত্বপূর্ণ সুখবর দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বিজ্ঞাপন

বুধবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে এক ফেসবুক পোস্টে তিনি এ সুখবর দেন।

সারজিস আলম লিখেছেন, পঞ্চগড়বাসীর জন্য দুটি সুখবর।

বিজ্ঞাপন

১. এনসিপির সুপারিশক্রমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুর্দশাগ্রস্ত ‘পঞ্চগড় সরকারি অডিটরিয়াম’ পুনরায় নির্মাণের জন্য প্রায় ৫ কোটি টাকার বাজেট আসতে যাচ্ছে।

২. আমাদের কমিটমেন্ট অনুযায়ী জগদল বাজারের রাস্তার পাশে জলাবদ্ধতা দূরীকরণের জন্য সড়ক ও জনপদ মন্ত্রণালয় থেকে ৩ কোটি টাকার বাজেট আসতে যাচ্ছে।

বিজ্ঞাপন

সারজিসের এই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। মুহুর্মুহু কমেন্টের পাশাপাশি রিঅ্যাকশনও জানায় মানুষ। 

আরও পড়ুন

মন্তব্যের ঘরে শিশির আসাদ নামে একজন লিখেছেন, সারজিস ভাইয়ের দুই নয়ন, পঞ্চগড়বাসীর উন্নয়ন। পঞ্চগড়-১।

মোহাম্মদ জহিরুল ইসলাম আকাশ লিখেছেন, অনেক অনেক খুশির খবর খুব ভালো লাগলো শুনে। আপনারা যদি এভাবে ভালো কাজ করতে পারেন, লোকজন অবশ্যই আপনাদের সঙ্গে থাকবে।

শাহ আলম মিলন লিখেছেন, আলহামদুলিল্লাহ।

মাহমুদ সিফাত নামে আরেকজন লিখেছেন, জাগো জনতা উঠাও বুলি, জিতবে এবার শাপলা কলি।

Posted by Facebook on Date:

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission