তাড়াহুড়ো করে দুটি আইন পাস করাতে চাচ্ছে সরকার, ফখরুলের প্রতিবাদ

আরটিভি নিউজ

শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ , ০৭:৪৯ পিএম


তাড়াহুড়ো করে দুটি আইন পাস করাতে চাচ্ছে সরকার, ফখরুলের প্রতিবাদ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অন্তর্বর্তী সরকার তাড়াহুড়ো করে দুটি আইন পাস করাতে চাইছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

শুক্রবার (২৮ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পেরেছি তাড়াহুড়ো করে দুটি আইন বর্তমান অন্তর্বর্তী সরকার পাস করাতে চাইছেন। একটি সংশোধিত পুলিশ কমিশন আইন এবং অন্যটি এনজিও সংক্রান্ত আইন। 

বিজ্ঞাপন
আরও পড়ুন

‘আমরা মনে করি, নির্বাচনের আগে এই আইনগুলো পাস করার পেছনে সরকারের ভিন্ন কোনো উদ্দেশ্য কাজ করছে, যা গণতান্ত্রিক উত্তরণের পথকে বাধাগ্রস্ত করবে।’

বিএনপি মহাসচিব বলেন, জনগণের ম্যান্ডেট ছাড়া তড়িঘড়ি করে এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে আইন পাস করা সমীচীন হবে না। আমরা মনে করি উপরোক্ত বিষয়ে আইনগুলো পরবর্তী জাতীয় সংসদে যুক্তিতর্কের মধ্য দিয়ে প্রণয়ন করা সঠিক হবে। 

বিজ্ঞাপন

এ ধরনের পদক্ষেপ গ্রহণ থেকে সরকারকে বিরত থাকার জন্য আহ্বান জানান তিনি।

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission