ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

গুপ্ত রাজনীতির সুফল এখন ভোগ করছে একটি ছাত্র সংগঠন: নজরুল ইসলাম

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০৪:৩১ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ফাইল ছবি

আওয়ামী লীগ সরকারের আমলে গুপ্ত রাজনীতি করার সুফল এখন বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের মাধ্যমে একটি ছাত্র সংগঠন ভোগ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য কর্মজীবন নিয়ে আয়োজিত এক আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি।

নজরুল ইসলাম বলেন, ‘বহু বছর আমাদের ছাত্র সংগঠন ক্যাম্পাসেই ঢুকতে পারেনি। যারা এখন ছাত্র সংসদে নির্বাচিত হয়েছেন, তারা গোপনে তাদের কর্মকাণ্ড পরিচালনা করেছেন। এটা আমরা সমর্থন করি না। একটি ছাত্র সংগঠন আগের সরকারে থেকে গুপ্ত রাজনীতি করেছে। ছাত্র সংসদ নির্বাচনে তারা সেই সুফল ভোগ করছে।’

যখন দেশে একটা স্থিতিশীল অবস্থা আসবে তখন ছাত্র-ছাত্রীরা সবকিছু বুঝে তাদের সিদ্ধান্ত নেবে বলে মনে করেন বিএনপির এই নেতা।

তিনি বলেন, যে (বেগম খালেদা জিয়া) মানুষটা সারাজীবন লড়াই করেছেন মানুষের অধিকার নিশ্চিত করার জন্য, তার সেই লড়াই সংগ্রাম তরুণদের জানাতে হবে। খালেদা জিয়া যা রেখে গেছেন, তা আমাদের জন্য অনুপ্রেরণা। তার সন্তান তারেক রহমানকে রেখে গেছেন যিনি রাজনীতির অনেক বড় অংশীদার। তারেক রহমানের বাবা স্বাধীনতার ঘোষক। তিনি তার বাবা ও মায়ের আদর্শ ধারণ করে সামনে এগিয়ে যাবেন। তিনি বলেছেন, তার মা যেখানে শেষ করেছেন সেখান থেকে শুরু করবেন।

আরও পড়ুন

গণতন্ত্র উত্তরণে বাধা আছে কি না, এ বিষয়ে নজরুল ইসলাম বলেন, সব ভালো কাজে বাধা থাকে। যারা দেশের কল্যাণের জন্য কাজ করতে চায়, তাদের শত্রু থাকে।

নির্বাচন পরিচালনা ও ইশতেহার নিয়ে বিএনপির এই নেতা বলেন, নির্বাচন পরিচালনা কমিটি এটা দেখবে। দলের সিদ্ধান্তের বাইরে যারা প্রার্থী হয়েছেন তাদের বিষয়ে দল সিদ্ধান্ত নেবে। এখনো প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হয়নি। আমরা আশা করি, দলের সিদ্ধান্তের প্রতি আস্থা রেখে তারা মনোনয়ন প্রত্যাহার করবেন।

তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠু হবার জন্য আইনশৃঙ্খলা স্বাভাবিক থাকাটা জরুরি। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি। দৈনন্দিন আইনশৃঙ্খলা রক্ষার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানিয়েছি। যারা নির্বাচনের বিপক্ষে তারাতো নানা কর্মকাণ্ড করার চেষ্টা করবেই।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন এলিজা জামান
সোমবার (২ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন এলিজা জামান
ফাহিম-নাজমুলের নেতৃত্বে আত্মপ্রকাশ করছে এনসিপির ক্রীড়া উইং
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন ক্রীড়া উইং ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’ সোমবার (২ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। দেশের ক্রীড়া খাতের উন্নয়ন, সার্বিক তদারকি এবং তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্য নিয়ে কাজ করবে সংগঠনটি।
ফাহিম-নাজমুলের নেতৃত্বে আত্মপ্রকাশ করছে এনসিপির ক্রীড়া উইং
নীতিগত বিচ্যুতির অভিযোগ এনে এনসিপি নেতার পদত্যাগ
দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ এনে জাতীয় নাগরিক পাটির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরন্নবী সরকার পদত্যাগ করেছেন।
নীতিগত বিচ্যুতির অভিযোগ এনে এনসিপি নেতার পদত্যাগ
ঢাকায় নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার নামিয়ে আগুন দিলেন ছাত্রদল নেতা
রোববার (১ নভেম্বর) সন্ধ্যার পর গুলিস্তানের ফুলবাড়িয়া এলাকায় ফ্লাইওভারের ওপর এই ঘটনা ঘটে।
ঢাকায় নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার নামিয়ে আগুন দিলেন ছাত্রদল নেতা
ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি
নবগঠিত কমিটিতে আহ্বায়ক করা হয়েছে শফিকুল ইসলাম খান মিল্টনকে। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন এস এম জাহাঙ্গীর হোসেন।
ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি
আরও পড়ুন
‘ধর্মের নামে রাজনীতি করে জান্নাতের টিকিট বিক্রি, এলাকায় জ্বালাচ্ছে দোজখের আগুন’
রাজনীতি শিখতে নাসীরুদ্দীন পাটওয়ারী আমার বাসায় আসতে চান: মেঘনা আলম
একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
হাসিনার রাজনীতিতে ফেরার ইচ্ছা ‘মামার বাড়ির আবদার’: রিজভী