ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

৫ আগস্টের আগের পরিস্থিতিতে ফিরতে চাই না: তারেক রহমান

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০২:৪৪ পিএম
৫ আগস্টের আগের পরিস্থিতিতে ফিরতে চাই না: তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, মতপার্থক্য যেন মতবিভেদে পরিণত না হয়। মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। আমরা ৫ আগস্টের আগের পরিস্থিতিতে ফিরতে চাই না।

শনিবার (১০ জানুয়ারি) ঢাকার একটি হোটেলে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সব আশা পূরন সম্ভব না হলেও দেশের মানুষ স্বপ্ন দেখছে। সবাই যদি স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য কাজ করি তাহলে জাতিকে সঠিক পথে নেয়া সম্ভব।

অনুষ্ঠানে একজন সাংবাদিক নেতা বিএনপি চেয়ারম্যানকে 'মাননীয়' বলে সম্বোধন করলে তারেক রহমান তাতে বিনয়ের সাথে আপত্তি জানান। তিনি বলেন, দয়া করে আমার নামের আগে মাননীয় সম্বোধন করবেন না।

দীর্ঘদিন প্রবাসে থাকা প্রসঙ্গে তিনি আবেগপ্রবণ কণ্ঠে বলেন, আমি দীর্ঘদিন দেশে থাকতে পারিনি, কিন্তু সারাক্ষণই মন দেশেই ছিল।

আরও পড়ুন

যুক্তরাজ্যে দেড় যুগের নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর ৩০ ডিসেম্বর তার মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা যান। এর ১০ দিনের মাথায় শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমানকে দলের চেয়ারম্যান ঘোষণা করা হয়। এর পরদিন প্রথম কর্মসূচিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন তারেক রহমান।

আরটিভি/কেআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহ-সভাপতি (ভিপি) ও বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম রনির বিরুদ্ধে বেগম খালেদা জিয়াকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি করার অভিযোগ উঠেছে।
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের দুই দিনব্যাপী কর্মসূচি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের দুই দিনব্যাপী কর্মসূচি
পরাজিত শক্তি সন্ত্রাস সৃষ্টি করে সরকারকে ব্যর্থ করার পাঁয়তারা করছে: রিজভী
পরাজিত শক্তি বোমা বাজি ও অগ্নিসংযোগ করে নৈরাজ্য তৈরির মাধ্যমে সরকারকে ব্যর্থ করার অপচেষ্টা ও পাঁয়তারা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
পরাজিত শক্তি সন্ত্রাস সৃষ্টি করে সরকারকে ব্যর্থ করার পাঁয়তারা করছে: রিজভী
পূজামণ্ডপে ২৪ ঘণ্টা পাহারা দেবেন বিএনপির নেতাকর্মীরা
প্রতিটি পূজামণ্ডপে ২৪ ঘণ্টা পালাক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে বিএনপির নেতাকর্মীরা পাহারা দেবেন বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে দুর্গাপূজা উপলক্ষ্যে রাজধানীর নয়াপল্টনে বিএনপির পর্যবেক্ষণ দলের সভা অনুষ্ঠিত হয়, পরে তিনি এ কথা জানান। খায়রুল কবির খোকন জানান, পূজা উপলক্ষ্যে বিভিন্ন ধরনের হুমকি প্রতিহত করবে প্রশাসন। এ কাজে সর্বোচ্চ সহযোগিতা করবে বিএনপি। ষড়যন্ত্রের বিষয়ে সর্তক থাকতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। পূজাকে কেন্দ্র করে গুজব বা এআই কনটেন্ট নিয়ে সর্তক থাকতে দেশবাসীর প্রতি অনুরোধও জানান খায়রুল কবির খোকন। আরটিভি/এসআর
পূজামণ্ডপে ২৪ ঘণ্টা পাহারা দেবেন বিএনপির নেতাকর্মীরা
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জামায়াতের নিন্দা
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে হেনস্তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জামায়াতের নিন্দা
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের মন্ত্রীর সাক্ষাৎ, বাণিজ্য-বিনিয়োগে আগ্রহ
চাঁদাবাজির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কঠোর অবস্থান, জবাবদিহির আওতায় সংসদ সদস্যরাও
সরানো হচ্ছে সচিবালয়
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী