ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

১৬ ডিসেম্বর ভারতের মন্ত্রীর বাংলাদেশ ‘দখলের’ হুমকিতে রিজভীর প্রতিক্রিয়া

অনলাইন ডেস্ক

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, ইনসেটে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পরিবহনমন্ত্রী অর্জুন সিং। ছবি: সংগৃহীত

আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশ ‘দখল’ করবেন বলে হুমকি দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পরিবহনমন্ত্রী অর্জুন সিং। এর প্রতিক্রিয়ায় ক্ষুব্দ প্রতিক্রিয়া জানিয়েছেন ক্ষমতাসীন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, আমাদের দেশের জনগণ কি আমলকী চুষতে থাকবে? আমাদের সার্বভৌমত্বের এক ইঞ্চি মাটিতেও কেউ হস্তক্ষেপ করতে পারবে না।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গসংগঠনের নেতাদের যৌথ সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রতিক্রিয়া জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

রুহুল কবির রিজভী বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে মন্ত্রী পর্যায়ের একজন ব্যক্তি ঢাকা দখলের কথা বলছেন। এটা কোনো নিচের পর্যায়ের কর্মী বললে আমার কিছু বলার ছিল না। কিন্তু একজন মন্ত্রী, পরিবহনমন্ত্রী এ কথা বলছেন। আমি এর ধিক্কার জানাই।

তিনি বলেন, আমরা সেই জাতি, যার ৩০ লাখ মানুষ অকাতরে জীবন দিয়েছেন, দুই লাখ মা-বোন নির্যাতনের শিকার হয়েছেন। তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা স্বাধীন পতাকা ও ভূখণ্ড পেয়েছি। আর সেখানে ভারতের একজন মন্ত্রী বললেন, ১৬ ডিসেম্বর তিনি ঢাকা দখল করবেন। আমাদের দেশের জনগণ কি আমলকী চুষতে থাকবে? আমাদের সার্বভৌমত্বের এক ইঞ্চি মাটিতেও কেউ হস্তক্ষেপ করতে পারবে না। কোনো শক্তি এখানে দখল নিতে পারবে না।

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রিজভী বলেন, ছাত্র-জনতার তাড়া খেয়ে পার্শ্ববর্তী দেশে অবস্থানরত সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী চলমান রাজনীতিতে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছেন। তার রক্তের নেশা এখনও কাটেনি। বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশে এর প্রমাণ দেখা যাচ্ছে বলে দাবি করেন তিনি।

রিজভী বলেন, সেখান থেকে নির্দেশ পেয়ে দেশে থাকা আওয়ামী লীগের অবশিষ্ট অংশ বাড়িঘর, দোকানপাট, ব্যাংক-বিমা পোড়াচ্ছে, হাসপাতালে হামলা করছে এবং বিএনপির নেতাকর্মীদের হত্যা করছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা এরই মধ্যে বিএনপির তিনজনকে হত্যা করেছে বলে দাবি করেন তিনি।

এ পরিস্থিতিতেও তারেক রহমান গণতান্ত্রিক রীতিনীতি মেনে দেশ পরিচালনা করছেন বলে মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, ১৭ বছর ধরে গুম-খুনের রাষ্ট্রীয় চরিত্র থেকে বেরিয়ে এসে গণতান্ত্রিক চেহারা দিয়েছেন তারেক রহমান। সেই অবস্থাকে কলঙ্কিত করার জন্য নানা চেষ্টা চলছে।

রিজভী বলেন, ফ্যাসিবাদী শক্তি রক্তাক্ত পথ অবলম্বন করলেও সরকার পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত কিংবা নির্মম ব্যবহার করছে না। সরকার সহনশীল অবস্থান থেকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে এবং প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা করছে।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও আমানউল্লাহ আমান, চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী ও আব্দুস সালাম আজাদ, ছাত্রবিষয়ক সম্পাদক রাকিবুল আলম, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মিলটন ও সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আরটিভি/এসএইচএম


আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ: রিজভী
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ: রিজভী
শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী
দেশে শ্রমিকদের জন্য নতুন করে নির্ধারিত ন্যূনতম মজুরি ভারত ও পাকিস্তানসহ উপমহাদেশের অন্যান্য দেশের তুলনায় বেশি বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী
৫০ বছর আগের যুদ্ধাপরাধের দায়ে যদি ফাঁসি হয়, শেখ হাসিনারও ফাঁসি হবে: দুলু
বুধবার (২৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত এনে প্রকাশ্যে ফাঁসির রায় কার্যকরের দাবি জানাতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি।
৫০ বছর আগের যুদ্ধাপরাধের দায়ে যদি ফাঁসি হয়, শেখ হাসিনারও ফাঁসি হবে: দুলু
সারাদেশে দুই দিনের কর্মসূচি ঘোষণা যুবদলের
সারাদেশে আগামী রোববার ও সোমবার মিছিল-সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল। বুধবার (২৫ নভেম্বর) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে’ এই কর্মসূচি ঘোষণা করেছে যুবদল। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৯ নভেম্বর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদল রাজধানীতে পৃথকভাবে এবং দেশব্যাপী জেলা ও মহানগর যুবদল নিজ নিজ ইউনিটে সমাবেশ ও মিছিল করবে। এছাড়া, সোমবার উপজেলা, থানা ও পৌর যুবদল নিজ নিজ ইউনিটে সমাবেশ ও মিছিল করবে। আরটিভি/এসআর
সারাদেশে দুই দিনের কর্মসূচি ঘোষণা যুবদলের
পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ভারতের পেট্রাপোল সীমান্তে ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতার বৈঠক এবং দেশের সাম্প্রতিক সহিংস ঘটনার পেছনে গভীর ষড়যন্ত্র ও অশুভ ইঙ্গিত রয়েছে।  মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। দেশজুড়ে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দল যৌথভাবে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, বিদেশে অবস্থানরত ক্ষমতাচ্যুত সরকারের নেতারা অর্থের জোগান দিয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন। সাম্প্রতিক সময়ে গ্রামীণ ব্যাংকের প্রায় ৭৫টি শাখার সামনে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ, যানবাহনে আগুন দেওয়া এবং ভাঙ্গায় কৃষক দলের রাজু ও নড়াইলের কালিয়ায় জাসাস ও কৃষক দলের নেতাদের হত্যার পেছনে সীমান্তের ওপার থেকে মদদ দেওয়া হচ্ছে। ভারতের পেট্রাপোল বন্দরে ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের চারজন নেতার দীর্ঘ দুই ঘণ্টার বৈঠকের প্রসঙ্গ তুলে রিজভী প্রশ্ন করেন, ভারতের কেন্দ্রীয় সরকারের মদদ ছাড়া সরকারি কর্মকর্তাদের পক্ষে কীভাবে পলাতক ও নিষিদ্ধ ঘোষিত ব্যক্তিদের সঙ্গে বৈঠক করা সম্ভব।  এ ছাড়া রাষ্ট্রীয় বিমান চেয়ে দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আইনি প্রক্রিয়ার মুখোমুখি না হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। বক্তব্যে রুহুল কবির রিজভী মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার ইতিহাসকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার অভিযোগ তোলে বলেন, মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মীরা রণাঙ্গনের যোদ্ধা হলেও অতীতে মুক্তিযুদ্ধের চেতনার নামে দিল্লির কাছে নতজানু নীতি অনুসরণ করা হয়েছে।  তাজউদ্দীন আহমদের কন্যার লেখা বইয়ের প্রসঙ্গ টেনে তিনি ১৯৭১ সালের প্রেক্ষাপট ও স্বাধীনতার ঘোষণা নিয়ে বিভিন্ন দাবি উত্থাপন করেন। একই সঙ্গে ১৯৭২ থেকে ১৯৭৫ সালের শাসনব্যবস্থা, রক্ষী বাহিনী গঠন, বাকশাল প্রতিষ্ঠা এবং বিগত ১৭ বছরের শাসনামলে গুম, ক্রসফায়ার, রাজনৈতিক হত্যাকাণ্ড ও ব্যাংকিং খাতে অর্থ লোপাটের কঠোর সমালোচনা করেন তিনি। রিজভী আরও বলেন, বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় হলেও স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর আঘাত এলে প্রবল স্রোতের মতো তা প্রতিহত করবে। একাত্তরের মুক্তিযুদ্ধ, ২৭ নভেম্বর ও ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে যেকোনো আধিপত্যবাদ ও নৈরাজ্যের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এবং জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি ইশরাক হোসেন। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরটিভি/এসআর
পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী
আরও পড়ুন
দেশের রাজনীতিতে কোনো অস্থিরতা দেখছি না: স্বরাষ্ট্রমন্ত্রী
ভারতে পাকিস্তানি নাটক নিষিদ্ধের দাবি, মোদিকে বলিউডের চিঠি 
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ: রিজভী
অগ্নিসন্ত্রাস আওয়ামী লীগের বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী