ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

ফের ১১ দলীয় জোট গঠন জামায়াতের

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০৯:৩১ পিএম
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছে ‘বাংলাদেশ লেবার পার্টি’। এর ফলে জোটটি আবারও ১১ দলীয় জোটে রূপ নিল।

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম বলেন, আমরা একটি ন্যায়-ইনসাফভিত্তিক ও আধিপত্যবিরোধী দেশ গড়তে চাই। সম্মিলিতভাবে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে যুক্ত হয়েছে বাংলাদেশ লেবার পার্টি। এর মাধ্যমে আমাদের জোটটি এখন ১১ দলীয়।

জোটের অন্যতম লক্ষ্য হিসেবে জামায়াতের সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে সেই ঐক্য ধরে রাখতেই আমরা সম্মিলিতভাবে নির্বাচনে অংশগ্রহণ করছি।

আরও পড়ুন

সংবাদ সম্মেলনে লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠায় একজন কর্মী হিসেবে জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ হয়েছি। আমরা দেশের এমন অর্থবহ পরিবর্তন চাই, যার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা পূর্ণ হয়। আমি কোনো স্বার্থ বা লোভনীয় অফারের কাছে মাথা নত করিনি।

উল্লেখ্য, এর আগে এই জোটটি ১১ দলীয় হিসেবে ঘোষণা করার কথা থাকলেও প্রার্থিতা প্রত্যাহারের শেষ মুহূর্তে আসন সমঝোতা না হওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত নেয়। ফলে জোটটি ১০ দলে নেমে এসেছিল। গতকাল শুক্রবার কক্সবাজারের কুতুবদিয়ায় এক পথসভায় জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ আজকের এই নতুন অন্তর্ভুক্তির আগাম আভাস দিয়েছিলেন।

সংবাদ সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের বিষয়ে মাওলানা এ টি এম মাছুম বলেন, বিশ্বের সব দেশের সঙ্গেই সুসম্পর্ক রাখা স্বাভাবিক প্রক্রিয়া। তবে জামায়াতের নাম এলেই বিষয়টিকে ভিন্নভাবে দেখা ‘দুরভিসন্ধিমূলক’।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাকৃবিতে ছাত্রদলের উদ্যোগে সার্বক্ষণিক ২ অ্যাম্বুলেন্স 
সোমবার (২৮ সেপ্টেম্বর) বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মো. আতিকুর রহমানের উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার সহযোগিতায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।
বাকৃবিতে ছাত্রদলের উদ্যোগে সার্বক্ষণিক ২ অ্যাম্বুলেন্স 
নিউগিনি প্রোপার্টিজে হামলা, জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার
নিউগিনি প্রোপার্টিজে হামলার ঘটনায় কুষ্টিয়া-২ আসনের জামায়াতের এমপি মোহাম্মদ আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানকে (৫৯) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ।
নিউগিনি প্রোপার্টিজে হামলা, জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার
এনসিপিতে নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বাংলামোটরে দলীয় কার্যালয়ে বৈঠকে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। 
এনসিপিতে নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম
বহিষ্কারাদেশ প্রত্যাহার, পদ ফিরে পেলেন যুবদল নেতা
​নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বীয় পদে বহাল করা হয়েছে।
বহিষ্কারাদেশ প্রত্যাহার, পদ ফিরে পেলেন যুবদল নেতা
সালমান মুক্তাদির ইস্যুতে প্রোপাগান্ডা ছড়াচ্ছে জামায়াত, এনসিপি ও নিষিদ্ধ লীগ: আবু হানিফ
সালমান মুক্তাদির ইস্যুতে প্রোপাগান্ডা ছড়াচ্ছে জামায়াত, এনসিপি ও নিষিদ্ধ লীগ,এই অভিযোগ তুলেছে গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। রোববার (২৭ সেপ্টেম্বর) সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি এই অভিযোগ করেন। আবু হানিফ তার পোস্টে বলেন, প্রথমত, সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাংচুরের ঘটনায় নিন্দা জানাই। যে বা যারা এই ঘটনায় জড়িত, তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। দ্বিতীয়ত, সালমান মুক্তাদির তার বক্তব্যে স্পষ্ট বলেছে কেউ তার কাছে চাঁদা দাবি করে নাই। সে এটাও বলেছে মূলত জমির মালিকের সাথে বিরোধের জেরে এই হামলা। পুলিশও বলছে, নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে পাশের জমির মালিকের জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। এখানে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি। সালমান মুক্তাদিরের স্টুডিও টার্গেট ছিল না। মূল ঘটনা হলো দুই জমির মালিকের মধ্যকার চলমান বিরোধের কারণে এই ঘটনা ঘটেছে,অথচ ছড়ানো হচ্ছে সালমান মুক্তাদির চাঁদা দেয়নি বলে এই হামলা। এটা স্পষ্ট যে সালমান মুক্তাদির ইস্যুতে প্রোপাগান্ডা ছড়াচ্ছে জামায়াত, এনসিপি ও নিষিদ্ধ লীগ। আরটিভি/এসকে
সালমান মুক্তাদির ইস্যুতে প্রোপাগান্ডা ছড়াচ্ছে জামায়াত, এনসিপি ও নিষিদ্ধ লীগ: আবু হানিফ
আরও পড়ুন
২য় স্ত্রীর মরদেহ উদ্ধার: গাজী নজরুলের বিষয়ে যা জানাল জামায়াত
তেলের দাম বাড়ানোর প্রতিবাদে পাকিস্তানি জামায়াতের ট্রেনমার্চ
গ্যাস-বিদ্যুতের ‘ভূতুড়ে বিল’ জনজীবন অসহনীয় করে তুলেছে: জামায়াত আমির
‘আর করব না’ বলার পরও প্রবাসীর স্ত্রীর ঘরে জামায়াত সমর্থক, অতঃপর...