ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

দেশ পরিচালনায় অভিজ্ঞ দল হিসেবে বিএনপিকে বেছে নেওয়ার আহ্বান নজরুল ইসলাম খানের

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩০ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ছবি সংগৃহীত

বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে একটি রাষ্ট্রকে সঠিক পথে পরিচালিত করতে রাজনৈতিক অভিজ্ঞতার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হাতিরঝিলে পেশাজীবীদের সঙ্গে আয়োজিত এক নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এই অভিমত ব্যক্ত করেন।

নজরুল ইসলাম খান সাধারণ বলেন, বাসার কাজের জন্য যেমন মানুষ অভিজ্ঞ লোক খোঁজে, তেমনি একটি রাষ্ট্রকে ধ্বংসস্তূপ থেকে টেনে তুলতে দেশ পরিচালনার জন্য অভিজ্ঞ দল হিসেবে এখন মানুষের দরকার বিএনপিকে।

নির্বাচনী অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, জনগণের প্রত্যাশা ও চাহিদার চেয়েও বেশি কাজ করার সক্ষমতা বিএনপির রয়েছে। বিশেষ করে নারীদের জন্য নিরাপদ আবাসন ব্যবস্থা এবং যাতায়াতের ক্ষেত্রে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে তাদের।

তিনি আরও বলেন, বর্তমান বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে হলে অর্থনৈতিক উন্নয়নের কোনো বিকল্প নেই। শিল্পকারখানা রক্ষা এবং দেশের সামগ্রিক অর্থনীতিকে শক্তিশালী করার মাধ্যমেই কেবল একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে তিনি বিশ্বাস করেন।

পরিবহন শ্রমিকদের কল্যাণে বিএনপির বিশেষ ভাবনার কথা জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, ক্ষমতায় গেলে সরকার থেকে ভর্তুকি দিয়ে হলেও পরিবহন শ্রমিকদের জন্য গ্রুপ বীমা বা ইন্স্যুরেন্সের ব্যবস্থা করা হবে। শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় বিএনপি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

আরও পড়ুন

তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষের লোকজন মানুষের উপকার না করে কেবল বিএনপির গঠনমূলক প্রস্তাবগুলোর সমালোচনা করছে। বিশেষ করে ‘ফ্যামিলি কার্ড’ বা ‘কৃষি কার্ড’ নিয়ে বিরোধীদের নেতিবাচক প্রচারণার সমালোচনা করে তিনি বলেন, মানুষের ভাগ্যোন্নয়নের যেকোনো উদ্যোগে তারা বাধা দিতে চায়।

আওয়ামী লীগের সমালোচনা করে নজরুল ইসলাম খান বলেন, বিগত বছরগুলোতে শাসনব্যবস্থাকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে যা দেশকে প্রায় নিঃশেষ করে দিয়েছে। এই কঠিন পরিস্থিতি থেকে দেশকে উত্তরণ ঘটিয়ে সোনালি দিনের দিকে নিয়ে যাওয়ার নেতৃত্ব দেওয়ার যোগ্যতা কেবল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রয়েছে।

তিনি পেশাজীবীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশ ও মানুষের স্বার্থে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে সমর্থন দিয়ে উন্নয়ন ও সমৃদ্ধির অংশীদার হতে হবে। মতবিনিময় সভায় পেশাজীবী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাদের মতামত তুলে ধরেন।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কলকাতা থেকে দেশে ফিরল সাবেক ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ
ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মরদেহ দেশে আনা হয়েছে।
কলকাতা থেকে দেশে ফিরল সাবেক ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ
মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে: জামায়াত আমির
মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।  রোববার (১১ অক্টোবর) সকালে তুরস্ক সফর ও সৌদি আরবে ওমরাহ পালন শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা জানান তিনি। জামায়াত আমির বলেন, তুরস্ক সরকারের সঙ্গে আলাপ-আলোচনায় দেশের শিক্ষা, গার্মেন্টস সেক্টর ও মক্কা প্যাক্টসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, তুরস্ক ইন্টারন্যাশনাল কনফারেন্সে যোগদানের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা। কোনো হামলাই বিশ্বের জন্য কল্যাণকর নয় উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, আলোচনার মাধ্যমেই বিশ্বে শান্তি ফিরে আসা উচিত। এর আগে, গত ৭ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজে’ প্রধান অতিথি হিসেবে যোগ দিতে ঢাকা ছাড়েন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির। তুরস্কে পৌঁছে ৮ অক্টোবর দেশটির পার্লামেন্টের স্পিকার প্রফেসর ড. নুমান কুরতুলমুশের সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় স্পিকারের সঙ্গে উপস্থিত ছিলেন তুরস্ক পার্লামেন্টের বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান আকিফ ইলমাজ এমপি প্রমুখ। গত ৯ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজে’ ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সম্মেলনে বাংলাদেশ, তুরস্কসহ বিভিন্ন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষক এবং বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এতে বাংলাদেশের চলমান সংস্কারপ্রক্রিয়া, ভবিষ্যৎ রাষ্ট্রগঠন এবং তুরস্ক ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার সম্ভাবনাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। আরটিভি/এসআর
মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে: জামায়াত আমির
তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন জামায়াত আমির
তুরস্ক সফর শেষে দেশের ফিরেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (১১ অক্টোবর) সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় জামায়াত আমিরকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান সংগঠনের নায়েবে আমির জনাব এটিএম আজহারুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির জনাব নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির জনাব মো. সেলিম উদ্দিন। উল্লেখ্য, গত ৭ অক্টোবর বুধবার বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ প্রধান অতিথি হিসেবে যোগদানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।  তুরস্কে পৌঁছে গত ৮ অক্টোবর (বৃহস্পতিবার) তুরস্কের পার্লামেন্টের স্পিকার প্রফেসর ড. নুমান কুরতুলমুশের সঙ্গে বৈঠক করেন  তিনি। এসময় স্পিকারের সঙ্গে উপস্থিত ছিলেন তুরস্ক পার্লামেন্টের বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান জনাব আকিফ ইলমাজ এমপি প্রমুখ। গত ৯ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সম্মেলনে বাংলাদেশ, তুরস্কসহ বিভিন্ন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষক এবং বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এতে বাংলাদেশের চলমান সংস্কারপ্রক্রিয়া, ভবিষ্যৎ রাষ্ট্রগঠন এবং তুরস্ক ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার সম্ভাবনাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশবিষয়ক গবেষণা, নীতিনির্ধারণী সংলাপ এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে এ ধরনের সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।  বিরোধীদলীয় নেতা বলেন, বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক কোনো সাম্প্রতিক বা কেবল কয়েক দশকের বিষয় নয়; তুরস্কের জনগণের সাথে আমাদের রয়েছে শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক। এবং এই সম্পর্ক আগামীতে আরও সামনের দিকে এগিয়ে যাবে, ইনশাআল্লাহ। তুরস্কে সম্মেলনে অংশগ্রহণ শেষে জামায়াত আমির সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করেন এবং আজ ১১ অক্টোবর সকালে দেশে প্রত্যাবর্তন করেন। আরটিভি/এসআর
তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন জামায়াত আমির
বিএনপির সংসদীয় দলের সভা সন্ধ্যায়
সংসদের পরবর্তী অধিবেশনের তারিখ চূড়ান্ত না হলেও বিএনপির সংসদীয় দলের সভা ডেকেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিএনপির সংসদীয় দলের সভা সন্ধ্যায়
দুর্গাপূজার মণ্ডপে স্বেচ্ছাসেবক ও প্রহরীর ভূমিকা পালন করবেন বিএনপি নেতাকর্মীরা: রিজভী
শনিবার (১০ অক্টোবর) রাতে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 
দুর্গাপূজার মণ্ডপে স্বেচ্ছাসেবক ও প্রহরীর ভূমিকা পালন করবেন বিএনপি নেতাকর্মীরা: রিজভী
আরও পড়ুন
হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন নজরুল ইসলাম খান
এভারকেয়ারে ভর্তি নজরুল ইসলাম খান
‘স্বৈরাচারী আচরণ করলে বিএনপির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া সম্ভব’
শ্রমিকদের কল্যাণে বিএনপি সবচেয়ে বৃহৎ কর্মপরিকল্পনা দিয়েছে: নজরুল ইসলাম