ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মাহমুদুর রহমান মান্না

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০২:১০ এএম
ফাইল ছবি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (পিজি) চিকিৎসা শেষে সম্পূর্ণ সুস্থ হয়ে নিজ বাসভবনে ফিরেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

রোববার (১৮ জানুয়ারি) বিকাল ৩টায় হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে তিনি গুলশানের নিজ বাসভবনে ফিরেন। বর্তমানে তিনি নিজ বাসায় অবস্থান করছেন।

এর আগে, দুপুর ১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন মান্নার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বেশ কিছুক্ষণ সেখানে অবস্থান করেন এবং মান্নার চিকিৎসার সার্বিক অগ্রগতির খোঁজ নেন। তিনি চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন এবং মান্নার দ্রুত আরোগ্য কামনা করেন।

মেডিকেল বোর্ডের সূত্রে জানা গেছে, মাহমুদুর রহমান মান্নার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। বর্তমানে জনাব মাহমুদুর রহমান মান্না সম্পূর্ণ সুস্থ রয়েছেন। তার শারীরিক সকল প্যারামিটার স্বাভাবিক থাকায় তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন

উল্লেখ্য, গত শুক্রবার রাতে তিনি শারীরিক অসুস্থতার কারনে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ আসনে বিএনপির সমর্থনে প্রার্থী হয়ে লড়ছেন মাহমুদুর রহমান মান্না।

আরটিভি/একে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব মুনসহ ৩ জন ধরা
মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব সাখাওয়াত হোসেন মুনসহ তিনজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব মুনসহ ৩ জন ধরা
৫০ বছর আগের যুদ্ধাপরাধের দায়ে যদি ফাঁসি হয়, শেখ হাসিনারও ফাঁসি হবে: দুলু
বুধবার (২৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত এনে প্রকাশ্যে ফাঁসির রায় কার্যকরের দাবি জানাতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি।
৫০ বছর আগের যুদ্ধাপরাধের দায়ে যদি ফাঁসি হয়, শেখ হাসিনারও ফাঁসি হবে: দুলু
‘শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে’
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা ও সহিংস কর্মকাণ্ড মোকাবিলায় বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর সংলাপের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
‘শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে’
আ.লীগের নেতাকর্মীরা আত্মবিশ্বাসের সঙ্গে মিথ্যা বলেন: তাসনুভা জাবিন
আওয়ামী লীগের নেতা-কর্মীরা অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে মিথ্যা তথ্য ছড়ান বলে মন্তব্য করেছেন এনসিপির সাবেক নেত্রী তাসনুভা জাবিন। তার দাবি, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর থেকে আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে কেন্দ্র করে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে।  বুধবার (২৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি। তাসনুভা জাবিন লেখেন, আজ থেকে ৩০-৪০ বছর পর রাজনীতিতে এসে যদি শুনতেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে ঘিরে এবং অভ্যুত্থান-পরবর্তী সরকারকে নিয়ে দলটির নেতাকর্মী ও সমর্থকেরা কী ধরনের মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়েছেন, তাহলে তিনি তা বিশ্বাস করতেন না। কিন্তু এখন নিজ চোখে এসব দেখছেন। তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রচণ্ড আত্মবিশ্বাসের সঙ্গে, বজ্রকণ্ঠে এবং চোখে চোখ রেখে মিথ্যা কথা বলেন। শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে পালিয়ে যেতেন না বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে প্রশ্ন তোলেন, ৭৫ বছরের পুরোনো একটি দলের নেতাকর্মীরা সবাই দেশ ছেড়ে চলে যাওয়ার পর ৮০ বছর বয়সী একজন নারীর ওপর নির্ভর করে দলটি কীভাবে আবার ঘুরে দাঁড়াবে? আওয়ামী লীগ আবার ফিরে আসবে বলে যারা নিশ্চিত দাবি করছেন, তাদের বাস্তবসম্মত আলোচনা করার আহ্বান জানান তাসনুভা।  তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের আদর্শকে ধর্মের মতো বিবেচনা করে বাস্তবতাবিবর্জিত কথা বলা উচিত নয়। বিশেষ করে যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে, তাদের কাছ থেকে যৌক্তিক বক্তব্য প্রত্যাশা করেন তিনি। পোস্টে আওয়ামী লীগের শাসনামলের দুঃশাসন, দুর্নীতি, লুটপাট ও স্বৈরশাসন নিয়ে আলোচনা অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তাসনুভা জাবিন। তবে দলটির সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে আলোচনা কিংবা তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়া মানেই আওয়ামী লীগ মূলধারার রাজনীতিতে সক্রিয়— এমনটি নয় বলে মন্তব্য করেন তিনি। তার মতে, আওয়ামী লীগ সহজে রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে পারবে না। শেখ হাসিনা কিংবা শেখ পরিবারের ওপর নির্ভর করেও তা সম্ভব নয়। আওয়ামী লীগ দিল্লির ভরসায় বাংলাদেশে আবারও নিজেদের অবস্থান প্রতিষ্ঠার স্বপ্ন দেখলেও বাস্তবে দিল্লি অনেক দূরে বলেও মন্তব্য করেন তিনি। আরটিভি/এসআর
আ.লীগের নেতাকর্মীরা আত্মবিশ্বাসের সঙ্গে মিথ্যা বলেন: তাসনুভা জাবিন
সারাদেশে দুই দিনের কর্মসূচি ঘোষণা যুবদলের
সারাদেশে আগামী রোববার ও সোমবার মিছিল-সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল। বুধবার (২৫ নভেম্বর) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে’ এই কর্মসূচি ঘোষণা করেছে যুবদল। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৯ নভেম্বর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদল রাজধানীতে পৃথকভাবে এবং দেশব্যাপী জেলা ও মহানগর যুবদল নিজ নিজ ইউনিটে সমাবেশ ও মিছিল করবে। এছাড়া, সোমবার উপজেলা, থানা ও পৌর যুবদল নিজ নিজ ইউনিটে সমাবেশ ও মিছিল করবে। আরটিভি/এসআর
সারাদেশে দুই দিনের কর্মসূচি ঘোষণা যুবদলের
আরও পড়ুন
ডিসেম্বরে চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল 
পাবনা মানসিক হাসপাতাল ঘিরে অ্যাকশন, ৬ দালাল ধরা
চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ
স্বাস্থ্যসেবায় বড় অগ্রগতি, আট মাসে সরকারি হাসপাতালে ৩ হাজার ৪৮ শয্যা বৃদ্ধি