
দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে এবং সম্প্রতি নড়াইলে বিএনপির দুই নেতাকে হত্যার প্রতিবাদে মাগুরায় জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বেলা ১২টার দিকে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য কুতুব উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুবদলের সিনিয়র সহসভাপতি আমিরুল ইসলাম, ছাত্রদল নেতা মাহমুদুর রহমান তিতাস প্রমুখ।
এ সময় জেলা বিএনপি, স্বেচ্ছাসেবকদল, যুবদল, ছাত্রদল, কৃষকদলসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভে অংশ নেন।
আরটিভি/এমএইচজে



