খালেদা জিয়ার জন্য বিএনপির দোয়া মাহফিল আজ

আরটিভি নিউজ

শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ , ০৯:৫৫ এএম


খালেদা জিয়ার জন্য বিএনপির দোয়া মাহফিল আজ
ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিএনপি মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি।

বিজ্ঞাপন

শুক্রবার (২ জানুয়ারি) বাদ আসর গুলশানের আজাদ মসজিদে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার দেশের বিভিন্ন স্থানে বিএনপির উদ্যোগে সুবিধাজনক সময়ে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।

পাশাপাশি বিএনপির সব পর্যায়ের নেতা ও শুভাকাঙ্ক্ষীদের এসব অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ ইসলামিক ফাউন্ডেশনও শুক্রবার বেগম খালেদা জিয়ার জন্য দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজনের আহ্বান জানিয়েছে।

আরটিভি/এএএ  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission