ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

রাশেদ খাঁন

‘সন্তানের মৃত্যুতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেত্রী শারমিনের প্যারোলে মুক্তির আবেদন করেনি তার পরিবার’

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ১০:১২ পিএম
কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেত্রী শারমিন সুলতানা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। ছবি: আরটিভি কোলাজ

সন্তানের মৃত্যুতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেত্রী শারমিন সুলতানার প্যারোলে মুক্তির জন্য তার পরিবার আবেদন করেনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।

শুক্রবার (২৭ নভেম্বর) নিজের ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এই দাবি করেছেন তিনি।

আরটিভির পাঠকদের জন্য পোস্টটি হুবহু তুলে ধরা হলো—

যুবলীগ নেত্রী শারমিন সুলতানা শর্মীর প্রতিবন্ধী ছেলে তুর্যের মৃত্যুর ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। মহান আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন। শারমিন সুলতানার গ্রেপ্তারের পরে যখন জানা যায় যে, তার একটি প্রতিবন্ধী সন্তান আছে, তখন সাধারণ মানুষের পাশাপাশি বিএনপির অনেকেই তার জামিনে মুক্তির দাবি করে লেখালেখি করেছিল। তবে আওয়ামীলীগের অরাজকতা সৃষ্টির কারণে পরবর্তীতে বিষয়টি আর সামনে আসেনি।

আজকে ছেলেটির মৃত্যুর পরে সাধারণ মানুষের পাশাপাশি বিএনপির অনেককে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা যাচ্ছে। আমিও ব্যক্তিগতভাবে বিষয়টি নিয়ে ব্যথিত।

তুর্যের মৃত্যুর পরে তার মা শারমিন সুলতানাকে প্যারোলে মুক্তি না দেওয়ার বিষয়েও অনেককে উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করতে দেখেছি। যে কারণে বিষয়টি নিয়ে আমি গাজীপুরের ডিসির সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন, 'শারমিন সুলতানার প্যারোলে মুক্তির জন্য কোনো আবেদন কিংবা ফোন কল তারা পাননি।

ডিসি আমাকে আরও বললেন, তার স্বামী বা পরিবারের কেউ মৃত্যুর বিষয়টি অবহিত করে প্যারোলে মুক্তি আবেদনও করেনি।' বরং পরিবারের পক্ষ থেকে লাশ কারাফটকে নেওয়ার পর সিনিয়র জেলারও বিষয়টি ডিসিকে অবহিত করেন নি। সিনিয়র জেলার অবশ্য কোনো আসামিকে তার পরিবারের কারও লাশ দেখানোর আইনগত এখতিয়ার রাখেন।

তবে, প্যারোলে মুক্তির বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বিধিনিষেধ ছিলো না। কেবলমাত্র গণমাধ্যমে খবর আসার পরে বিষয়টি সম্পর্কে সকলে জানতে পারেন। তূর্যের পরিবার যদি শারমিন সুলতানাকে প্যারোলে মুক্তির আবেদন করতো, সেক্ষেত্রে মুক্তি না দিলে সরকারকে বিষয়টি নিয়ে দায়ী করতে পারতেন।

এই সরকার যেখানে গোপালগঞ্জের মতো জায়গায় দমন-পীড়ন না চালিয়ে ধৈর্যের সহিত পরিস্থিতি মোকাবিলা করছে, সেখানে সন্তানের মৃত্যুতে একজন মাকে প্যারোলে মুক্তি দিবে না, এটাতো কোনভাবেই হতে পারে না। সরকার মানবাধিকারের প্রতিও অত্যন্ত শ্রদ্ধাশীল। তূর্যের পরিবার যদি প্যারোলে মুক্তির জন্য ডিসিকে অবহিত করতো, তাহলে হয়তো এই হৃদয়বিদারক ঘটনার অবতারণা হতো না।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অতীত পেছনে ফেলে বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ক আরও দৃঢ় হবে: স্পিকার হাফিজ উদ্দিন
পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দীর্ঘদিনের ভ্রাতৃত্ববোধ অটুট রেখে অতীত পেছনে ফেলে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে উভয় পক্ষই সম্মত হয়েছে।
অতীত পেছনে ফেলে বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ক আরও দৃঢ় হবে: স্পিকার হাফিজ উদ্দিন
মৃত্যুর গুঞ্জন / শেখ হাসিনার অডিও নিয়ে যা বললেন রাশেদ খাঁন
ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুর গুঞ্জন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জনের মধ্যে তাকে ফেসবুক লাইভে এসে নিজের জীবিত থাকার প্রমাণ দেওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।
শেখ হাসিনার অডিও নিয়ে যা বললেন রাশেদ খাঁন
তাহলে কি হাসিনার মৃত্যুর খবরই সত্য, প্রশ্ন হানিফের
শনিবার (২৮ নভেম্বর) সকালে সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে তিনি এই প্রশ্ন তোলেন।
তাহলে কি হাসিনার মৃত্যুর খবরই সত্য, প্রশ্ন হানিফের
বিজেপি নেতাকে বাংলাদেশের জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে: নাহিদ ইসলাম
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পরিবহনমন্ত্রী ও বিজেপি নেতা অর্জুন সিংকে বাংলাদেশের জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বিজেপি নেতাকে বাংলাদেশের জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে: নাহিদ ইসলাম
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিলেন বিমানের কর্মকর্তা
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ লিখে পোস্ট দেওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মো. রফিকুল আলম নামের এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি বিমানের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক) হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিমানের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের তদন্ত শাখা থেকে জারি করা এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাইজার সোহেল আহমেদ স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থায় চাকরিরত অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে অনাকাঙ্ক্ষিত বিষয় প্রচার করায় বিমানের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে।  এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ বিমান করপোরেশন কর্মচারী প্রবিধিমালা, ১৯৭৯-এর ৫৫ ধারার পরিপন্থী এবং শাস্তিযোগ্য অপরাধ। এ অবস্থায় সংশ্লিষ্ট প্রবিধিমালা অনুযায়ী রফিকুল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়। সাময়িক বরখাস্ত থাকাকালে বিধি অনুযায়ী তিনি খোরপোশ ভাতা পাবেন। একই সঙ্গে তাকে বিমানের প্রধান কার্যালয় বলাকায় নিয়মিত হাজিরা দিতে বলা হয়েছে। ফেসবুকে দেওয়া পোস্টের স্ক্রিনশটে দেখা গেছে, একটি ভিডিওতে ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ লেখা রয়েছে। ওই পোস্টের মন্তব্যে রফিকুল আলম লিখেছেন, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’। তবে এ বিষয়ে রফিকুল আলম বলেন, আমি কোনো রাজনীতি করি না। ছোটবেলা থেকেই মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে ভালোবাসি। আওয়ামী লীগের পক্ষে কোনো পোস্ট দেননি বলেও দাবি করেন তিনি। এ বিষয়ে বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি রফিকুল আলমের সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করতে পারেননি। আরটিভি/টিআর
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিলেন বিমানের কর্মকর্তা
আরও পড়ুন
শেখ হাসিনা দেশে ফিরছেন না, জয়সওয়ালের কথায় তা স্পষ্ট: রাশেদ খাঁন
আগামীতে পোশাকশ্রমিকদের আর আন্দোলন করা লাগবে না: রাশেদ খাঁন
হাসিনা ইস্যুতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ভারত: রাশেদ খাঁন
‘ভারত আওয়ামী দণ্ডপ্রাপ্ত অপরাধীদের বৈঠকের সুযোগ দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে’