ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

চীন সফরের আগে বিএনপি প্রতিনিধিদলের সম্মানে নৈশভোজ

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ১০:৩৮ পিএম
ছবি: সংগৃহীত

চীনের আমন্ত্রণে আসন্ন সফর সামনে রেখে বিএনপির একটি প্রতিনিধিদলের সম্মানে ঢাকায় নৈশভোজের আয়োজন করেছেন দেশটিতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর বারিধারায় চীনা দূতাবাসে এই নৈশভোজের আয়োজন করা হয়।

সূত্রগুলো বলছে, চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) আমন্ত্রণে বিএনপির ২০ সদস্যের একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) থেকে (শুক্রবার ২৪ এপ্রিল) পর্যন্ত চীন সফরে থাকবে। সফরের অংশ হিসেবে ১৫ এপ্রিল রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে তাদের।

সফরের আগে আয়োজিত এই নৈশভোজে বিএনপির প্রতিনিধিদলের সদস্যরা অংশ নেন। উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী ও শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, চেয়ারপারসনের উপদেষ্টা নজমুল হক নান্নু ও বেবী নাজনীন।

আরও পড়ুন

এছাড়া যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও হাবিব-উন-নবী খান সোহেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, জলবায়ু পরিবর্তন বিষয়ক সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরা, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান এবং নির্বাহী কমিটির সদস্য নিলুফার চৌধুরী মনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রতিনিধিদলে থাকা অন্যদের মধ্যে ছিলেন ‘মায়ের ডাক’ মানবাধিকার সংগঠনের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি, যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক কামাল আনোয়ার আহমেদ ও কৃষক দলের যুগ্ম সম্পাদক মো. ইউনুস আলী।

তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা থাকলেও অনুষ্ঠানে অংশ নিতে পারেননি তিনি। স্বাস্থ্য পরীক্ষার জন্য বর্তমানে তিনি সিঙ্গাপুরে অবস্থান করছেন বলে জানা গেছে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন
পুনর্গঠন হচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপির তিনজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, দুয়েক দিনের মধ্যে পরিবর্তনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় ফ্যাসিস্ট শেখ হাসিনারই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘দীর্ঘ স্বৈরাচারবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানে দ্বিতীয় বর্ষপূর্তি: রাজনীতিবিদ ও পেশাজীবীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহ-সভাপতি (ভিপি) ও বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম রনির বিরুদ্ধে বেগম খালেদা জিয়াকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি করার অভিযোগ উঠেছে।
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের দুই দিনব্যাপী কর্মসূচি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের দুই দিনব্যাপী কর্মসূচি
আরও পড়ুন
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের দুই দিনব্যাপী কর্মসূচি
পরাজিত শক্তি সন্ত্রাস সৃষ্টি করে সরকারকে ব্যর্থ করার পাঁয়তারা করছে: রিজভী
বিএনপির সংসদীয় দলের সভা সন্ধ্যায়