ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতাকর্মীদের মূল্যায়নে ইউএনও-ডিসিকে চিফ প্রসিকিউটরের হুঁশিয়ারি

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পিএম
আমিনুল ইসলাম : ছবি সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে এক সামাজিক অনুষ্ঠানে দলীয় ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের আহ্বান জানিয়ে প্রশাসনের উদ্দেশে হুঁশিয়ারিমূলক বক্তব্য দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট আমিনুল ইসলাম।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে স্থানীয় মন্নার মেম্বারের বাড়িতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ বক্তব্য দেন। তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বক্তব্যে অ্যাডভোকেট আমিনুল ইসলাম বলেন, আমি মাধবপুরের ইউএনও ও হবিগঞ্জের ডিসিকে স্পষ্ট বলে দিতে চাই, আমার দলের রাজপথে যেসব নেতাকর্মী ছিলেন, অন্যায়ের শিকার হয়েছেন, জেল খেটেছেন—তারা যেন কোনো কিছু থেকে বঞ্চিত না হন।

এ সময় স্থানীয় পর্যায়ে ডিলার নিয়োগের প্রসঙ্গ তুলে তিনি প্রশ্ন করেন, সারের ডিলার কাকে দিয়েছেন? পাশ থেকে একজন আওয়ামী লীগকে দেওয়া হয়েছে বলে উত্তর দেন।

বক্তব্যের একপর্যায়ে সংসদ সদস্যের উদ্দেশেও তিনি আহ্বান জানান, বিএনপির অনেক নেতাকর্মী এখন রাস্তায় রাস্তায় ঘুরছেন, তাদের যথাযথ মূল্যায়ন করতে হবে এবং বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে সম্মানিত করতে হবে।

রাজনৈতিক এই গুরুত্বপূর্ণ সময়ে নিজ এলাকার ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিয়ে তার এমন বক্তব্য স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি করেছে। বিশেষ করে ইউএনও, জেলা প্রশাসক ও জনপ্রতিনিধিদের উদ্দেশে দেওয়া বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

এ বিষয়ে সাবেক যুবদল নেতা ও দক্ষিণ মাধবপুর উন্নয়ন পরিষদের সভাপতি আনোয়ার হোসেন বেলাল বলেন, আমিন ভাই সত্য কথাই বলেছেন। আসলে সবাইকে মূল্যায়ন না করলে একসময় তারা বিদ্রোহ করে বসেন, এতে দলের ক্ষতি হয়। আর প্রশাসনের উচিত নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে একটি ভারসাম্য বজায় রাখা।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শ্বশুর বাড়ির রাস্তা নিয়ে বিরোধ, প্রাণ গেল যুবদল নেতার
কিশোরগঞ্জের কটিয়াদীতে শ্বশুরবাড়ির রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বল্লমের আঘাতে সোহেল মিয়া (৩৫) নামের এক যুবদল নেতা নিহত হয়েছেন।  শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার করগাঁও ইউনিয়নের উত্তর বাটরা গাববাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহেল মিয়া করগাঁও ইউনিয়নের কাটুকদিয়া গ্রামের বাসিন্দা। তিনি আবদুস সালামের ছেলে। সোহেল করগাঁও ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক ও ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর বাটরা গ্রামে নিহত সোহেলের শ্বশুর শাহজাহান মিয়া ও চাচা শ্বশুর আকবর আলীর মধ্যে বাড়ির রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপস্থিতিতে একাধিকবার সালিস-বৈঠক হলেও বিরোধের নিষ্পত্তি হয়নি।  গতকাল (শনিবার) সন্ধ্যায় মাগরিবের নামাজের পর আবারও ওই রাস্তা নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় শ্বশুরবাড়িতে থাকা সোহেল মিয়া এবং আকবর আলীর মেয়ের জামাই কালু মিয়াও তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।  অভিযোগ রয়েছে, এ সময় কালু মিয়া ও তার সঙ্গে থাকা কয়েকজন সোহেলকে বল্লম দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে এই বিষয়ে অভিযুক্ত কালু মিয়ার সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। কটিয়াদী উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাসুদ বলেন, সোহেল মিয়া করগাঁও ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক ও ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, রাস্তা নিয়ে বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। আরটিভি/এসআর
শ্বশুর বাড়ির রাস্তা নিয়ে বিরোধ, প্রাণ গেল যুবদল নেতার
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ
মাদারীপুরে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপ করে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এতে একটি শাখার বাইরে কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও ব্যাংকের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ
বৃষ্টির পানিতে তলিয়ে গেছে আলুক্ষেত-পাকা ধান, বিপাকে চাষীরা
​গত কয়েকদিনের টানা ও থেমে থেমে বৃষ্টির পানিতে জয়পুরহাটের নিচু জমিতে রোপণকৃত আগাম জাতের আলুক্ষেত ও কাটা পাকা ধান তলিয়ে গেছে। এতে ফসল নিয়ে চরম দুশ্চিন্তা ও ক্ষতির মুখে পড়েছেন জেলার চাষীরা। পাশাপাশি স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হওয়ায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষও।
বৃষ্টির পানিতে তলিয়ে গেছে আলুক্ষেত-পাকা ধান, বিপাকে চাষীরা
কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ঘের মালিকের মৃত্যু
সাতক্ষীরার কালিগঞ্জে বৃষ্টির মধ্যে মাছের ঘেরে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল কুদ্দুস মোড়ল (৩০) নামে এক ঘের মালিকের মৃত্যু হয়েছে।
কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ঘের মালিকের মৃত্যু
জামায়াতের নারী প্রার্থীর ওপর কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা
ঝিনাইদহের কোটচাঁদপুরে মহিলা জামায়াতের প্রার্থী সালমা খাতুন ও তার স্বামী মইদুল ইসলামের ওপর হামলার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে। 
জামায়াতের নারী প্রার্থীর ওপর কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা
আরও পড়ুন
বিএনপি সমর্থকের বাড়ির সামনে ‘জাদুটোনার’ পুতুল, এলাকায় আতংক
খুলনায় বিএনপি নেতাকে গুলি
নড়াইলে সাবেক এমপিরসহ ১৬ বাড়িতে বিক্ষুব্ধ জনতার হামলা-অগ্নিসংযোগ
বিএনপির ধাওয়ায় ‘লেজ গুটিয়ে’ পালাল নিষিদ্ধ আ.লীগের নেতাকর্মীরা