ঢাকা রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০১:১৯ এএম
ফাইল ছবি

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার (২৪ জানুয়ারি)।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি।

দলটি সূত্রে জানা যায়, বেলা ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান উপস্থিতিতে বিকেল ৪টার দিকে গুলশান কার্যালয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান জানান, শনিবার সকাল ৯টা ৩০ মিনিটে বনানী করবস্থানে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত শেষে কোরআন তেলাওয়াত করা হবে। এ সময় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

আরটিভি/কেএইচ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নারীদের রাস্তার পাশে দাঁড় করিয়ে জামায়াত অমানবিক কাজ করেছে: আবু হানিফ
নারীদের রাস্তার পাশে দাঁড় করিয়ে জামায়াত অমানবিক কাজ করেছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। তিনি বলেছেন, গণঅধিকার পরিষদ কোনো কিংস পার্টি হিসেবে জন্ম নেয়নি। ফ্যাসিবাদের সময়ের উত্তাল রাজপথ থেকে এ দলের জন্ম। শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৪টায় ভোলা জেলা কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আবু হানিফ বলেন, ‘আওয়ামী লীগের আমলেও এ ভোলায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা মানুষের জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে কাজ করেছেন। আজ আমরা একটি গণতান্ত্রিক দেশে বাস করছি। দেখলাম, জামায়াত রোড মার্চ করেছে। এ জামায়াত কোরআন-সুন্নাহর ভিত্তিতে দেশ চালাবে বলে আবার আজকে উত্তপ্ত রোদে নারীদের রাস্তায় দাঁড় করিয়ে, সংবর্ধনা নিচ্ছে। যা খুবই অমানবিক।  ‘তারা একদিকে ইসলাম ও কোরআন সুন্নাহর কথা বলে, অন্যদিকে নারীদের এভাবে রাস্তায় দাঁড় করিয়ে কোন ইসলাম কায়েম করতে চায়, এটা আমাদের প্রশ্ন।’ তিনি বলেন, ‘২০২৬ সালের নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক দল ক্ষমতায় এসেছে। বর্তমান সরকারের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য কাজ করছে।’ আরটিভি/এসআর
নারীদের রাস্তার পাশে দাঁড় করিয়ে জামায়াত অমানবিক কাজ করেছে: আবু হানিফ
‎জামায়াত ছাড়লেন অ্যাডভোকেট হুমায়ুন কবির
কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট হুমায়ুন কবির রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।  শনিবার (৩১ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে এ ঘোষণা দেন তিনি। অ্যাডভোকেট হুমায়ুন কবির ‎চট্টগ্রাম দায়রা জজ আদালতের আইনজীবী। তিনি পেকুয়া উপজেলা জামায়াতে ইসলামীর রোকন সদস্য এবং রাজাখালী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ছিলেন।  ২০১৬ ও ২০২১ সালের রাজাখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি দুইবার জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। ‎ফেসবুক পোস্টে হুমায়ুন কবির লেখেন, ‘আজকে থেকে জামায়াতে ইসলামী থেকে বিদায় নিলাম। রাজাখালী জামায়াতে ইসলামী ন্যায়-ইনসাফ টাকার বিনিময়ে প্রতিষ্ঠা করেছে। টাকার বিনিময়ে বিক্রি হওয়া ব্যক্তিরা ইনসাফ প্রতিষ্ঠা করবে।’ ‎  ‎জানতে চাইলে অ্যাডভোকেট হুমায়ুন কবির বলেন, দলীয় রাজনীতির কঠিন সময়ে যখন অনেকে ভয়ে নিজেদের জামায়াত পরিচয় প্রকাশ করতেও অনাগ্রহী ছিলেন, তখন ভয়-ভীতি উপেক্ষা করে সংগঠনের হয়ে মাঠে সক্রিয় ছিলাম। ওই সময়ে আমাকে সামনে রেখেই রাজাখালীতে জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়েছে। আজ আমাকে অবমূল্যায়ন করা হয়েছে। তাই স্বেচ্ছায় জামায়াতের রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছি। ‎  ‎তিনি আরও বলেন, আমি জনগণের মনোনীত রাজাখালী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ইনশাআল্লাহ। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকলের দোয়া ও সমর্থন কামনা করছি। ‎‎অন্যদিকে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইমতিয়াজ উদ্দিন বলেন, হুমায়ুন কবিরের দল ছাড়ার বিষয়টি তার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে। সংগঠনের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে জেলা আমির অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী এবং সাংগঠনিক সেক্রেটারি দেলোয়ার হোসাইন ও আল আমিন মোহাম্মদ সিরাজুল ইসলামের উপস্থিতিতে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করা হয়েছে। এখানে ব্যক্তিগত পছন্দ-অপছন্দ, অর্থ বা প্রভাবের কোনো বিষয় নেই। ‎ ‎ তিনি বলেন, ‘সংগঠনের পক্ষ থেকে যোগ্যতা, সাংগঠনিক অবস্থান, জনসম্পৃক্ততা ও নির্বাচনী সার্বিক সক্ষমতাসহ বিভিন্ন বিষয় বিবেচনা করেই প্রার্থী নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে কারও কোনো অভিযোগ বা বক্তব্য থাকার কথা নয়।’ আরটিভি/এসআর
‎জামায়াত ছাড়লেন অ্যাডভোকেট হুমায়ুন কবির
রোববার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন বিএনপি প্রার্থী এলিজা
সংসদীয় সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আগামীকাল ১ নভেম্বর। নির্ধারিত এই সময়ের মধ্যে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় এবং মনোনয়ন প্রত্যাহার না করলে একক প্রার্থী হিসেবে বিএনপি প্রার্থী এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। শনিবার (৩১ অক্টোবর) নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গত মঙ্গলবার রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দিন খান যাচাই-বাছাই শেষে এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন। নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্বাচনী আইন অনুযায়ী কোনো আসনে বৈধ একক প্রার্থী থাকলে এবং তিনি নির্ধারিত সময়ে প্রার্থিতা প্রত্যাহার না করলে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। সম্প্রতি রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় তৎকালীন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম জড়ায়। এ ঘটনায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তিনি পদত্যাগ করেন। এরপর আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয় এবং পরবর্তীতে নির্বাচন কমিশন এই উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। আরটিভি/এসআর
রোববার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন বিএনপি প্রার্থী এলিজা
শেখ হাসিনা ফিরলে আ. লীগের পুরোপুরি কবর হবে: সারজিস
শেখ হাসিনা সত্যিই দেশে ফেরার চিন্তা করলে আওয়ামী লীগের রাজনীতির যতটুকু অবশিষ্ট রয়েছে, সেটুকুরও কবর রচিত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে দৈনিক পঞ্চগড় খবর পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন— এমন গুঞ্জন প্রসঙ্গে সারজিস আলম বলেন, বিষয়টিকে তারা গুরুত্ব দিচ্ছেন না। তবে শেখ হাসিনা দেশে ফেরার চিন্তা করলে আওয়ামী লীগের রাজনীতির অবশিষ্টাংশও শেষ হয়ে যাবে। তিনি বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটি পতিত স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। জাতীয় পার্টির ক্ষেত্রেও পতনের পর কিছুদিন নানা ধরনের তৎপরতা দেখা গিয়েছিল। সর্বশেষ নির্বাচনে তাদের রাজনৈতিক অবস্থার অবসান হয়েছে। আওয়ামী লীগকে ঘিরে এখন যেসব কথাবার্তা শোনা যাচ্ছে, সেগুলো শেষ হতেও কিছুটা সময় লাগতে পারে। মানুষের মধ্যে এখনও তীব্র ক্ষোভ রয়েছে উল্লেখ করে সারজিস বলেন, কেউ পা হারিয়েছেন, কেউ হাত হারিয়েছেন, আবার কেউ পরিবারের সদস্যকে হারিয়েছেন। তাদের সঙ্গে সরাসরি কথা বললেই ক্ষোভের মাত্রা বোঝা যায়। ৫ আগস্ট গণভবনে শেখ হাসিনা থাকলে যে পরিস্থিতি তৈরি হতো, ডিসেম্বরে বাংলাদেশের কোথাও তার অস্তিত্ব পাওয়া গেলেও একই পরিস্থিতি হতে পারে বলে মন্তব্য করেন তিনি। স্থানীয় নির্বাচন প্রসঙ্গে সারজিস আলম বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনী জোট হয়েছিল। বর্তমানে সংসদে তারা বিরোধী দলীয় জোট হিসেবে একসঙ্গে কাজ করছেন। সেই জোট এখনো চলমান রয়েছে। তবে স্থানীয় সরকার নির্বাচনে জামায়াত, এনসিপি ও অন্যান্য দল নিজ নিজ অবস্থান থেকে এককভাবে নির্বাচন করবে—এটি দলীয় সিদ্ধান্ত। ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির দুই নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও আসিফ মাহমুদকে মেয়র প্রার্থী করা হয়েছে জানিয়ে তিনি বলেন, কোনো ধরনের সমঝোতা বা ছাড় দেওয়ার জন্য তাদের প্রার্থী করা হয়নি। শেষ মুহূর্ত পর্যন্ত তারা নির্বাচনী লড়াই চালিয়ে যাবেন। বিএনপির সমালোচনা করে সারজিস আলম বলেন, গত আট মাসে বিএনপি প্রতিনিয়ত অজনপ্রিয় হয়েছে। দেশে হত্যাকাণ্ড ও ধর্ষণের সংখ্যা বেড়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে এবং সুশাসন দিন দিন কমেছে। এসব কারণে জনগণ বিকল্প হিসেবে এনসিপিকে বেছে নেবে বলে তারা বিশ্বাস করেন। এসব বিষয়ে তাদের অবস্থানের কারণে সংসদে বিরোধী দলীয় জোটের কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না বলেও মনে করেন সারজিস আলম। আরটিভি/এসআর
শেখ হাসিনা ফিরলে আ. লীগের পুরোপুরি কবর হবে: সারজিস
এইচএসসিতে উত্তীর্ণদের ছাত্রদলের অভিনন্দন, অকৃতকার্যদের প্রতি সহমর্মিতা
এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। একই সঙ্গে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে না পারা শিক্ষার্থীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছে সংগঠনটি। শনিবার (৩১ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ শুভেচ্ছা জানানো হয়।   বিবৃতিতে ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়, এবারের পরীক্ষায় গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। উত্তীর্ণ সব শিক্ষার্থীকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হচ্ছে। একই সঙ্গে যারা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেনি, তাদের প্রতি সহমর্মিতা ও ভবিষ্যতের জন্য শুভকামনা রইল। বিবৃতিতে আরও বলা হয়, আজকের তরুণরাই দেশের ভবিষ্যৎ। তারা আগামী দিনে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করবে, এটাই প্রত্যাশা। তরুণ প্রজন্ম রাজনীতিবিমুখতার পরিবর্তে রাজনীতি সচেতন হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করা হয়। ছাত্রদল জানায়, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে দেশীয় ও আধিপত্যবাদী যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। তরুণদের মেধা, যোগ্যতা ও দেশপ্রেমের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের দরবারে মর্যাদাপূর্ণ আসনে প্রতিষ্ঠিত করার আহ্বান জানানো হয়। নতুন প্রজন্মের সুন্দর, নিরাপদ, গণতান্ত্রিক ও বৈষম্যহীন ভবিষ্যৎ নির্মাণে সব সময় তাদের পাশে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেছে সংগঠনটি। আরটিভি/এসআর
এইচএসসিতে উত্তীর্ণদের ছাত্রদলের অভিনন্দন, অকৃতকার্যদের প্রতি সহমর্মিতা
আরও পড়ুন
রোববার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন বিএনপি প্রার্থী এলিজা
বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসী: মীর শাহে আলম
পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতাকে চাপা দিয়ে হত্যা, অতঃপর...
‘নির্বাচনে হারলেই জামায়াত পাগলামি শুরু করে’