ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে এমপি আবদুল মালেকের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পিএম
সিলেটে এমপি আবদুল মালেকের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ। ছবি: সংগৃহীত

সিলেট-৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মালেকের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে এতে বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শনিবার (২৮ নভেম্বর) ভোরে দক্ষিণ সুরমা উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কসংলগ্ন তার বাসায় এ ঘটনা ঘটে। বোমা নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের মিডিয়া মুখপাত্র মো. আফজাল হোসেন।

তিনি জানান, ভোরের দিকে একদল দুর্বৃত্ত বাসার বাইরে থেকে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে আগুনের সূত্রপাত হলে বাসার নিরাপত্তাকর্মীরা দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

এর আগে গত শুক্রবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার প্রধান ফটকে আগুন দেয়ার ঘটনা ঘটে। এক সপ্তাহের ব্যবধানে সিলেট মেট্রোপলিটন পুলিশের আওতাধীন এলাকায় গুরুত্বপূর্ণ দুই রাজনৈতিক ব্যক্তির বাসায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটল।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ একটি সন্ত্রাসী ও মাফিয়া দল: ত্রাণমন্ত্রী দুলু
ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচার চলাকালে দেশে ফেরেননি। এখন দেশে ফিরতে চাইলে ভারতের সঙ্গে বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই তাকে আসতে হবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী ও মাফিয়া দল। আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে তারা প্রমাণ করেছে, তাদের কোনো পরিবর্তন হয়নি এবং তারা শুধরাবে না। এছাড়াও তিনি বলেন, আন্তর্জাতিক নদীর পানি একতরফাভাবে প্রত্যাহার করে বাংলাদেশে মরুকরণ সৃষ্টি করা মেনে নেওয়া হবে না। শনিবার (২৮ নভেম্বর) সকালে কুড়িগ্রাম সদর উপজেলার নাগদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী। তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে আসাদুল হাবিব দুলু বলেন, তিস্তা প্রকল্পের সমীক্ষার কাজ শেষ করে পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ প্রকল্প নিয়ে তিস্তাপাড়ের মানুষ দ্রুত সুখবর পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান পৃষ্ঠপোষক মেজার জেনারেল (অব) আমসাআ আমিন (সাবেক রাষ্ট্রদূত), কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ, জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিবসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও দলীয় নেতাকর্মীরা। আরটিভি/ এসকেডি
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ একটি সন্ত্রাসী ও মাফিয়া দল: ত্রাণমন্ত্রী দুলু
ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি হলেন আরটিভির শিপলু জামান  
টেলিভিশন সাংবাদিকতা চ্যালেঞ্জ মোকাবেলা ও সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য টেলিভিশন সাংবাদিক ফোরামের  দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। 
ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি হলেন আরটিভির শিপলু জামান  
গাজীপুরে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি ঘোষণায় শ্রমিকদের আনন্দ মিছিল
ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের ঘোষণা স্বাগত জানিয়ে গাজীপুরে আনন্দ মিছিল করেছেন পোশাকশ্রমিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। এ সময় শিল্পকারখানায় ভাঙচুর, সড়ক অবরোধ ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান শ্রমিক নেতারা। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল চারটার দিকে গাজীপুর মহানগরীর বোর্ডবাজার এলাকায় বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের উদ্যোগে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি সাইনবোর্ড বাজার থেকে শুরু হয়ে সাইনবোর্ড বাজার প্রদক্ষিণ করে পুনরায় বোর্ডবাজারে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রী ও মজুরি বোর্ডকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান অংশগ্রহণকারীরা। এ সময় শ্রমিক নেতারা বলেন, একটি কুচক্রী মহল শ্রমিকদের বিভ্রান্ত করে শিল্পাঞ্চলে অসন্তোষ সৃষ্টির চেষ্টা করছে। কারখানায় ভাঙচুর ও সড়ক অবরোধের মতো কর্মকাণ্ডে শ্রমিকরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। শিল্পের স্বার্থে এসব নৈরাজ্যকর কর্মকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। একই সঙ্গে শ্রমিক-মালিকের সমন্বয়ে উৎপাদন সচল রেখে দেশের পোশাকশিল্পকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। এতে উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আকাশ আহমেদ বাবুল, গাজীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক রাসেল মণ্ডল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাজহারুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতাকর্মীরা। আরটিভি/এসআর
গাজীপুরে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি ঘোষণায় শ্রমিকদের আনন্দ মিছিল
৮ গুলির ক্ষত নিয়ে সেই হাতি আবারও লোকালয়ে, ইটপাটকেল নিক্ষেপ
কক্সবাজার টেকনাফের বাহারছড়ায় পায়ে ৮টি গুলির ক্ষত নিয়ে বেঁচে থাকা অসুস্থ বন্য হাতিটি আবারও লোকালয়ে প্রবেশ করেছে। 
৮ গুলির ক্ষত নিয়ে সেই হাতি আবারও লোকালয়ে, ইটপাটকেল নিক্ষেপ
ওসিকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতার হুমকি, ‘থানা জ্বালিয়ে দেওয়া হবে’ 
লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরীকে তিন দিনের আলটিমেটাম দিয়ে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা। 
ওসিকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতার হুমকি, ‘থানা জ্বালিয়ে দেওয়া হবে’ 
আরও পড়ুন
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
সাবেক এমপি বদির ২ ভাই ও ছেলেসহ আটক ৪
মানব পাচার চক্রের মূল হোতা জানু গ্রেপ্তার
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু