ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

শত অত্যাচার সহ্য করেও বেগম জিয়া দেশে ছেড়ে যাননি: মির্জা আব্বাস

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৫:৩৮ পিএম
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া শত অত্যাচার সহ্য করেও দেশের স্বার্থে, মানুষের স্বার্থে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে গেছেন।

শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর রাজধানীর শেরেবাংলা নগরে খালেদা জিয়ার কবর জিয়ারত করে মির্জা আব্বাস এ কথা বলেন। মির্জা আব্বাসের নেতত্বে মহানগরের বিভিন্ন স্থান থেকে আসা নেতা-কর্মী সেখানে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন। এই সময় অনেককে কাঁদতে দেখা গেছে।

মির্জা আব্বাস বলেন, ম্যাডামের জন্য দোয়া করতে এসেছি। আল্লাহতালা উনাকে বেহেস্তে নসিব করুন। এটা দুঃখ যে, সব স্বাভাবিক মত্যুকে মেনে নেওয়া যায় কিন্তু এই মত্যুটাকে মেনে নিতে কষ্ট হচ্ছে এই কারণে যে, উনাকে অযথাই অত্যাচার করে অনাচার করে বিনা চিকিৎসায় এবং অলমোস্ট এই জায়গা থেকে বলাটা ঠিক না তারপরও বলছি সেটা হল তাকে কারাগারে এমন কিছু করা হয়েছিল স্লো পয়েজনিং যাতে উনি বেঁচে না থাকেন।

আরও পড়ুন

তিনি বলেন, এই যন্ত্রণাটা উনার সহ্য কঠিন ছিল। তারপরও দেশের মানুষের দিকে তাঁকিয়ে সব কিছু সহ্য করেছিলেন। আজকে উনারই আন্দোলনে, উনারই ত্যাগে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে গেছে। আজকে গণতন্ত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ। শুধু উনি সেই গণতন্ত্র দেখে যেতে পারলেন না সেটাই বড় দুঃখ।

মির্জা আব্বাস আরও বলেন, দেশনেত্রীর এভাবে চলে যাওয়া আমার কাছে বড় ব্যথার জায়গা, কষ্টের জায়গা।

হাসপাতালে চল্লিশ দিন চিকিৎসাধীন থাকার পর গত ৩০ ডিসেম্বর ভোরে মারা যান দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া। পরদিন জাতীয় সংসদের সামনে জনসমুদ্রের মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে জিয়া উদ্যানে স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয় রাষ্ট্রীয় মর্যাদায়।

খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে তিন দিনের শোক চলছে। শেষ দিন শুক্রবার বাদ জুমা দেশের সব মসজিদে বিশেষ দোয়া করা হয়। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে দলটি সাতদিনের শোক করছে। নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণের পাশাপাশি দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তালন করা হয়েছে। এছাড়া গুলশানে আজাদ মসজিদে বাদ আসর দলের পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিল হওয়ার কথা রয়েছে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাকৃবিতে ছাত্রদলের উদ্যোগে সার্বক্ষণিক ২ অ্যাম্বুলেন্স 
সোমবার (২৮ সেপ্টেম্বর) বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মো. আতিকুর রহমানের উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার সহযোগিতায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।
বাকৃবিতে ছাত্রদলের উদ্যোগে সার্বক্ষণিক ২ অ্যাম্বুলেন্স 
নিউগিনি প্রোপার্টিজে হামলা, জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার
নিউগিনি প্রোপার্টিজে হামলার ঘটনায় কুষ্টিয়া-২ আসনের জামায়াতের এমপি মোহাম্মদ আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানকে (৫৯) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ।
নিউগিনি প্রোপার্টিজে হামলা, জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার
এনসিপিতে নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বাংলামোটরে দলীয় কার্যালয়ে বৈঠকে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। 
এনসিপিতে নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম
বহিষ্কারাদেশ প্রত্যাহার, পদ ফিরে পেলেন যুবদল নেতা
​নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বীয় পদে বহাল করা হয়েছে।
বহিষ্কারাদেশ প্রত্যাহার, পদ ফিরে পেলেন যুবদল নেতা
সালমান মুক্তাদির ইস্যুতে প্রোপাগান্ডা ছড়াচ্ছে জামায়াত, এনসিপি ও নিষিদ্ধ লীগ: আবু হানিফ
সালমান মুক্তাদির ইস্যুতে প্রোপাগান্ডা ছড়াচ্ছে জামায়াত, এনসিপি ও নিষিদ্ধ লীগ,এই অভিযোগ তুলেছে গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। রোববার (২৭ সেপ্টেম্বর) সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি এই অভিযোগ করেন। আবু হানিফ তার পোস্টে বলেন, প্রথমত, সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাংচুরের ঘটনায় নিন্দা জানাই। যে বা যারা এই ঘটনায় জড়িত, তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। দ্বিতীয়ত, সালমান মুক্তাদির তার বক্তব্যে স্পষ্ট বলেছে কেউ তার কাছে চাঁদা দাবি করে নাই। সে এটাও বলেছে মূলত জমির মালিকের সাথে বিরোধের জেরে এই হামলা। পুলিশও বলছে, নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে পাশের জমির মালিকের জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। এখানে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি। সালমান মুক্তাদিরের স্টুডিও টার্গেট ছিল না। মূল ঘটনা হলো দুই জমির মালিকের মধ্যকার চলমান বিরোধের কারণে এই ঘটনা ঘটেছে,অথচ ছড়ানো হচ্ছে সালমান মুক্তাদির চাঁদা দেয়নি বলে এই হামলা। এটা স্পষ্ট যে সালমান মুক্তাদির ইস্যুতে প্রোপাগান্ডা ছড়াচ্ছে জামায়াত, এনসিপি ও নিষিদ্ধ লীগ। আরটিভি/এসকে
সালমান মুক্তাদির ইস্যুতে প্রোপাগান্ডা ছড়াচ্ছে জামায়াত, এনসিপি ও নিষিদ্ধ লীগ: আবু হানিফ
আরও পড়ুন
সংসদে মির্জা আব্বাস, স্বাগত জানালেন স্পিকার
পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস
মির্জা আব্বাস দেশে ফিরছেন আজ
দেশে ফিরছেন মির্জা আব্বাস