ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

পাটওয়ারীর পর এবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মির্জা আব্বাসের স্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৬ পিএম
মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। ছবি: সংগৃহীত

দেশব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশে প্রথমবারের মতো এই নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে গণভোট। উৎসবমুখর পরিবেশে আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি আসনে একটানা চলেছে ভোটগ্রহণ। এখন চলছে ভোট গণনা পর্ব।

এরই মধ্যে বিভিন্ন কেন্দ্র থেকে ভোট গণনা শেষে আসতে শুরু করেছে ফল। তবে, ঢাকা-৮ আসনে হাড্ডাহাড্ডি লড়াই চলছে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস ও জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর মধ্যে।

তবে, ফল ঘোষণার আগেই আসনের ছয় কেন্দ্রে ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ নিয়ে ঢাকা বিভাগীয় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গেছেন শাপলা কলি প্রতীকের নাসীরুদ্দীন পাটওয়ারী। পরে পাল্টা অভিযোগ নিয়ে সেখানে হাজির হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস।

তিনি অভিযোগ করেন, বিভিন্ন ভোটকেন্দ্রে অনেক ব্যালট পেপার বাতিল করা হচ্ছে। তার দাবি, কিছু কেন্দ্রে ৫০, ৬০ এমনকি ৭০টি পর্যন্ত ভোট বাতিল হয়েছে। আফরোজা আব্বাস বলেন, ব্যালট পেপারে ধানের শীষ প্রতীকের একপাশে ফাঁকা জায়গা ছিল। অনেক ভোটার হয়তো সেই ফাঁকা জায়গায় সিল দিয়েছেন। কিন্তু সেগুলো সঠিকভাবে যাচাই না করে বাতিল করে দেওয়া হচ্ছে।

তার দাবি, এভাবে কয়েক হাজার ভোট বাতিল হয়েছে। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন অফিস থেকে এসব ভোট বৈধ বলে জানানো হলেও কিছু প্রিসাইডিং অফিসার তা মানতে রাজি হচ্ছেন না।

আরও পড়ুন

অন্যদিকে, একই আসনে জামায়াত জোট সমর্থিত এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে অভিযোগ করেন, এখনো ৩৫টি কেন্দ্রের ফলাফল প্রকাশ হয়নি এবং ফল আটকে রাখা হয়েছে। তিনি আরও দাবি করেন, ঢাকা-০৮ আসনের মিলেনিয়াম ইউনিভার্সিটি ভোটকেন্দ্রে ভোট গণনায় বাধা দেওয়া হয়েছে এবং সেখানে মির্জা আব্বাস নিজে উপস্থিত থেকে গণনা প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছেন।

এসব অভিযোগের বিষয়ে অবশ্য তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা বা অভিযুক্ত পক্ষের পক্ষ থেকে। নির্বাচনে সাধারণত ভোট বাতিল হওয়া, ফলাফল প্রকাশে দেরি বা গণনা নিয়ে বিরোধ- এসব বিষয় নিয়ে প্রার্থীদের মধ্যে অভিযোগ-পাল্টা অভিযোগ দেখা যায়। পরিস্থিতি স্পষ্ট করতে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ব্যাখ্যার অপেক্ষা করা হচ্ছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন
পুনর্গঠন হচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপির তিনজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, দুয়েক দিনের মধ্যে পরিবর্তনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় ফ্যাসিস্ট শেখ হাসিনারই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘দীর্ঘ স্বৈরাচারবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানে দ্বিতীয় বর্ষপূর্তি: রাজনীতিবিদ ও পেশাজীবীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহ-সভাপতি (ভিপি) ও বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম রনির বিরুদ্ধে বেগম খালেদা জিয়াকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি করার অভিযোগ উঠেছে।
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
আরও পড়ুন
সংসদে মির্জা আব্বাস, স্বাগত জানালেন স্পিকার
পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস
মির্জা আব্বাস দেশে ফিরছেন আজ
দেশে ফিরছেন মির্জা আব্বাস