
উত্তরের শীত প্রবণ জেলা পঞ্চগড়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে শীত আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থীদের মাঝে শীতের পোশাক ও স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড়ের জেলা শহরের সুগার মিল মাঠে সেচ্ছাসেবী সংগঠন শিশুস্বর্গ ফাউন্ডেশন এই শীত আনন্দ উৎসবের আয়োজন করে। এতে ওষুধ প্রস্তুত ও বিপণনকারী প্রতিষ্ঠান এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড সহযোগিতা করছে।
আনন্দ উৎসবে শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবির আকন্দসহ প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত উপস্থিত ছিলেন পুলিশ সুপার সদর সার্কেল শৈইমি ইমতিয়াজ, বিশেষ অতিথি পঞ্চগড় সদর থানার ওসি আশরাফুল ইসলাম, পঞ্চগড় সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আতিকুজ্জামান, বেংহারি ইউনিয়ন বিএনপির সভাপতি তোজাম্মেলন হক, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসেন উপস্থিত ছিল।

শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবির আহম্মেদ আকন্দ জানান, আজ ১২শত শিশুকে উপহার হিসেবে শিক্ষা উপকরণ স্কুলব্যাগ, শীতের পোশাক, দুপুরের খাবার দেওয়া হয়েছে। তবে আমরা পাঁচটি ইভেন্টের মাধ্যমে ৭ হাজার ৫০০ শিশুকে এভাবে শীতের পোশাক শিক্ষা উপকরণ দিয়েছি। শিশুদের নিয়ে এবারের শীত আনন্দ উৎসব আয়োজন করেছে শিশুস্বর্গ ফাউন্ডেশন। মূলত সুবিধাবঞ্চিত দরিদ্র শিশুদের যাতে শীতকালে পড়াশোনায় যাতে ব্যাঘাত না হয় এজন্য আমরা এই আয়োজন করছি।
আরটিভি/এমএ




