ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের অপতৎপরতা রুখতে গোপালগঞ্জের প্রবেশমুখে নড়াইল বিএনপির বিক্ষোভ

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ১০:৪৭ পিএম
ছবি: আরটিভি

দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জ ও নড়াইলের সীমান্তবর্তী মধুমতী সেতুর পশ্চিম পাশে নড়াইল জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিএনপির হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হন।

দুপুরের পর থেকে জেলা ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন এবং খণ্ড খণ্ড মিছিল নিয়ে মধুমতী সেতুর পশ্চিম পাশে জড়ো হতে থাকেন। এরপর জেলা ও উপজেলা নেতাদের উপস্থিতিতে শুরু হয় প্রতিবাদী সমাবেশ।

লোহাগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোন রসুল সিকদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোর্শেদ জাপল, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান, নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদূর রহমান পলাশ, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মো. মিলু শরীফ।

এ সময় উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি ও নড়াইল জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইজাজুল হাসান বাবু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান, লোহাগড়া উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. হেমায়েত হোসেন, সহসভাপতি মো. নায়েব আলী, সাংগঠনিক সম্পাদক সিকদার শাহ আলম, লোহাগড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ মশিয়ার রহমান সান্টু, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মোল্যা নজরুল ইসলাম, পৌর বিএনপির সহসভাপতি এস এম শাহীন বিপ্লব, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হক আজাদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, জেলা যুবদলের সভাপতি মো. মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক শাহাদাত রুবেল, সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব, লোহাগড়া উপজেলা যুবদলের আহ্বায়ক খান মাহমুদ আলম, যুবদল নেতা ইঞ্জি. রাজু আহমেদ বাপ্পিসহ বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে মনিরুল ইসলাম বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য কোনোভাবেই বরদাস্ত করা হবে না। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। নড়াইল জেলা বিএনপি ঐক্যবদ্ধ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল মধুমতী সেতুর পশ্চিম পাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঈশ্বরদীর ‘গ্রীনসিটি’ থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
পাবনার ঈশ্বরদীর রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দ্রের আবাসিক এলাকা গ্রীনসিটির একটি ভবন থেকে বুখিনস্কি ইভগেনি (৪৮) নামে এক রাশিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
ঈশ্বরদীর ‘গ্রীনসিটি’ থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র গোপালগঞ্জ, পরপর বিস্ফোরণে আহত ২০
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে গোপালগঞ্জ। এ সময় ককটেল বিস্ফোরণ ও বহু দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। এছাড়া নিজেদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র গোপালগঞ্জ, পরপর বিস্ফোরণে আহত ২০
জুয়ার টাকার জন্য নানিকে হত্যা করল স্কুলছাত্র
চাঁদপুর শহরের জোড়পুকুরপাড় এলাকায় লুৎফুর নাহার নামে এক নারীকে হত্যার ঘটনায় তার নাতি সিয়ামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জুয়ার টাকার জন্য নানিকে হত্যা করল স্কুলছাত্র
চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
নাম ঠিকানাবিহীন ও অনুমোদনহীন শিশু খাদ্য বিক্রি ও অবৈধ উপায়ে জ্বালানি তেল ক্রয় ও বিক্রি অপরাধে চাঁদপুরে ৩টি প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই গ্রুপের তুমুল সংঘর্ষ
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় ককটেল বিস্ফোরণ ও কয়েকটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে।
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই গ্রুপের তুমুল সংঘর্ষ
আরও পড়ুন
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মিরসরাইয়ে বিএনপির বিক্ষোভ
পালিয়ে গিয়েও প্রতিশোধের রাজনীতি করছেন শেখ হাসিনা: রিজভী
পার্লামেন্টে আইন করা উচিত, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ‘জাতীয় শয়তান’: রিজভী
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ