ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

নির্বাচনী সফরে ব্যস্ত তারেক রহমান, চট্টগ্রাম হয়ে আজ পরবর্তী গন্তব্য যেখানে

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৫:৪৭ এএম
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

দীর্ঘ দেড় যুগ পর দেশের মাটিতে পা রেখে এবার নির্বাচনী প্রচারণার জন্য সারা দেশ সফরে নেমেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গত ২১ জানুয়ারি সিলেট দিয়ে শুরু হয় তার এ সফর। এরই অংশ হিসেবে এখন তিনি অবস্থান করছেন চট্টগ্রামে। দিনের প্রথমার্ধ দেশের বাণিজ্যিক নগরীতে কাটিয়ে এরপর তিনি ফেনী হয়ে পা রাখবেন কুমিল্লায়। এর মধ্যে দিয়ে দীর্ঘ ২১ বছর পর কুমিল্লার মাটি ছুঁতে যাচ্ছেন তারেক রহমান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের অংশ হিসেবে রোববার (২৫ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম থেকে ফেনী হয়ে সন্ধ্যায় কুমিল্লা পৌঁছানোর কথা রয়েছে তার। এরপর কুমিল্লায় চৌদ্দগ্রাম, সদর দক্ষিণ ও দাউদকান্দি উপজেলায় পৃথক তিনটি জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি।

তারেক রহমানের এই আগমনকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে। বিএনপি নেতারা মনে করছেন, এই সফর একদিকে যেমন দলীয় সাংগঠনিক ঐক্যকে আরও দৃঢ় করবে, অন্যদিকে আসন্ন নির্বাচনে বিএনপির প্রার্থীদের জন্য ইতিবাচক প্রভাব সৃষ্টি করবে।

আরও পড়ুন

জানা গেছে, রোববার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রামে পলোগ্রাউন্ড মাঠে জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। এরপর বিকেল ৪টায় ফেনীর পাইলট স্কুল মাঠে জনসভায় বক্তব্য রাখার পর সন্ধ্যা নাগাদ কুমিল্লা পৌঁছাবেন তিনি। এরপর সন্ধ্যা সাড়ে ৫টায় চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে, সন্ধ্যা ৭টায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী ফুলতলী মাঠে এবং সন্ধ্যা সাড়ে ৭টায় দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জনসভা করবেন বিএনপি চেয়ারম্যান। পরে নারায়ণগঞ্জ হয়ে ঢাকায় ফিরবেন তিনি।

নেতাকর্মীরা জানান, কুমিল্লায় তারেক রহমানকে এক নজর দেখার জন্য তারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন। এর আগে, ২০০৫ সালে তিনি কুমিল্লা সফর করেছিলেন। সে সময় জেলা স্টেডিয়ামে তৃণমূল নেতাকর্মীদের সমাবেশে বক্তব্য রাখেন তিনি।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সভাপতি জাকারিয়া তাহের সুমন বলেন, দেশনায়ক তারেক রহমানের এই সফর শুধু কুমিল্লা নয়, পুরো দক্ষিণ-পূর্বাঞ্চলের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক প্রভাব ফেলবে। দীর্ঘদিন পর দলীয় প্রধানের সরাসরি উপস্থিতি দলের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং মাঠপর্যায়ের নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ করবে। সফরটি সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন
পুনর্গঠন হচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপির তিনজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, দুয়েক দিনের মধ্যে পরিবর্তনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় ফ্যাসিস্ট শেখ হাসিনারই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘দীর্ঘ স্বৈরাচারবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানে দ্বিতীয় বর্ষপূর্তি: রাজনীতিবিদ ও পেশাজীবীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহ-সভাপতি (ভিপি) ও বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম রনির বিরুদ্ধে বেগম খালেদা জিয়াকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি করার অভিযোগ উঠেছে।
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের দুই দিনব্যাপী কর্মসূচি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের দুই দিনব্যাপী কর্মসূচি
আরও পড়ুন
চবি শিক্ষার্থীদের জন্য ৫০ লাখ টাকার অ্যাম্বুলেন্স দিল চাকসু
একই দিনে দুই বিমানবন্দরে সোনা ও আইফোন জব্দ
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
প্রধানমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের মন্ত্রীর সাক্ষাৎ, বাণিজ্য-বিনিয়োগে আগ্রহ