ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

কত সম্পদের মালিক মির্জা আব্বাস, জানা গেল হলফনামায়

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০৯:০৩ পিএম
মির্জা আব্বাস।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস। নির্বাচন কমিশনে (ইসি) দাখিল করা হলফনামায় তিনি উল্লেখ করেছেন, তার নগদ আছে পৌনে ৪ কোটি টাকা। আর সম্পদ আছে ৫৩ কোটি ১৬ লাখ টাকার। এছাড়া তিনি আয়কর দিয়েছেন ৩ কোটি সাড়ে ৫৫ লাখ টাকা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য নির্বাচন কমিশনে (ইসি) দাখিল করা তার মনোনয়নপত্র বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে।

হালনাগাদের তথ্যে বলা হয়েছে, মির্জা আব্বাসের হাতে নগদ আছে আনুমানিক ২ কোটি ৫১ লাখ টাকা, আরও আছে ১ লাখ ২ হাজার ৮৭৫.৭২ মার্কিন ডলার (১২২.৩৮ টাকা)। স্ত্রী আফরোজা আব্বাসের হাতে নগদ আছে ১ কোটি ১০ লাখ ৪২ হাজার টাকা ও ৬৮ হাজার ৯৬০.৩১ মার্কিন ডলার।

ব্যাংকে জমা আছে ৭১ লাখ ৪৩ হাজার ৯১৯ টাকা ও স্ত্রীর ব্যাংকে আছে ৭ লাখ ৫৬ হাজার ৫৯৯ টাকা। ঢাকা ব্যাংকের শেয়ার আছে অর্জনকালীন ৫১ কোটি ৭৯ লাখ ৩৭ হাজার ৮০ টাকার, বিও অ্যাকাউন্টে অর্জনকালীন ৬ কোটি ৫৫ লাখ ৯৩ হাজার ২৬৭ টাকা। স্ত্রীর নামে ঢাকা ব্যাংকের অর্জনকালীন শেয়ার আছে ৩১ কোটি ৩৪ লাখ ৪৪ হাজার ৩৭০ টাকার। ব্যাংকে স্থায়ী আমানত আছে ৩ কোটি ৩৬ লাখ ৪৪ হাজার ৩১১ টাকা।

আরও পড়ুন

স্ত্রীর আছে ৩২ লাখ ৬৬ হাজার ৪৩৯ টাকা। দুটি গাড়ি আছে অর্জনকালীন ২কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকার। অলংকার নিজের নামে আছে ৩০ লাখ টাকা, স্ত্রীর আছে ২২ লাখ টাকার। ইলেকট্রনিক সামগ্রী আছে ২২ লাখ টাকার। খাট, সোফা ইত্যাদি আছে ২০ লাখ টাকার। স্ত্রীর আসবাব আছে ৫ লাখ টাকার।

আগ্নেয়াস্ত্র আছে তিনটি ৪ লাখ ১০ হাজার টাকার। স্ত্রীর আছে ২ লাখ ৬৬ হাজার টাকার ২টি আগ্নেয়াস্ত্র।

মির্জা আব্বাসের কৃষি জমি নেই। অকৃষি জমি আছে অর্জনকালীন সময়ে ১৮ লাখ ৫ হাজার টাকা। এছাড়া যৌথ মালিকানায় আছে ৯৪ লাখ ৮১ হাজার১৩১ টাকার জমি। উত্তরাধিকার সূত্রে তার ৬ হাজার ১০৬ বর্গফুটের ভবন আছে। ৬টি ফ্ল্যাট, ২টি পার্কিং ও একটি ভবনে ৮ হাজার ৩০ বর্গফুটের ফ্লোর রয়েছে।

২৫ কোটি টাকার মতো বিভিন্ন ব্যাংকে মির্জা আব্বাস ও স্ত্রীর ঋণ রয়েছে। তবে সরকারি পাওনা নেই। আয়কর রিটার্ন অনুযায়ী, তার ৫৩ কোটি ১৬ লাখ ৬০ হাজার ৯৪৭ টাকার সম্পদ আছে। বার্ষিক আয় ৯ কোটি ২৬ লাখ ৪৫ হাজার ১৩৩ টাকা। আর আয়কর দিয়েছেন ৩ কোটি ৫৫ লাখ ৪৬ হাজার৬০২ টাকা।

স্ত্রী আফরোজা আব্বাসের সম্পদ আছে ২০ কোটি ৫৯ লাখ ৬৩ হাজার ৯০৩ টাকা, বার্ষিক আয় ৪৪ লাখ ৩৭ হাজার ১০ টাকা, তিনি আয়কর দিয়েছেন ১১ লাখ ৪৫ হাজার ৪৩৪ টাকা।

সন্তান মির্জা ইয়াসির আব্বাসের সম্পদের পরিমাণ ৬৬ কোটি ৬৪ লাখ ১৮ হাজার ৮১ টাকা, বার্ষিক আয় ৬ কোটি ৮১ লাখ ৯৭ হাজার ৬৬৬ টাকা। আয়কর দিয়েছেন ২ কোটি ৬৮ লাখ ৩০ হাজার ৩০৫ টাকা।

আরেক সন্তান নাবিলা মির্জার আছে ৬ কোটি ৪২ লাখ ৭৭ হাজার ২৯৬ টাকার সম্পদ। বছরে তার আয় ৪৫ লাখ ৫২ হাজার ১২৪ টাকা। আয়কর দিয়েছেন ৯ লাখ ৮৭ হাজার ৪০১ টাকা।

মির্জা আব্বাসের বাবার নাম আব্দুর রাজ্জাক, মাতার নাম মৃত কমলা খাতুন, ঠিকানা ৮৭১, দক্ষিণ শাহজাহানপুর, ঢাকা। তার শিক্ষাগত যোগ্যতা স্নাতক। ১৯৫১ সালের ৭ ফেব্রুয়ারি জন্ম নিয়েছেন তিনি।

আরটিভি/এস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাবি ছাত্রদল ‘হিজড়া’: বহিষ্কৃত নেতা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিকদের মারধরের ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি আহসান হাবিব রাবি শাখা ছাত্রদলের ইউনিটকে ‘হিজড়া ইউনিট’ বলে আখ্যায়িত করেছেন।
রাবি ছাত্রদল ‘হিজড়া’: বহিষ্কৃত নেতা
১১ দলীয় ঐক্যের জরুরি সভা, লংমার্চ নিয়ে এলো চূড়ান্ত সিদ্ধান্ত
গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণসহ সাত দফা দাবি আদায়ে জরুরি বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটি।
১১ দলীয় ঐক্যের জরুরি সভা, লংমার্চ নিয়ে এলো চূড়ান্ত সিদ্ধান্ত
রাবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এতে চার সাংবাদিক গুরুতর আহতসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রাবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা
এনসিপির ৫ নেতাকে রেখে জুলাই যোদ্ধা সংগঠনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় পাঁচ নেতাকে উপদেষ্টা রেখে জুলাই যোদ্ধাদের সংগঠন ‘জুলাই ওয়ারিয়র্স এলায়েন্স’র কেন্দ্রীয় কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে। সংগঠনটির সভাপতি হয়েছেন মো. সালমান হোসেন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন মুস্তাইন বিল্লাহ হাবিবী।
এনসিপির ৫ নেতাকে রেখে জুলাই যোদ্ধা সংগঠনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় এনসিপির নিন্দা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এনসিপি।
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় এনসিপির নিন্দা
আরও পড়ুন
সংসদে মির্জা আব্বাস, স্বাগত জানালেন স্পিকার
পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস
মির্জা আব্বাস দেশে ফিরছেন আজ
দেশে ফিরছেন মির্জা আব্বাস