ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

৬ দফা ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ০৯:৪৮ এএম
ছবি: সংগৃহীত

ভারতে ইনকিলাব মঞ্চের সাবেক আহ্বায়ক শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের আসামিকে রিমান্ডসহ পুরো বিচার প্রক্রিয়া নিয়ে বাংলাদেশ সরকারের ‘রহস্যজনক নীরবতা’ ও ‘নিষ্ক্রিয়তা’র প্রতিবাদে ফুঁসে উঠেছে ইনকিলাব মঞ্চ।

এরই প্রেক্ষিতে রোববার (২২ মার্চ) মধ্যরাতে সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেজে সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরের সই করা এক বিবৃতিতে ছয় দফা দাবি ঘোষণা করা হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, ১৫ দিনের মধ্যে খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা না হলে ঢাকাসহ সারাদেশে একযোগে কঠোর কর্মসূচি পালন করবে এই প্ল্যাটফর্ম।

আরও পড়ুন

বিবৃতিতে ইনকিলাব মঞ্চ উল্লেখ করে, পশ্চিমবঙ্গে আটক হওয়া হাদি হত্যাকাণ্ডের আসামিদের ১৪ দিনের রিমান্ড শেষে পুনরায় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। আসামিরা ধরা পড়ায় শুরুতে সরকারের সাফল্য দেখা গেলেও, বর্তমান পরিস্থিতিতে সরকারের চরম ব্যর্থতা ফুটে উঠেছে বলে দাবি সংগঠনটির। এই অবস্থায় ইনকিলাব মঞ্চ জাতির সামনে নিম্নোক্ত ৬ দফা দাবি উত্থাপন করছে :

১. পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। আগামী ১৫ দিনের মধ্যে খুনিদের বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।

২. হত্যাকাণ্ডের নেপথ্যের মাস্টারমাইন্ড বা কুশীলবদের আড়াল করার কোনো চেষ্টা বরদাশত করা হবে না। অবিলম্বে একটি উচ্চ পর্যায়ের নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে।

৩. আসামিরা কাদের মদদে বা প্রশাসনের কোন স্তরের কর্মকর্তাদের সহায়তায় সীমান্ত পাড়ি দিল, তা তদন্ত করে দ্রুত তাদের নাম প্রকাশ ও গ্রেপ্তার করতে হবে।

৪. ভারতের ‘ইউএপিএ’ আইনের জটিলতায় বিচার যেন দীর্ঘায়িত না হয়, সেজন্য একটি বিশেষ আইনি সেল গঠন করতে হবে। এই সেল আদালতের কার্যক্রম পর্যবেক্ষণ করে জাতিকে নিয়মিত অগ্রগতি জানাবে।

৫. ওসমান হাদি হত্যার বিচার কোনো রুদ্ধদ্বার কক্ষে হবে না। স্বচ্ছতা নিশ্চিত করতে এই বিচার প্রক্রিয়া জাতীয় গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করার দাবি জানিয়েছে মঞ্চ।

৬. আগামী ১৫ কার্যদিবসের মধ্যে আসামিদের দেশে ফিরিয়ে আনার দৃশ্যমান রোডম্যাপ ঘোষণা করা না হলে, সারাদেশে রাজপথ অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।

ইনকিলাব মঞ্চের বিবৃতিতে আরও বলা হয়, রাজপথ থেকে জন্ম নেওয়া এই সংগঠন শহীদের রক্তের সঙ্গে কোনো আপস করতে জানে না। সরকারের নীরবতা সাধারণ মানুষের মধ্যে এই সন্দেহ তৈরি করেছে যে, প্রকৃত দোষীদের আড়াল করার চেষ্টা চলছে কি না। তাই স্বচ্ছ বিচার নিশ্চিত করতে ইনকিলাব মঞ্চ এখন সরাসরি রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এক বাড়িতে বিএনপি করলে সবার বিএনপি হতে হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী
এক বাড়িতে বিএনপি করলে সবার বিএনপি হতে হবে। এমন মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
এক বাড়িতে বিএনপি করলে সবার বিএনপি হতে হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী
লংমার্চে গিয়ে গাড়ির টোল দেয়নি বিরোধী দল: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জ্বালানি সংকটের মধ্যে সাড়ে চারশো গাড়ি নিয়ে রংপুরে লংমার্চ করতে গিয়ে বিরোধী দলের কিছু গাড়ি টোল পরিশোধ করেনি।
লংমার্চে গিয়ে গাড়ির টোল দেয়নি বিরোধী দল: রিজভী
পাটওয়ারীকে গ্রেপ্তার করলেই বের হবে বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান
নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই বাসে আগুন ও ককটেল হামলা করছে কারা, তা বের হয়ে আসবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ রাজনৈতিক সহকারী রাশেদ খান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তিনি বলেন, ১১ দলীয় জোট ও আওয়ামী লীগ-এই দুই বিরোধী দলকে সামলে বিএনপিকে সরকার পরিচালনা করতে হচ্ছে। বিএনপি বর্তমানে চ্যালেঞ্জের মুখে রয়েছে। রাশেদ খান বলেন, এই বিরোধীদল আওয়ামী লীগের সঙ্গে তাল মিলিয়ে আগামী ডিসেম্বর থেকে কর্মসূচি শুরু করতে চায়। যেমন শেখ হাসিনাও ডিসেম্বরে ফিরতে চান। তিনি অভিযোগ করেন, দেশকে অশান্ত করতে জামায়াত, এনসিপি ও আওয়ামী লীগ একত্রিত হয়ে বাস ও ট্রেনে আগুন দিচ্ছে এবং ককটেল ফোটাচ্ছে। রাশেদ খান আরও বলেন, এনসিপির এক নেতা স্বীকার করেছেন, আওয়ামী লীগ ও জামায়াত মিলে আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। একই দলের এক নেতা দাবি করেছেন, ১১ দলের দাবি মেনে নিলে ককটেল আর ফুটবে না। তিনি প্রশ্ন তোলেন, যারা নির্বাচিত সরকারকে ব্যর্থ করতে চায়, তারা কি অপরাধ করছে না? জুলাইয়ের সময়ে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সবচেয়ে বেশি গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করেন রাশেদ খান। তিনি বলেন, সাত মাসের সরকারের বিরুদ্ধে লংমার্চ কর্মসূচি কোনো স্বাভাবিক কর্মসূচি নয়। লংমার্চের নামে পিকনিক স্টাইলে ছবি তুলে ভিডিও করে ফেসবুকে পোস্ট করা হচ্ছে। জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে রাশেদ খান বলেন, সমগ্র বিশ্বে জ্বালানি সংকট চলছে। সরকার ভর্তুকি দিয়ে জনগণের পাশে থাকার চেষ্টা করছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে সরকার জ্বালানি তেলের মূল্য বাড়াতে বাধ্য হয়েছে। তিনি বলেন, সরকার যে উদ্যোগ নিয়েছে, তাতে আগামী দুই বছরের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি সংকট থাকবে না। আওয়ামী লীগকে ফেরাতে অনেকে সক্রিয় বলেও মন্তব্য করেন রাশেদ খান। তিনি বলেন, চুক্তি থাকলেও আদানি কখনো বিদ্যুৎ দিচ্ছে, আবার কখনো দিচ্ছে না। প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে আওয়ামী লীগ অপতৎপরতা ও অসৌজন্যতায় মেতেছে বলেও অভিযোগ করেন তিনি। বিদেশের মাটিতে তারা দেশের ভাবমূর্তি নষ্ট করছে বলে মন্তব্য করেন রাশেদ খান। আরটিভি/এসকে
পাটওয়ারীকে গ্রেপ্তার করলেই বের হবে বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
সরকার তিন দাবি মেনে নিলে ঢাকা শহরে আর কোনো ককটেল ফুটবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে: গোলাম পরওয়ার
গোলাম পরওয়ার বলেন, সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে বলেই সরকার একের পর এক গণবিরোধী কাজ করছে।
সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে: গোলাম পরওয়ার
আরও পড়ুন
জিন্নাহকে শ্রদ্ধা-ভালোবাসায় স্মরণ, হাদির ইনকিলাব মঞ্চের কাণ্ডে সমালোচনার ঝড়
ইনকিলাব মঞ্চের নতুন কমিটি ঘোষণা
ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়ার ঘোষণা জাবের-জুমার
আবারও পেছালো হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন