ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

বিএনপির বিরুদ্ধে ফ্যাসিবাদী কায়দায় অপপ্রচার চলছে: মাহদী আমিন

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০১:২৯ পিএম
ছবি: সংগৃহীত

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন বলেছেন, বিএনপির বিরুদ্ধে ফ্যাসিবাদী কায়দায় একটি রাজনৈতিক দল অপপ্রচার চালাচ্ছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

মাহদী আমিন বলেন, নির্বাচন কমিশন সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে ভোটারদের ব্যক্তিগত তথ্য ও জাতীয় পরিচয়পত্র সংগ্রহের বিষয়ে সতর্ক করেছে। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন, ২০১০ এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি, ২০২৫ অনুযায়ী এসব কর্মকাণ্ড শাস্তিযোগ্য অপরাধ। বিএনপি নির্বাচন কমিশনের এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছে এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সবাইকে আচরণবিধি মেনে চলার আহ্বান জানায়।

তিনি বলেন, দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে এবং সাধারণ মানুষের বিশ্বাস অনুযায়ী, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে ইনশাআল্লাহ বিএনপিই বিজয়ী হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে। সুতরাং আমাদের বড় লক্ষ্য হলো— নির্বাচন যেন বিতর্কমুক্ত ও শান্তিপূর্ণ থাকে এবং নির্বাচনকে ঘিরে কেউ যেন কোনো সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করতে না পারে। এটি যেমন বিএনপির জন্য গুরুত্বপূর্ণ, তেমনি দেশের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরও শেরপুরে যে ঘটনাটি ঘটেছে, তা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। কীভাবে ঘটনাটি শুরু হলো, কারা এতে মদদ দিয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন কেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারল না— এসব বিষয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে।

সংবাদ সম্মেলনের শুরুতে মাহদী আমিন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক নির্বাচনী সফরকে ঐতিহাসিক আখ্যা দেন। তিনি বলেন, ময়মনসিংহ, গাজীপুর ও উত্তরা সফরে বিপুল জনসমাগম প্রমাণ করেছে তারেক রহমানই আজ দেশের মানুষের আশা ও আকাঙ্ক্ষার প্রতীক। গভীর রাত পর্যন্ত মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি একটি গণতান্ত্রিক ও কল্যাণমুখী বাংলাদেশ গঠনে জাতীয়তাবাদী শক্তিকে নতুন করে অনুপ্রাণিত করছে।

তিনি অভিযোগ করেন, একটি নির্দিষ্ট দলের শীর্ষ নেতারা নতুন করে বিএনপিকে ‘দুর্নীতির বিশ্ব চ্যাম্পিয়ন’ হিসেবে প্রচারের দায়িত্ব নিয়েছেন। অথচ আন্তর্জাতিক সূচকে বিএনপি সরকারের সময় দুর্নীতির হার ধারাবাহিকভাবে কমেছে।

মাহদী আমিন বলেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার সময় দুর্নীতির স্কোর ছিল ০ দশমিক ৪, যা আওয়ামী লীগ সরকারের সময়ের প্রতিফলন। বিএনপির জিরো টলারেন্স নীতির কারণে ২০০৬ সালে সেই স্কোর বেড়ে ২-এ উন্নীত হয়।

তিনি আরও বলেন, যেই দলটি তখন সরকারের অংশ ছিল এবং যাদের মন্ত্রী ও সংসদ সদস্য ছিলেন, তারা আজ নির্বাচন সামনে রেখে দ্বিচারিতার রাজনীতি করছে। পাশাপাশি তারা ধর্মীয় অনুভূতির অপব্যবহার, কোরআনের শপথ, জান্নাতের প্রলোভন ও টাকা দিয়ে ভোট কেনার চেষ্টায় লিপ্ত রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সাম্প্রতিক মিছিল ও বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের বিষয়ে তিনি বলেন, একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে ভিত্তিহীন বয়ান তৈরি করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা ইতিবাচক রাজনীতি চাই, দোষারোপের রাজনীতি নয়।

আরটিভি/একে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জামায়াত-শিবিরের লাগাম টেনে না ধরলে হাসিনার থেকেও ভয়ংকর হবে: রাশেদ খাঁন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, ছাত্রলীগের ভয়ে যারা একসময় গুপ্ত ছিল, কেউ কেউ ছাত্রলীগ হয়ে বেঁচে ছিল, তারা কীভাবে ছাত্রদলকে কুত্তার মতো পিটিয়ে রাজশাহী ছাড়া করতে চায়-এ প্রশ্নের জবাব দিতে হবে। বুধবার (২৩ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন তিনি। পোস্টে তিনি বলেন, ছাত্রদল রাজপথে না থাকলে তো ছাত্রলীগ জামায়াত-শিবিরকে পিটিয়ে আবারও গুপ্ত বানিয়ে দিবে, এই বাস্তবতা কেন এরা বুঝতে চায় না? রাশেদ খাঁন আরও বলেন, এরা বিরোধীদল হয়েই কুত্তার মতো পিটিয়ে সরকারি দলের লোকজনকে এলাকা ছাড়া করতে চায়, ভবিষ্যতে ক্ষমতায় গেলে কি করবে, তা নিশ্চয়ই অননুমেয় না? জামায়াত-শিবির প্রসঙ্গে তিনি বলেন, বিরোধীদল হয়েই জামায়াত-শিবির মজলুম থেকে জালিম হয়ে গেছে। সুতরাং জামায়াত জালিমের পরিণতি আওয়ামী জালিমের মতোই হবে! তিনি আরও বলেন, বাস্তবিক অর্থে, এদেরকে কাঁচুমাচু করে দেশ পরিচালনার সুযোগ নেই। এরা শেখ হাসিনার পথ ধরেছে। শেখ হাসিনা যেমন বলেছিলো, বিএনপিকে ১ দিনও শান্তিতে দেশ চালাতে দিবে না। এরাও সেই পথ অনুসরণ করছে। রাশেদ খাঁন বলেন, সুতরাং জামায়াত-শিবিরের লাগাম টেনে না ধরলে এরা শেখ হাসিনার থেকেও ভয়ংকর হয়ে উঠবে। আরটিভি/এসকে
জামায়াত-শিবিরের লাগাম টেনে না ধরলে হাসিনার থেকেও ভয়ংকর হবে: রাশেদ খাঁন
ছাত্রদলকে ‘কুত্তার মতো পেটানোর’ হুমকি শিবির নেতার
ধৈর্যের বাঁধ ভেঙে গেলে ছাত্রদলের প্রত্যেক নেতা–কর্মীকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি দিয়েছেন মহানগর ছাত্রশিবিরের সভাপতি ইমরান নাজির।
ছাত্রদলকে ‘কুত্তার মতো পেটানোর’ হুমকি শিবির নেতার
বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্ছি: নাছির
বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
405363
ককটেলের ভয় দেখাবেন না, কামান ফেস করে এসেছি: নয়ন
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন বলেছেন, ককটেল বা সহিংসতার ভয় দেখিয়ে যুবদলকে দমিয়ে রাখা যাবে না। কোনো পক্ষ দেশে নতুন করে বিশৃঙ্খলা বা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে রাজপথে তা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
ককটেলের ভয় দেখাবেন না, কামান ফেস করে এসেছি: নয়ন
ডেঙ্গু প্রতিরোধে ঢাকার বিভিন্ন হাসপাতালে যুবদলের মেডিকেল টিম
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও পরামর্শ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির গঠিত মেডিকেল টিমের উদ্যোগে ঢাকার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন করা হয়েছে।
ডেঙ্গু প্রতিরোধে ঢাকার বিভিন্ন হাসপাতালে যুবদলের মেডিকেল টিম
আরও পড়ুন
এক বাড়িতে বিএনপি করলে সবার বিএনপি হতে হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী
সুন্দরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
লংমার্চে গিয়ে গাড়ির টোল দেয়নি বিরোধী দল: রিজভী
বিএনপি কোনো খুচরা দল নয়: ডিএসসিসি প্রশাসক