
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ আসনের নির্বাচনি লড়াইয়ে বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল। প্রাপ্ত সর্বশেষ ফলাফল অনুযায়ী, এই আসনের মোট ১২৪টি ভোটকেন্দ্রের মধ্যে ১২২টি কেন্দ্রের ভোট গণনায় তিনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বিপুল এই জয়ের মধ্য দিয়ে কায়সার কামাল তার নির্বাচনি এলাকায় নিজের জনপ্রিয়তার প্রমাণ দিলেন। তৃণমূল পর্যায়ের ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ধানের শীষের প্রতি জনসমর্থনই এই ফলাফলে প্রতিফলিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫১ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৪ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ১২০ জন।
আরটিভি/এমআই


