ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

জুলাই সনদের সব দফার প্রতি সম্মান আছে: পার্থ

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ১০:৩৯ পিএম
ছবি: সংগৃহীত

জুলাই সনদের সব দফার প্রতি সম্মান আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

তিনি বলেছেন, জুলাই সনদকে নিয়ে বিরোধী দল থেকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে, সরকার এবং বিরোধী দলকে একটা মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে। আমরা জুলাই সনদকে মানি, তার প্রত্যেকটা দফাকেই সম্মান করি।

রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় ভোলা শহরের উকিল পাড়ায় শান্ত নীড় প্রাঙ্গণে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আন্দালিব রহমান পার্থ বলেন, আমি আগেও বলেছি, জুলাই সনদকে খুবই সম্মান করি, জুলাই সনদ ও সংবিধানকে সম্মান করবো। জুলাই সনদ নিয়ে বিরোধী দল শুধু শুধু বিভ্রান্তি সৃষ্টি করছে, ‘আমরা এটা মানি না, মানবো না বা প্রতারণা’। আমার মনে হয় প্রতারণা কথাটা অনেক শক্তিশালী শব্দ, এখান থেকে বিরোধী দলকে বেরিয়ে আসা উচিত।

এর আগে, মরহুম নাজিউর রহমান মঞ্জুর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন
পুনর্গঠন হচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপির তিনজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, দুয়েক দিনের মধ্যে পরিবর্তনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় ফ্যাসিস্ট শেখ হাসিনারই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘দীর্ঘ স্বৈরাচারবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানে দ্বিতীয় বর্ষপূর্তি: রাজনীতিবিদ ও পেশাজীবীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহ-সভাপতি (ভিপি) ও বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম রনির বিরুদ্ধে বেগম খালেদা জিয়াকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি করার অভিযোগ উঠেছে।
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
আরও পড়ুন
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা
যুবলীগ হিসেবে আটক, বিজেপি পরিচয়ে মুক্তি
ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল জাতীয় পার্টি
আমরা রাজাকারের সঙ্গে যুদ্ধ করেছি: পার্থ