ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে তারেক রহমান

‘বিএনপি ছাড়া দেশ পরিচালনা করার মতো অভিজ্ঞ কোনো দল নেই’

আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৬:২৪ পিএম
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি সংগৃহীত

বাংলাদেশে বর্তমানে বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি ছাড়া রাষ্ট্র পরিচালনার মতো অভিজ্ঞ আর কোনো দল নেই বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্ক এলাকায় আয়োজিত এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির ভাষণে তিনি এই দাবি করেন।

তারেক রহমান বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম এবং রাষ্ট্র পরিচালনার বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন দল হিসেবে বিএনপিই এখন জনগণের ভরসার একমাত্র স্থল।

আরও পড়ুন

নির্বাচনি জনসভায় দেওয়া ভাষণে তারেক রহমান ষড়যন্ত্রের বিষয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, আমাদের অত্যন্ত সজাগ থাকতে হবে যাতে কোনো কুচক্রী মহল ষড়যন্ত্র করে মানুষের ভোটের অধিকার পুনরায় কেড়ে নিতে না পারে। এই মুহূর্তে বিএনপিই একমাত্র রাজনৈতিক দল যার দেশ গড়ার এবং জনকল্যাণে রাষ্ট্র পরিচালনার প্রকৃত অভিজ্ঞতা রয়েছে।

তিনি আরও বলেন, মানুষ সর্বদা অভিজ্ঞ এবং নির্ভরযোগ্য শক্তির ওপরই আস্থা রাখে, যারা বিপদের সময়ে জনগণকে ছেড়ে পালিয়ে যায় না।

ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, ২০ কোটি মানুষের এই দেশকে এগিয়ে নিতে হলে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। তিনি মনে করেন, একমাত্র বিএনপিই সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সক্ষম। সংকটের সময় মানুষের পাশে থাকার যে গুণ বিএনপির রয়েছে, তা অন্য কোনো দলের মাঝে বর্তমান প্রেক্ষাপটে খুঁজে পাওয়া দুষ্কর।

রাজশাহী ও রংপুর বিভাগে টানা কয়েক দিনের ব্যস্ত নির্বাচনি সফর শেষ করে ঢাকা ফেরার পথে সিরাজগঞ্জে এই বিশাল সমাবেশে যোগ দেন তারেক রহমান। অনুষ্ঠানে তিনি সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন সংসদীয় আসনের দলীয় প্রার্থীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেন। বিকেল ৪টায় জনসভা শেষ করে তিনি টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হন। দলীয় প্রধানের এই সফরকে কেন্দ্র করে সিরাজগঞ্জ ও পার্শ্ববর্তী জেলাগুলোতে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফ্যাসিবাদের চরিত্র বহনকারী অনেকেই দেশে বসে আছে: গয়েশ্বর
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
ফ্যাসিবাদের চরিত্র বহনকারী অনেকেই দেশে বসে আছে: গয়েশ্বর
জামাতা গ্রেপ্তারের ঘটনায় বিবৃতিতে যা বললেন জামায়াত এমপি
রাজধানীর নিউগিনি প্রপার্টিজে হামলার অভিযোগে কুষ্টিয়া-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
জামাতা গ্রেপ্তারের ঘটনায় বিবৃতিতে যা বললেন জামায়াত এমপি
বাকৃবিতে ছাত্রদলের উদ্যোগে সার্বক্ষণিক ২ অ্যাম্বুলেন্স 
সোমবার (২৮ সেপ্টেম্বর) বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মো. আতিকুর রহমানের উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার সহযোগিতায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।
বাকৃবিতে ছাত্রদলের উদ্যোগে সার্বক্ষণিক ২ অ্যাম্বুলেন্স 
নিউগিনি প্রোপার্টিজে হামলা, জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার
নিউগিনি প্রোপার্টিজে হামলার ঘটনায় কুষ্টিয়া-২ আসনের জামায়াতের এমপি মোহাম্মদ আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানকে (৫৯) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ।
নিউগিনি প্রোপার্টিজে হামলা, জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার
এনসিপিতে নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বাংলামোটরে দলীয় কার্যালয়ে বৈঠকে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। 
এনসিপিতে নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম
আরও পড়ুন
কোনো শিক্ষক নির্বাচন করতে চাইলে আগে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী
জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ পর্যবেক্ষণ মিশন
বিরোধী দলীয় নেতা, উপনেতা ও হুইপ হলেন যারা
নাটোরে কেন্দ্রগুলোর ভোটগ্রহণ উপকরণ প্রদান কার্যক্রম শুরু