ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মিরসরাইয়ে বিএনপির বিক্ষোভ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পিএম
ছবি: আরটিভি

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভা ও ২ নং হিংঙ্গুলী ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে বারইয়ারহাট গার্লস স্কুলে উক্ত সভা অনুষ্ঠিত হয়, সভা শেষে বারইয়ারহাট পৌরবাজারের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজির সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক কামরান সরওয়ারর্দীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাইয়ের সাংসদ নুরুল আমিন এমপি।

এ সময় আরও উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌর বিএনপির আহ্বায়ক মাঈনউদ্দিন লিটন, সদস্য সচিব জসিম উদ্দিন, যুগ্ন আহ্বায়ক নজরুল ইসলাম লিটন, সাবেক সদস্য সচিব নিজাম উদ্দিন কমিশনার, হিংঙ্গুলী ইউনিয়নের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল হক সোহাগ, সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, ইউনিয়ন বিএনপির সদস্য হাসানুজ্জামান সানি, উত্তর জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসান, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফারুকসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা।

সমাবেশে প্রধান অতিথি নুরুল আমিন বলেন, শান্তির জনপদকে অশান্ত করার চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতকরা। আমরা আমাদের দলীয় নেতাকর্মী নিয়ে মাঠে আছি। যদি কেউ কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করার পাঁয়তারা করে মিরসরাইয়ের মানুষ তা শক্তহাতে প্রতিহত করবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পিরোজপুরে দুই গ্রুপের সংঘর্ষে আহত বহু
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
পিরোজপুরে দুই গ্রুপের সংঘর্ষে আহত বহু
রাস উৎসবের আড়ালে হরিণ শিকারের ফাঁদ, ধরা পড়লেন বিশ্বজিৎ
দুবলার চরের ঐতিহ্যবাহী রাস উৎসবে পুণ্যার্থীর ছদ্মবেশে সুন্দরবনে প্রবেশ করে হরিণ শিকারের প্রস্তুতিকালে বিশ্বজিৎ রায় (২৫) নামে এক শিকারিকে আটক করেছেন বনরক্ষীরা। এ সময় ঘটনাস্থল থেকে হরিণ ধরার বিপুল পরিমাণ নাইলনের ফাঁদ উদ্ধার করা হয়েছে।
রাস উৎসবের আড়ালে হরিণ শিকারের ফাঁদ, ধরা পড়লেন বিশ্বজিৎ
ঈশ্বরদীতে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচিতে এলোপাতাড়ি গুলি
পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচিতে দুর্বৃত্তদের গুলি হামলায় ৫ জন আহত হয়েছেন।
ঈশ্বরদীতে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচিতে এলোপাতাড়ি গুলি
চাটমোহরে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
পাবনার চাটমোহর-পাবনা আঞ্চলিক সড়কের মুলগ্রাম বাজারে রঞ্জিত মুদী দোকানের সামনে অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাবনা অফিসের কর্মকর্তারা।
চাটমোহরে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার চালক-যাত্রীর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার চালক-যাত্রীর
আরও পড়ুন
হঠাৎ কেঁদে ওঠে আব্দুল্লাহ, তারপর সব শেষ
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে চট্টগ্রামে পুলিশ লাইনসের সামনে ককটেল বিস্ফোরণ
এবার চবির শাটল ট্রেনে আগুন দেওয়ার চেষ্টা
১৮ বছর বয়স থেকেই রক্তদানের বার্তা নিয়ে চবি স্কুলে বিআরএফ ইয়ুথ ক্লাব