ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

ফজরের পর ভোটের লাইনে দাঁড়ানোর আহ্বান তারেক রহমানের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০৩:১৭ এএম
ছবি: সংগৃহীত

এবারও ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, তাই ভোটারদের ভোটকেন্দ্রের সামনে ফজর নামাজ আদায় করে ভোট দেয়ার জন্য লাইনে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি।

এ সময় জনসভায় ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনে বিএনপি ও জোট মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান।

তারেক রহমান বলেন, ভোটকেন্দ্রে সকালে গেলে হবে না। সবাই ফজরের নামাজ ভোটকেন্দ্রের সামনে আদায় করতে হবে। কারণ অনেক ষড়যন্ত্র হচ্ছে এই ভোট নিয়ে। প্রবাসীদের জন্য যে ব্যালট পেপার পাঠানো হয়েছে, কীভাবে একটা দল সে ব্যালট পেপার দখল করেছে- দেখেছেন? এই ষড়যন্ত্র দেশের ভেতরেও চলছে। এজন্যই বলছি ফজরের নামজ পড়তে হবে ভোটকেন্দ্রের সামনে। নামাজ পড়ে ভোটের লাইনে দাঁড়িয়ে যাবেন। ধানের শীষে সীল দেবেন।

সরকার গঠন করতে নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, নারীদের ফ্যামেলি এবং কৃষকদের কৃষি কার্ড দেয়া হবে। ফ্যামেলি কার্ড দিয়ে নারীদের কাছে আমাদের সহযোগিতা পৌঁছাতে চাই, যেন তারা সংসারটা সুন্দরভাবর চালাতে পারে। কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের সার, বীজ ও কীটনাশক দেয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মুশফিকুর রহমান, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ- এর সহসভাপতি জুনায়েদ আল হাবীব প্রমুখ।

আরটিভি/কেএইচ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এতে চার সাংবাদিক গুরুতর আহতসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রাবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা
এনসিপির ৫ নেতাকে রেখে জুলাই যোদ্ধা সংগঠনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় পাঁচ নেতাকে উপদেষ্টা রেখে জুলাই যোদ্ধাদের সংগঠন ‘জুলাই ওয়ারিয়র্স এলায়েন্স’র কেন্দ্রীয় কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে। সংগঠনটির সভাপতি হয়েছেন মো. সালমান হোসেন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন মুস্তাইন বিল্লাহ হাবিবী।
এনসিপির ৫ নেতাকে রেখে জুলাই যোদ্ধা সংগঠনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় এনসিপির নিন্দা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এনসিপি।
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় এনসিপির নিন্দা
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় আহতদের দেখতে রামেকে শিবির সভাপতি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে হামলায় আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন এক সাংবাদিককে দেখতে গেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় আহতদের দেখতে রামেকে শিবির সভাপতি
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনা তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করেছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি 
আরও পড়ুন
পরিকল্পিত নগরায়ণে মাস্টারপ্ল্যানের উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
‘দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার’
বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস আজ, সম্মাননা পাচ্ছেন দেশের ১০১ গুণী শিক্ষক